প্রতিদিন বন্দর থেকে ২–৩ কোটি টাকার চাঁদা তোলা হয়: উপদেষ্টা সাখাওয়াত

শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) সাখাওয়াত হোসেন জানিয়েছেন, প্রতিদিন বন্দর থেকে দুই থেকে তিন কোটি টাকার চাঁদা তোলা হয়। তবে অন্তর্বর্তী সরকারের উদ্যোগে এ চাঁদাবাজি এখন অনেকটাই কমেছে বলে তিনি মন্তব্য করেন।

আপডেট : ০৮ ডিসেম্বর ২০২৫, ০১:২৬ পিএম

প্রতিদিন বন্দর থেকে দুই থেকে তিন কোটি টাকার চাঁদা তোলা হয় বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) সাখাওয়াত হোসেন। আজ সোমবার সচিবালয়ে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের বিগত ১ বছরের উল্লেখযোগ্য কার্যক্রম ও অর্জন সম্পর্কে জানাতে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য দেন তিনি।

সাখাওয়াত হোসেন বলেন, ‘প্রতিদিন বন্দর থেকে দুই থেকে তিন কোটি টাকার চাঁদা তোলা হয়। তবে অন্তর্বর্তী সরকারের উদ্যোগে এটি অনেকটাই কমে গেছে।’

শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা আরও বলেন, ‘শ্রমিকদের ন্যায্য পাওনা আদায়ে শ্রম মন্ত্রণালয় যথাযথ দায়িত্ব পালন করেছে। ট্রেড ইউনিয়ন আইনি কাঠামোতে আনা হয়েছে। শ্রম মন্ত্রণালয়ের ওয়েলফেয়ার থেকে শ্রমিকদের সহায়তা দেওয়ায় তাদের আস্থা বেড়েছে মন্ত্রণালয়ের ওপর।’

বেক্সিমকো প্রসঙ্গে সাখাওয়াত হোসেন বলেন, ‘বেক্সিমকোর শ্রমিকদের বেশিরভাগই বিভিন্ন জায়গায় যুক্ত হয়েছে। বেক্সিমকোর শ্রমিকদের সব ধরনের পাওয়া দিয়ে দেওয়া হয়েছে। কিছু প্রতিষ্ঠান বন্ধ ও বেকার হয়েছে শ্রমিকেরা, তবে সেটা কম। কিছু গার্মেন্ট মালিক দেনা–পাওনা মেটাতে না পেরে পালিয়ে গেছে।’

বাংলাদেশ থেকে মালেশিয়া সরকার দুই লাখ শ্রমিক নেবে। সেপ্টেম্বর মাস থেকে এ শ্রমিক নেওয়ার প্রক্রিয়া শুরু হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। রোবাবার সকালে সচিবালয়ে স্থানীয় সরকার...
প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. জাহেদ উর রহমান বলেছেন, ‌‘গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল, তাই জনগণের কষ্টের দায় স্বীকার করে সরকার সংকট নিরসনে কাজ করছে। তবে সংকট পুরোপুরি নিরসন হতে কমপক্ষে আরও দুই বছর...
মোংলা বন্দরের অদূরে আকরাম পয়েন্টে একটি এলএনজি স্টেশন নির্মাণের ঘোষণা দিয়েছেন নৌপরিবহন, সড়ক ও সেতু এবং রেলমন্ত্রী শেখ রবিউল আলম। এই এলএনজি পাইপলাইনের মাধ্যমে মোংলায় এনে তা দিয়ে বিদ্যুৎ উৎপাদন করা...
ক্রিকেটার ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য (এমপি) সাকিব আল হাসান বিএনপি নেতৃত্বাধীন সরকারকে বেকায়দায় ফেলতে ‘ফালতু’ কথা বলেন বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের তথ্য ও...
দেশে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ১০০ ছাড়িয়েছে। গত ২৪ ঘন্টায় আরও ৫ জনের মৃত্যুতে এখন পর্যন্ত ডেঙ্গুতে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ১০২ জনে। 
বাংলাদেশের উন্নয়ন ও দেশকে গতিশীল করতে প্রধানমন্ত্রী তারেক রহমান দক্ষতার সঙ্গে নেতৃত্ব দিচ্ছেন বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। নির্বাচনে দেওয়া বিএনপির সব অঙ্গীকার সরকার...
আজ সন্ধ্যায় বসতঘরের বৈদ্যুতিক সংযোগে ত্রুটি দেখা দেয়। রাজু তা নিজে মেরামত করতে গেলে অসাবধানতাবশত বিদ্যুতায়িত হয়। ছেলেকে বাঁচাতে মা লাকী আক্তার ছুটে গেলে তিনিও বিদ্যুতায়িত হন। চোখের সামনে...
মসজিদের ইমামের থাকার কক্ষটি ছিল তালাবদ্ধ। কক্ষের চাবিও ছিল মসজিদ কমিটির সদস্যদের কাছে। এর মধ্যেই সোমবার সন্ধ্যার আগে হঠাৎ ওই কক্ষের ভেতর থেকে বিকট বিস্ফোরণের শব্দ। মুহূর্তেই উড়ে যায় টিনের বেড়ার...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর