কোনো বিদেশি অবৈধভাবে বাংলাদেশে থাকতে পারবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা

আপডেট : ০৮ ডিসেম্বর ২০২৪, ০৩:২৫ পিএম

কোনো বিদেশি অবৈধভাবে বাংলাদেশে থাকতে পারবে না বলে স্পষ্ট বার্তা দিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। আজ রোববার দুপুরে সচিবালয়ে বড়দিন ও থার্টি-ফাস্ট নাইটের আইনশৃঙ্খলা সংক্রান্ত বৈঠক শেষে ব্রিফিংয়ে কথা বলেন তিনি।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘কোনো বিদেশিকে অবৈধভাবে বাংলাদেশে থাকতে দেওয়া হবে না। লিস্ট করা হচ্ছে, এর মাধ্যমে ব্যবস্থা নেওয়া হবে। সীমান্ত পুরো এলার্ট আছে। অবৈধ অনুপ্রবেশ কোনোভাবেই বরদাস্ত করা হবে না।’

তিনি বলেন, ‘সীমান্তে বড় ধরনের কোনো ঘটনা ঘটেনি। মিডিয়ায় সত্য খবর প্রচারের মাধ্যমে তাদের (ভারত) অপপ্রচারের জবাব দিয়ে মুখে চুনকালি দিতে হবে তাদের। সীমান্তে সতর্কতা জারি আছে। আপনারা সত্য খবর প্রকাশ করেন।’

বড়দিন ও থার্টি ফার্স্ট নাইট উপলক্ষে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘বড়দিন ও থার্টি-ফার্স্ট নাইটের নিরাপত্তা নিয়ে কঠোর আছে সরকার। থার্টি-ফার্স্ট নাইটে অনেক যুবক পানি টানি খায়। সেটা যেন না করে এজন্য মিডিয়াকে সচেতন করতে হবে। থার্টি ফার্স্ট নাইটে সকল বার বন্ধ থাকবে। ফানুস এবং আতশবাজি নিষিদ্ধ।’

দুই একটি বিচ্ছিন্ন ঘটনা দিয়ে দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি বিচার করা যাবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, বিএনপিকে ঢালাওভাবে চাঁদাবাজের তকমা দিলে জনগণই তার...
ত্রয়োদশ জাতীয় সংসদের সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির ৪র্থ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার কমিটির সভাপতি ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সভাপতিত্বে সংসদ ভবনের কেবিনেট কক্ষে এ বৈঠক হয়।  
গণমাধ্যম নিয়ন্ত্রণ নয়, ডিজিটাল অপরাধ ঠেকাতেই সাইবার সুরক্ষা আইন বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। আজ সোমবার দুপুরে সচিবালয়ে এক আলোচনায় এসব কথা বলেন তারা।
সংবিধানে যে সব মৌলিক সংশোধন আসবে সেসবের জন্য গণভোট হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। রোববার সংবিধান সংশোধন বিশেষ কমিটির বৈঠক শেষে এ কথা জানান কমিটির সভাপতি। বলেন, সংশোধনী...
কুষ্টিয়ার দৌলতপুরে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে শ্রেণিকক্ষে কটূক্তি ও আপত্তিকর মন্তব্য করার অভিযোগে আটক শিক্ষক গোলাম কিবরিয়া লালনকে প্রধানমন্ত্রীর নির্দেশে ছেড়ে দিয়ে নিরাপদে বাসায় পৌঁছে দেওয়া...
প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবারের মতো আজ (বৃহস্পতিবার) ফেনী সফরে যাচ্ছেন তারেক রহমান। দিনব্যাপী সফরে জেলার পরশুরাম ও ফুলগাজী উপজেলায় বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন তিনি। সকাল সাড়ে আটটায় রাজধানীর...
খেলনা ঘোষণার আড়ালে আমদানি করা প্রায় এক কোটি টাকা মূল্যের ১ হাজার ৯৮০টি ড্রোন আটক করেছে ঢাকার কাস্টম হাইজ আইসিডি, কমলাপুর। বুধবার এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। 
জাতিসংঘে রোহিঙ্গা সংকটের প্রসঙ্গ তুলে সমাধান আসবে না বলে মনে করছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক ও সাবেক রাষ্ট্রদূতরা। তারা বলছেন, জটিল এ সংকট এমনকি বাংলাদেশ-মিয়ানমারও সমাধান করতে পারবে না। সমাধানের...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর