বিতর্কিত পুলিশ কর্মকর্তাদের নির্বাচনে গুরুত্বপূর্ণ দায়িত্বে নয়: আইজিপি

আপডেট : ১৫ নভেম্বর ২০২৫, ১০:১০ পিএম

বিতর্কিত কোনো পুলিশ কর্মকর্তাকে আগামী নির্বাচনে গুরুত্বাপূর্ণ দায়িত্বে দেওয়া হবে না বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম।

আজ শনিবার খুলনায় পুলিশ সদস্যদের ট্রেনিং উদ্বোধন ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে মতবিনিয়ম শেষে খুলনা পুলিশ লাইনে সাংবাদিকদের সাথে কথা বলার সময় তিনি এসব কথা বলেন। 

এসময় আইজিপি বলেন, ‘পুলিশ সদস্যরা যাতে বিগত ৩ নির্বাচনের মতো কোনো বিতর্কে না জড়ায়, সেজন্য তাদের প্রথমবারের মতো নির্বাচনী প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।’

পুলিশের মহাপরিদর্শক আর বলেন, ‘আগামী নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করার জন্য পুলিশ তার সর্বোচ্চ কাজ করছে। যারা নির্বাচন পণ্ড করার চেষ্টা করছেন জনগণকে সাথে নিয়ে পুলিশ তাদের প্রতিহত ও দমন করতে চায়। আগের মতো ক্রসফায়ার মাধ্যমে পুলিশ কাউকে দমন করতে চায় না।’ 

৫ আগস্টের পর পুলিমের বিরুদ্ধে যে সকল মামলা হয়েছে তার অগ্রগতি সন্তোষজনক নয় উল্লেখ করে তিনি বলেন, ‘এসব মামলা দ্রুত চার্জশিট ও পলাতকদের গ্রেপ্তারে পুলিশ কাজ করছে। পাশাপাশি বিভিন্ন মামলায় যে সকল নির্দোষ মানুষকে জড়ানো হয়েছে তাদের বাদ দিয়ে ন্যায়বিচার নিশ্চিতে কাজ করছে পুলিশ।’

দেশের বিভিন্ন স্থানে সামাজিক শৃঙ্খলা ও ধর্মীয় কারণ দেখিয়ে কিছু দুষ্কৃতিকারীর ফকির, সুফি সাধক এবং বাউলদের প্রতি অবমাননাকর আচরণ ও শারীরীক হামলা করে। যা ওই ভুক্তভোগী নাগারিকদের সাবিংধানিক অধিকার হরণ...
সাবেক আইজিপি বেনজীর আহমেদকে দেশে ফিরিয়ে এনে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার করা হবে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। শাপলা চত্বর হত্যাযজ্ঞ, গুম, ক্রসফায়ার ও অন্যান্য অভিযোগের তদন্ত...
বিভিন্ন মামলার পলাতক আসামি সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাই পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছেন। সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, ইন্টারপোলের সহায়তায় গ্রেপ্তার হওয়া সাবেক আইজিপিকে দ্রুতই দেশে ফিরিয়ে আনার...
সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে গ্রেপ্তার হয়েছেন সাবেক পুলিশ মহাপরিদর্শক বেনজীর আহমেদ। ইন্টারপোলের রেড নোটিশের ভিত্তিতে দুবাই কর্তৃপক্ষ তাকে গ্রেপ্তার করে। গত ১২ জুন বাংলাদেশ পুলিশ মেইলের মাধ্যমে তার...
পথসভায় জাতীয় নাগরিক পার্টির মূখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, সরকার অটো পাসের মতো করে সরকার চালাতে চায়। আবু সাঈদের রক্তের উপর দাঁড়িয়ে জনগণের সেবা না করে, বাংলাদেশে আর কাউকে অটো পাসের...
কারা অধিদপ্তরের সহকারী মহাপরিদর্শক জান্নাত-উল-ফারহাদ জানান, গত বৃহস্পতিবার গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে মোছা. রিম্পা নামের এক নারী বন্দি পালিয়ে যান। রোববার তাকে মোহাম্মদপুর থেকে...
আওয়ামী লীগ সরকারের আমলে পাসপোর্ট থেকে বাদ দেওয়া ‘ইসরায়েল ব্যতীত’ (Except Israel) শব্দগুচ্ছ আবারও যুক্ত হচ্ছে। আজ রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক আদেশে এ তথ্য জানা গেছে। এ ছাড়া নতুন...
আগামী বছর যেসব নতুন এয়ারক্রাফট যুক্ত হবে, সেগুলোতে থাকবে ওয়্যারলেস স্ট্রিমিং, ইন-ফ্লাইট ইন্টারনেট এবং প্রতিটি সিটে মোবাইল চার্জিং সুবিধা। পৃথিবীর অনেক এয়ারলাইন্স যেখানে এই সেবার জন্য অতিরিক্ত...
লোডিং...

এলাকার খবর