দুই দিনের সফর শেষে ভুটানের প্রধানমন্ত্রীর ঢাকা ত্যাগ

সফরকালে বাংলাদেশ ও ভুটানের মধ্যে স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা এবং ইন্টারনেট সংযোগ বিষয়ে দুটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর হয়।

আপডেট : ২৪ নভেম্বর ২০২৫, ১২:০১ পিএম

দুই দিনের রাষ্ট্রীয় সফর শেষে ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে ঢাকা ত্যাগ করেছেন। তাঁকে বহনকারী ফ্লাইটটি আজ সোমবার সকাল সাড়ে ৮টার দিকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যায়।

পররাষ্ট্র উপদেষ্টা এম. তৌহিদ হোসেন বিমানবন্দরে তাঁকে বিদায় জানান। এ সময় বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন এবং পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম উপস্থিত ছিলেন। প্রধান উপদেষ্টার প্রেস উইং এসব তথ্য জানায়।

ঢাকা ত্যাগের আগে রাষ্ট্রীয় প্রটোকল অনুযায়ী ভুটানের প্রধানমন্ত্রীকে স্ট্যাটিক গার্ড অব অনার প্রদান করা হয়। সফরকালে বাংলাদেশ ও ভুটানের মধ্যে স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা এবং ইন্টারনেট সংযোগ বিষয়ে দুটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর হয়।

ভুটানের প্রধানমন্ত্রী প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকসহ বিভিন্ন কর্মসূচিতে অংশ নেন। ঢাকায় অবস্থানকালে তিনি অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা ও গুরুত্বপূর্ণ কর্মকর্তা এবং রাজনৈতিক নেতাদের সঙ্গে সৌজন্য সাক্ষাতে মিলিত হন। 

ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের আওতায় ধউর মোড় থেকে আশুলিয়া পর্যন্ত তুরাগ নদীর ওপর নির্মিত দুই লেনের দুটি সার্ভিস লেন যান চলাচলের জন্য খুলে দেওয়া হয়েছে।
ভূগর্ভস্থ পানির ওপর চাপ কমাতে বিকল্প হিসেবে লবণাক্ত পানি শোধনের নির্দেশনা প্রধানমন্ত্রী দিয়েছেন বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
ঢাকা মেট্রোপলিটন এলাকায় সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। এসময় সারাদেশে চাঁদাবাজদের তালিকাভুক্তি...
কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত বাংলাদেশিদের বিষয়ে যা যা করার আছে ভারত সরকার নিশ্চয়ই তা করবে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী।
স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান ভিভো দেশের বাজারে নতুন ফোন এনেছে। ভিভো ভি৮০ লাইট ৫জি নামের ফোনটিতে সনির ৫০ মেগাপিক্সেলের ক্যামেরা, কার্ভড ডিসপ্লে এবং বড় ব্যাটারি ব্যবহার করা হয়েছে বলে জানিয়েছে...
গ্রামীণফোনের চিফ টেকনোলজি অফিসার (সিটিও) হিসেবে আবুল কাশেম মহিউদ্দিন আল-আমিনকে নিয়োগ দেওয়া হয়েছে।  ১ সেপ্টেম্বর থেকে এই নিয়োগ কার্যকর।
বাংলাদেশের ব্যবসায়ী ও প্রকৃত পর্যটকদের যুক্তরাষ্ট্র ভ্রমণের ক্ষেত্রে বর্তমানে চালু ‘ভিসা বন্ড’ ব্যবস্থা পর্যালোচনা ও সহজ করতে যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম...
‘কুড়িগ্রাম এক্সপ্রেস’ নামের চলন্ত একটি ট্রেনে এক নারীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় আজ বুধবার ১০টায় দায়িত্ব অবহেলার কারণে চারজন পুলিশ সদস্য প্রত্যাহার করেছে রেলওয়ে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর