জিম্মি হওয়ার ২ মাসেরও বেশি সময় পর দেশে ফিরলো সোমালিয়ার জলদস্যু কবলমুক্ত জাহাজ এমভি আবদুল্লাহ। ২৩ নাবিকসহ বিকালে কক্সবাজারের কুতুবদিয়ায় পৌঁছায় জাহাজটি। পরে সন্ধ্যা ৬টায় সেখানে নোঙর করে। জোয়ার অনুকূলে থাকায় নির্ধারিত সময়ের আগেই কুতুবদিয়া পৌঁছায় এমভি আবদুল্লাহ।
কুতুবদিয়ায় বন্দর জলসীমায় নোঙর ফেলার পর জাহাজটির ক্যাপ্টেন মোহাম্মদ আবদুর রশিদ ইনডিপেনডেন্টকে বলেন, ‘আজকে ১৩ মে সন্ধ্যায় ছয়টা কুতুবদিয়ার উপকূলে আমরা নোঙর করেছি। জাহাজের সকল অফিসার সুস্থ্য আছেন, ভালো আছেন। সব কিছু ঠিক থাকলে আর অল্প কিছুক্ষণের মধ্যে কার্গো নামানো শুরু হবে। আমি আমাদের সকল অফিসার ক্যুদের পক্ষ থেকে সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।’
জাহাজটির মালিক পক্ষ এসআর শিপিং জানিয়েছে, ১৩ বছর আগে সোমালি জলদুস্যুদের হাতে জিম্মি হওয়া জাহাজ এমভি জাহান মনি করেই নাবিকদের মঙ্গলবার চট্টগ্রাম আনা হবে। আর জাহাজ থেকে সাড়ে ১০ হাজার টন চুনাপাথর খালাস শেষে ১৫ মে রাতে চট্টগ্রামের পতেঙ্গার আলফা এনংকোরেজে ভিড়বে এমভি আবদুল্লাহ।
এরআগে, পয়লা মে আরব আমিরাতের ফুজাইরা বন্দর থেকে চট্টগ্রামের উদ্যেশে রওনা দেয় এমভি আবদুল্লাহ। বিরামহীন ১২ দিন চলার পর সোমবার ভোরে বাংলাদেশের জলসীমায় প্রবেশ করে এমভি আবদুল্লাহ। আগে জাহাজের গতিবেগ ঘণ্টায় ১০ দশমিক ৫ নটিক্যাল মাইল থাকলে বাংলাদেশে প্রবেশের পর জোয়ার অনুকূলে থাকায় গতি ২ নটিক্যাল মাইল বাড়িয়ে ১২ দশমিক ১ করা হয়। ফলে নির্ধারিত সময়ের আগে সন্ধ্যা ৬ টায় এমভি আব্দুল্লাহ কুতুবদিয়া নোঙর করতে সক্ষম হয়।
মোজাম্বিক থেকে কয়লা নিয়ে সংযুক্ত আরব আমিরাতে যাওয়ার পথে গত ১২ মার্চ ভারত মহাসাগরে সোমালি জলদস্যুর কবলে পড়ে এমভি আব্দুল্লাহ। প্রায় এক মাস পর জিম্মি দশা থেকে মুক্ত হয় জাহাজটি।এরপর গত ১ মে সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) ফুজাইরা বন্দর থেকে জ্বালানি ও প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে চট্টগ্রামের পথে রওনা দেয় সোমালি জলদস্যুদের হাত থেকে মুক্ত জাহাজ এমভি আবদুল্লাহ। সোমালিয়ান জলদস্যুদের কবল থেকে মুক্তির ঠিক একমাস পর বাংলাদেশে পৌছাল জাহাজ এমভি আবদুল্লাহ।
আরও পড়ুন:
- অডিওবার্তায় নাবিক–‘সাহরির জন্য সামান্য খাবার দিয়েছে’
- গারাকাড উপকূলের আরও কাছে ছিনতাই হওয়া বাংলাদেশি জাহাজ
- জলদস্যুর কবলে পড়া বাংলাদেশি জাহাজের অবস্থান শনাক্ত
- নোয়াখালীর সালেহ আহমদকে ফেরত চায় পরিবার
- জলদস্যুদের সঙ্গে এখনও যোগাযোগ হয়নি: বিএমএমওএ
- নাবিক সাইদুজ্জামানের মায়ের নির্ঘুম চোখে শুধুই সন্তানকে ফিরে পাওয়ার আকুতি
- জলদস্যুদের হাতে বন্দি তারেকুল মা-বাবার আহাজারি
- একমাস আগে বাবা মারা যায় নাবিক আইয়ুবের, ছেলের চিন্তায় মায়ের আর্তনাদ



