সড়ক দুর্ঘটনায় বিআরটিএর ক্ষতিপূরণের তথ্য জানে না বেশিরভাগ মানুষ

যাত্রী কল্যাণ সমিতি ও বিআরটিএ থেকে পাওয়া তথ্য বিশ্লেষণ করে দেখা যায়, সড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবার ও আহতদের এককালীন বড় অংকের টাকা সহায়তা দেয় সরকার। দুর্ঘটনার ৩০ দিনের মধ্যে প্রমাণসহ বিআরটিএ অফিসে আবেদন করতে হয়।

আপডেট : ৩০ অক্টোবর ২০২৫, ১২:০৯ পিএম

সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যক্তি ও পরিবারকে সহযোগিতা দিতে ২০২২ সালে ট্রাস্ট গঠন করে সরকার। ৩ বছরে ২ হাজার চেকের মাধ্যমে ৮৮ কোটি টাকার বেশি সহায়তাও দিয়েছে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথোরিটির (বিআরটিএ)। সড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবার ও আহতদের এমন সহায়তা দেওয়ার তথ্যই জানেন না অনেকে। অথচ, এই তহবিলের বড় অংকের টাকা পড়ে আছে বিআরটিএর কাছে।

যাত্রী কল্যাণ সমিতি ও বিআরটিএ থেকে পাওয়া তথ্য বিশ্লেষণ করে দেখা যায়, সড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবার ও আহতদের এককালীন বড় অংকের টাকা সহায়তা দেয় সরকার। দুর্ঘটনার ৩০ দিনের মধ্যে প্রমাণসহ বিআরটিএ অফিসে আবেদন করতে হয়।

যাচাই-বাছাই শেষে নিহত ব্যক্তির পরিবারকে এককালীন ৫ লাখ টাকা দেওয়া হয়। আর দুর্ঘটনায় গুরুতর অঙ্গহানি হলে দেওয়া হয় ৩ লাখ টাকা এবং যারা চিকিৎসায় সুস্থ হয়ে ওঠার সম্ভবনা থাকে তিনি পান ১ লাখ টাকা।

ক্ষতিগ্রস্তদের মধ্যে যারা আবেদন করেছেন তাদের অনেকে টাকা পেলেও নিয়ম অনুযায়ী সহযোগিতা না পাওয়ার অভিযোগও করেছেন কেউ কেউ। তবে অনেকেই ক্ষতিপূরণের জন্য আবেদন করার প্রক্রিয়া, প্রয়োজনীয় কাগজপত্র ও কোথায় যোগাযোগ করতে হবে সে সম্পর্কে জানেন না।

২০২৩ সালের এপ্রিল থেকে ২০২৫ সালের ২০ অক্টোবর পর্যন্ত সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ১ হাজার ৯২৫ পরিবারকে ৮৮ কোটি ৮২ লাখ টাকা দিয়েছে বিআরটিএ। বোর্ডের তহবিলে এখনো আছে ২২০ কোটি টাকা।

সড়ক দুর্ঘটনায় ক্ষতিপূরণ দেয় বিআরটিএ। ফাইল ছবিবিআরটিএ ঢাকার অতিরিক্ত সচিব ও চেয়ারম্যান আবু মমতাজ সাদ উদ্দিন আহমেদ বলেন, রিসিভ করেছি ৩০৭ কোটি টাকা, এর মধ্যে আমরা ইনভেস্টমেন্টে গেছি। ২০২২ সাল থেকে এখন পর্যন্ত ৮৮ কোটি টাকার বেশি আমরা ডিসপাস করেছি, ২০০০ হাজার চেক আমরা দিয়ে দিয়েছি। শেষ ৪ মাসে ৩০ কোটি ২৬ লাখ টাকা আমরা দিয়েছি। এসময় আমাদের যে আয় তার ৮১ শতাংশ।

সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের সরকারি সহায়তা পাওয়ার জন্য দরকার, গণমাধ্যমের খবরের কপি, মামলার নথি ও হাসপাতলে চিকিৎসার তথ্য বা মৃত্যুসনদ।

আজ জুলাই শহীদ দিবস। ২০২৪ সালের এই দিনে নিরস্ত্র ছাত্রজনতার ওপর গুলি চালায় আওয়ামী প্রশাসন। কোটা সংস্কার আন্দোলনে রংপুরে পুলিশের গুলিতে নিহত হন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ। তাঁর...
রোড সেফটি ফাউন্ডেশনের প্রতিবেদনে জানানো হয়েছে, জুন মাসে দেশে ৪৭২টি সড়ক দুর্ঘটনায় ৪৩৮ জন নিহত ও ৫৬১ জন আহত হয়েছেন। সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে মোটরসাইকেল দুর্ঘটনায়। দুর্ঘটনার প্রধান কারণ হিসেবে বেপরোয়া...
সড়কে শৃঙ্খলা আনতে যানবাহনে রেট্রো-রিফ্লেক্টিভ নম্বরপ্লেট ও রেডিও ফ্রিকুয়েন্সি আইডেন্টিফিকেশন (আরএফআইডি) ট্যাগ সংযোজন বাধ্যতামূলক করা হয়েছে বলে জানিয়েছে বিআরটিএ। এক বিজ্ঞপ্তিতে সংস্থাটি জানিয়েছে,...
কাতারে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত হয়েছেন। রোববার সকালে কাতারের শাহানিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা সবাই সিলেটের কানাইঘাট উপজেলার বাসিন্দা। নিহত প্রবাসীরা হলেন—গাছবাড়ি এলাকার...
আয়কর আইন, ২০২৩-এর ধারা ১৪৭ অনুযায়ী কর কর্মকর্তারা ব্যবসা প্রতিষ্ঠানে প্রবেশ, পরিদর্শন ও আর্থিক নথি যাচাই করতে পারবেন বলে জানিয়েছে এনবিআর। বাধা দিলে আইনি ব্যবস্থা ও জরিমানার সতর্কতা দেওয়া হয়েছে।
বাইমাইল কাদের মার্কেট এলাকার ভাড়াটিয়া রমজানের বিয়ের অনুষ্ঠানে তার বেয়াই সাগর মদ  বলে ওই দুই যুবককে মিথানল পান করান। পরদিন সকাল থেকেই তারা অসুস্থ বোধ করলে স্থানীয় একটি ফার্মেসি থেকে ওষুধ সেবন করেন।...
যারা জুলাই চেতনাকে বিক্রি করে দেশে রাজনীতি করার চেষ্টা করছে, তারা বেশিদিন রাজনীতি করতে পারবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। রোববার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে জুলাই...
লক্ষ্মীপুরের রায়পুরের হায়দরগঞ্জ বাজার এলাকায় মাদ্রাসায় পড়তে আসা এক শিশুর মুখে বেত ঢুকিয়ে নির্যাতনের অভিযোগ উঠেছে এক শিক্ষকের বিরুদ্ধে। আর সেই নির্যাতনের দৃশ্য ভিডিও করে তিনি ফেসবুকে পোস্ট...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর