কুষ্টিয়ার সেই শিক্ষককে প্রধানমন্ত্রীর নির্দেশে নিরাপদে বাসায় পৌঁছে দেওয়া হয়েছে: মাহদী আমিন 

আপডেট : ০১ অক্টোবর ২০২৬, ০৮:৪৯ এএম

কুষ্টিয়ার দৌলতপুরে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে শ্রেণিকক্ষে কটূক্তি ও আপত্তিকর মন্তব্য করার অভিযোগে আটক শিক্ষক গোলাম কিবরিয়া লালনকে প্রধানমন্ত্রীর নির্দেশে ছেড়ে দিয়ে নিরাপদে বাসায় পৌঁছে দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে বুধবার রাতে এক পোস্টে এ কথা জানান।

তিনি লিখেছেন, কুষ্টিয়ার দৌলতপুরে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে শ্রেণিকক্ষে এক স্কুল শিক্ষকের কটূক্তি ও আপত্তিকর মন্তব্য কেন্দ্র করে স্থানীয় শিক্ষার্থী, অভিভাবক ও অধিবাসীদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। বিদ্যালয় প্রাঙ্গণে তাদের বিক্ষোভের পর পুলিশ ওই শিক্ষককে আটক করে থানায় নিয়ে যায়।

মাহদী আমিন লিখেছেন, বিষয়টি জানতে পেরে প্রধানমন্ত্রী সংক্ষুব্ধ হন এবং সংশ্লিষ্ট থানাকে নির্দেশ দেন, শিক্ষককে সসম্মানে ছেড়ে দিয়ে নিরাপদে তাঁর বাসায় পৌঁছে দিতে। প্রধানমন্ত্রীর নির্দেশে পরবর্তীতে পুলিশ তাঁকে নিরাপদে বাসায় পৌঁছে দেয়।

প্রধানমন্ত্রীর উপদেষ্টা লিখেছেন, প্রধানমন্ত্রী মনে করেন, মতের ভিন্নতা থাকতেই পারে; প্রত্যেক মানুষের দৃষ্টিভঙ্গি ও মতামত তাঁর নিজস্ব। কারও মতের সঙ্গে একমত না হলেও তাঁর মতপ্রকাশের অধিকারকে সম্মান করা উচিত। ভিন্নমত ও মতপ্রকাশের স্বাধীনতার প্রতি এই সম্মানই গণতন্ত্রের শক্তি। প্রধানমন্ত্রী বিশ্বাস করেন, ইতিবাচক আচরণ, পারস্পরিক সম্মান ও সহাবস্থানের সংস্কৃতি সমাজকে শক্তিশালী করবে।

প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবারের মতো আজ (বৃহস্পতিবার) ফেনী সফরে যাচ্ছেন তারেক রহমান। দিনব্যাপী সফরে জেলার পরশুরাম ও ফুলগাজী উপজেলায় বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন তিনি। সকালে রাজধানীর গুলশানের বাসভবন...
বিএনপি সরকার কঠিন সময়ে দেশ পরিচালনার দায়িত্বে রয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন। বুধবার বিকেলে রাজধানীর তেজগাঁওয়ে...
আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে যেকোনো পদক্ষেপ নিতে সরকার প্রস্তুত বলে জানিয়েছেন জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি।
ঢাকায় নিযুক্ত ভারতীয় হাই কমিশনার দীনেশ ত্রিবেদী বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর নিয়ে তাড়াহুড়ো নেই। তারিখ-মাস নিয়ে কোনো কথা হয়নি। তবে সফর হবে।
গঙ্গা পানিবন্টন চুক্তি নবায়ন না করে, নতুন চুক্তির আলোচনা মানেই সময় অপচয়। এতে পদ্মা নদীর পরিণতিও তিস্তার মতোই হওয়ার শঙ্কা জানিয়েছেন গবেষকরা। তাই কালক্ষেপন না করে বাংলাদেশ ও ভারতের শীর্ষ পর্যায়ে...
খেলনা ঘোষণার আড়ালে আমদানি করা প্রায় এক কোটি টাকা মূল্যের ১ হাজার ৯৮০টি ড্রোন আটক করেছে ঢাকার কাস্টম হাইজ আইসিডি, কমলাপুর। বুধবার এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। 
জাতিসংঘে রোহিঙ্গা সংকটের প্রসঙ্গ তুলে সমাধান আসবে না বলে মনে করছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক ও সাবেক রাষ্ট্রদূতরা। তারা বলছেন, জটিল এ সংকট এমনকি বাংলাদেশ-মিয়ানমারও সমাধান করতে পারবে না। সমাধানের...
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক বুধবার জাতীয় সংসদ ভবনের কেবিনেট কক্ষে অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি মো. আশরাফ উদ্দিন এমপি।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর