বিশ্লেষকদের মত

ঢাকায় জাতিসংঘ মানবাধিকার কমিশন অফিস হলে বিনিয়োগ নিয়ে শঙ্কা তৈরি হবে

আপডেট : ০৯ জুন ২০২৫, ১০:১৮ এএম

সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়নে সহযোগিতার কোনো এখতিয়ার জাতিসংঘের নেই। এমন মত দিয়েছেন বিশ্লেষকেরা। তাঁরা বলছেন, সংস্কার দেশের অভ্যন্তরীণ বিষয়। বাংলাদেশে জাতিসংঘ মানবাধিকার কমিশন অফিস হলে, তা বিশ্বে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করবে। এ ছাড়া, বিনিয়োগ হারানোসহ বৈশ্বিক নানা সুবিধা থেকেও বঞ্চিত হবার শঙ্কা তৈরি হবে।

ফিলিস্তিন, সিরিয়া, কম্বোডিয়া ও গুয়াতেমালাসহ মানবাধিকার ও জাতিগত সংঘাতে চরম বিপর্যস্ত ১৯ দেশে রয়েছে জাতিসংঘ মানবাধিকার কমিশনের কার্যালয়। তবে দক্ষিণ এশিয়ার কোনো দেশে এর অস্তিত্ব নেই। 

ঢাকায় খুব শিগগিরই জাতিসংঘ মানবাধিকার অফিস খোলা হচ্ছে বলে সম্প্রতি জানান বাংলাদেশে নিযুক্ত জাতিসংঘের আবাসিক প্রতিনিধি গোয়েন লুইস। দ্রুত এ সংক্রান্ত চুক্তি সই হতে যাচ্ছে। 

পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, অস্থায়ী এ দপ্তরের মূল কাজ হবে সংস্কারের সুপারিশ বাস্তবায়নে অন্তর্বর্তী সরকারকে সহযোগিতা করা। যদিও এ ধরনের কোনো এখতিয়ার জাতিসংঘের নেই বলে জানান বিশ্লেষকেরা। 

ভারপ্রাপ্ত পরাষ্ট্রসচিব রুহুল আলম সিদ্দিকী বলেন, ‘তাদের মূল কাজ হবে, সংস্কার কমিশনগুলো যে  রিপোর্টগুলো সংস্কারের জন্য দিয়েছে। সেগুলো প্রয়োগ করার জন্য সাহার্য্য করতে কাজ করবে তারা।

আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক ইমতিয়াজ আহমেদ বলেন, ‘এটা তাদের এখতিয়ারই নেই। অবমাননা হবে, তারা যদি এটা করতে চায়। সংস্কার যা, তা আমাদের জনগণকেই করতে হবে। অস্থায়ী বলে কিছু নেই, একবার তারা ঢুকে পড়লে তাদের সরানো মুশকিল হয়ে যাবে। একেবারেই ঘরোয়া বিষয়, জাতিংসঘের কিন্তু সেই ম্যান্ডেট নেই।’ 

বিশেষজ্ঞরা বলছেন, কোনো দেশে মানবাধিকারের চরম অবনতি হলেই জাতিসংঘের এ ধরনের কার্যালয় চালু করা হয়। তাই এমন উদ্যোগ বিশ্বে বাংলাদেশ সম্পর্কে নেতিবাচক ধারণা তৈরি করবে। 

ফাইল ছবিইমতিয়াজ আহমেদ বলেন, ‘একটা নেতিবাচক প্রভাব তো পড়েই। দক্ষিণ এশিয়ার অন্য দেশগুলো হয়তো খুশি হবে, তারা ভাববে যাক; বাংলাদেশে হয়তো আর বিনিয়োগ হবে না।’

জাতিসংঘ মানবাধিকার কমিশনের দপ্তর খোলার সিদ্ধান্ত পূনর্বিবেচনায় সরকারকে আহ্বান জানিয়েছেন বিশ্লেষকেরা। এ বিষয়ে বিভিন্ন পর্যায়ে বড় ধরনের সংলাপের প্রয়োজন বলেও মনে করেন তাঁরা। 

কক্সবাজারে অবৈধ মিলে পাওয়া গেছে রোহিঙ্গাদের খাদ্য সহায়তা হিসেবে জাতিসংঘ বিশ্ব খাদ্য কর্মসূচির (ডব্লিউএফপি) দেওয়া চালের বস্তা। বিতরণ করা চাল রোহিঙ্গাদের কাছ থেকে কম দামে কিনে নিয়ে মজুত ও প্যাকেটজাত...
আন্তর্জাতিক জঙ্গি সংগঠন আল-কায়েদার আঞ্চলিক শাখা ‘আল-কায়েদা ইন দ্য ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট’ (একিউআইএস) বাংলাদেশে নিজেদের সেল বা ক্ষুদ্র সাংগঠনিক ইউনিট গড়ে তোলার চেষ্টা চালাচ্ছে বলে এক প্রতিবেদনে...
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) উচিত সাকিব আল হাসানের সব রেকর্ড, পরিসংখ্যান ও মাইলফলক মুছে ফেলা বলে মন্তব্য করেছেন সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেছেন,...
সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা বলেন, প্লিজ আপনারা জরুরি উদ্যোগ নিয়ে মিউজিয়ামটা প্রপারলি অপারেশনাল করেন। এই জাদুঘর কেপিআই ওয়ানভুক্ত ইনস্টলেশন। এরকম সেনসিটিভ ইনস্টলেশন এইরকম এতিম দশায় ওপেন করা...
রংপুর নগরীর মাছুয়াপাড়ায় অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তীসহ একই পরিবারের চারজনকে হত্যার ঘটনায় গ্রেপ্তার সিদ্ধার্থ দাস ও মুগ্ধ দাসের ডোপ টেস্টের ফলাফল নেগেটিভ এসেছে। তাদের শরীরে মাদক সেবনের কোনো...
বিদ্যুৎ ও গ্যাসের সমস্যা আজকে তৈরি হয়নি বলে মন্তব্য করেছেন বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম। আজ সোমবার সকালে নরসিংদী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলার আইনশৃঙ্খলা, উন্নয়নমূলক ও জনকল্যাণমূলক...
মাগুরার শিশু আছিয়া ধর্ষণ ও হত্য মামলায় হিটু শেখের ফাঁসির রায় বহাল রাখায় সন্তুষ্টি জানিয়েছে তার পরিবার। দ্রুত রায় কার্যকরের দাবি জানিয়েছেন আছিয়ার মা ও গ্রামবাসী।  
গাজীপুরে বাসচাপায় এক নারী পোশাক শ্রমিক নিহতের প্রতিবাদে একটি বাসে অগ্নিসংযোগ করেছেন নিহতের সহকর্মী ও স্থানীয়রা। আজ সোমবার দুপুর সোয়া ১টার দিকে সিটি করপোরেশনের ইটাহাটা এলাকায় ঢাকা–টাঙ্গাইল...
লোডিং...

এলাকার খবর