জামিনে ছাড়া পেলেন আনোয়ার হোসেন মঞ্জু 

আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২৪, ১০:৫২ পিএম

গ্রেপ্তারের কয়েক ঘণ্টা পর জামিনে ছাড়া পেয়েছেন জাতীয় পার্টি (জেপি) চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু। সোমবার সন্ধ্যায় দৈনিক ইত্তেফাকের নির্বাহী সম্পাদক মো. সালেহ উদ্দিনের জিম্মায় তাকে ছেড়ে দেয় গোয়েন্দা পুলিশ (ডিবি)। 

জিম্মানামায় মো. সালেহ উদ্দিন লিখেছেন, আনোয়ার হোসেন মঞ্জু শারীরিকভাবে গুরুতর অসুস্থ এবং বয়োবৃদ্ধ বিধায় তাকে বিজ্ঞ আদালত ও তদন্তকারী কর্মকর্তা কর্তৃক ভবিষ্যতে তলব করা মাত্র নির্ধারিত তারিখ ও সময়ে নির্ধারিত স্থানে হাজির করতে বাধ্য থাকবো এবং মামলার পরবর্তী নির্ধারিত তারিখের মধ্যে বিজ্ঞ আদালতে হাজির করবো। অন্যথায় বাংলাদেশের প্রচলিত আইনানুযায়ী আইন আমলে আসবো।

এর আগে বিকেলে রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে গ্রেপ্তার হন সাবেক মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু। 

গত ৫ আগস্ট ছাত্র জনতার তীব্র গণ আন্দোলনের মুখে শেখ হাসিনা সরকারের পতনের পর কেন্দ্রীয় ১৪ দলের অন্যতম জ্যেষ্ঠ নেতা আনোয়ার হোসেন মঞ্জুর নামেও ৫টি হত্যা মামলা হয়। তবে তাকে কোনো মামলায় গ্রেপ্তার করা হয়েছিল তা জানা যায়নি।

আনোয়ার হোসেন মঞ্জুর বাবা তোফাজ্জল হোসেন মানিক মিয়া দৈনিক ইত্তেফাকের প্রতিষ্ঠাতা। ১৯৭২ থেকে ১৯৭৫ পর্যন্ত সময়ে মঞ্জু দৈনিক ইত্তেফাকের সম্পাদক ছিলেন। তিনি পিরোজপুর–২ আসন থেকে বেশ কয়েকবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। সবশেষ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি নৌকা প্রতীক নিয়ে এই আসনে প্রতিদ্বন্দিতা করেন তবে হেরে যান। 

আনোয়ার হোসেন মঞ্জু এক সময় হুসেইন মুহম্মদ এরশাদের নেতৃত্বাধীন জাতীয় পার্টির রাজনীতিতে যুক্ত ছিলেন। ১৯৯৬ সালে মঞ্জুর নেতৃত্বে জাতীয় পার্টির একটি অংশ মূল দল থেকে বেড়িয়ে আওয়ামী লীগকে সমর্থন দেয়। এ সময় তিনি যোগাযোগ মন্ত্রীর দায়িত্ব পান। এরপর থেকে আওয়ামী লীগ নেতৃত্বাধীন রাজনৈতিক জোট কেন্দ্রীয় ১৪ দলের সঙ্গে আছে আনোয়ার হোসেন মঞ্জুর জাতীয় পার্টি (জেপি)।

সরকার পতনের পর কেন্দ্রীয় ১৪ দলের দুই গুরুত্বপূর্ণ নেতা জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু এবং বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননকেও গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে বেশ কয়েকটি হত্যা মামলা হয়েছে। বর্তমানে তাদের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ চলছে।

মালয়েশিয়ার জোহর রাজ্যে আলাদা অভিযানে ৩টি কারখানা থেকে ১৫৫ বাংলাদেশিসহ ২৩৪ বিদেশি শ্রমিককে আটক করেছে দেশটির অভিবাসন বিভাগ।
আইনশৃঙ্খলা বাহিনী ২৪ ঘণ্টার বেশি কাউকে আটক রেখে গ্রেপ্তার না দেখালে এবং আইনি লড়াইয়ের সুযোগ না দিলে, বাকি সময়টুকু গুম হিসেবে গণ্য হবে। আজ সোমবার দুপুরে নিজ কার্যালয়ে ব্রিফিংয়ে এই তথ্য জানান...
নরসিংদী জেল পালানো ১৬৬ জন বন্দির নথি নেই কারা অধিদপ্তরের কাছে নেই। এ ছাড়া পালানো ৯ জঙ্গির ৩ জন এখনও গ্রেপ্তার হয়নি। আজ মঙ্গলবার কারা অধিদপ্তরের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে এসব কথা জানান কারা...
ধারণক্ষমতার সমস্যায় দুর্ধর্ষ আসামিদের কারাগারে আলাদা করে রাখা যাচ্ছে না বলে জানিয়েছেন কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মো. মোতাহার হোসেন। আজ মঙ্গলবার কারা অধিদপ্তরের সম্মেলন কক্ষে সংবাদ...
গ্রাহকদের আরও দ্রুত, পেশাদার এবং মানসম্মত বিক্রয়োত্তর সেবা নিশ্চিত করতে চট্টগ্রামে প্রথম ডিরেক্ট সার্ভিস সেন্টার উদ্বোধন করেছে হায়ার বাংলাদেশ। এটি প্রতিষ্ঠানটির ৬ষ্ঠ ডিরেক্ট সার্ভিস সেন্টার।
সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টি–এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিষয়ে দুর্নীতি দমন কমিশন (দুদক) রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে কোনো ব‍্যবস্থা নেয়নি বলে...
বরগুনার তালতলীতে আন্দারমানিক নদীতে ভেসে এসেছে প্রায় ৩০ ফুট লম্বা একটি মৃত তিমি। বুধবার সকালে উপজেলার গাজীর খেয়াঘাট এলাকায় নদীতে তিমিটিকে ভাসতে দেখেন স্থানীয়রা। খবর ছড়িয়ে পড়লে তিমিটি দেখতে নদীর তীরে...
হাম ও উপসর্গে মাত্র ৬ মাসেই হাজার মৃত্যুর সাক্ষী হলো দেশ, যাদের প্রায় সবাই শিশু। এর আগে কখনো, ভাইরাসবাহিত এ রোগে এক বছরে এতো মৃত্যু হয়নি। আজ বুধবারও হামের উপসর্গে মৃত্যু হয়েছে ৩ জনের, একদিনে...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর