সারা দেশে বজ্রপাতে মৃত্যু বেড়ে ১১

আপডেট : ২৬ এপ্রিল ২০২৬, ০৮:৩৩ পিএম

রোববার বিকেলে কালবৈশাখী ঝড় ও বৃষ্টিপাতের মাঝে সারা দেশে বজ্রপাতে ৬ জেলায় ১২ জনের মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছেন আরো ৫ জন। এরমধ্যে শুধু গাইবান্ধা জেলাতেই প্রাণ গেছে ৫ জনের।

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার ধোপাডাঙ্গা এলাকায় বাড়ির সামনে দাঁড়িয়ে ছিলেন রাফি, ফুয়াদ ও মিজান। হঠাৎ বজ্রপাতে ঘটনাস্থলেই প্রাণ হারান তারা। এসময় আহত হন আরও ২জন। এছাড়া ফুলছড়ি ও সাঘাটায় মৃত্যু হয়েছে আরো ২ জনের। 

এদিকে, ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় বজ্রপাতে সেলিনা আক্তার নামে এক নারীর মৃত্যু হয়েছে। আজ দুপুরে পীরগঞ্জ উপজেলার সৈয়দপুর ইউনিয়নের নিয়ামতপুর গ্রামে এ ঘটনা ঘটে। বজ্রপাতের সময় ওই নারী বাড়ির বাইরে কাজ করছিলেন এবং ঘটনাস্থলেই মারা যান তিনি। 

এছাড়া, বজ্রপাতে জামালপুর সদর ও মেলান্দহে নারীসহ ২ জনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। এতে আহত হয়েছেন ১ জন। 

এছাড়া পঞ্চগড়ের আটোয়ারীতে চা বাগানে কাজ করার সময় বজ্রপাতে সোহরাওয়ার্দী (৩৫) নামে এক চা শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২ চা শ্রমিক। সিরাজগঞ্জের রায়গঞ্জে ও তাড়াশে ২ জন এবং নাটোরে এক কৃষকের মৃত্যু হয়েছে। 

এদিকে কালবৈশাখী ঝড়ে হবিগঞ্জের বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। মেহেরপুরেও বজ্রসহ বৃষ্টি ও ঝড়ো বাতাস হয়েছে। 

ঝড় ও বৃষ্টির পর পরই রাজধানী ঢাকায় দেখা দেয় তীব্র যানজট। জানা গেছে, পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ঝড়ের কারণে ফেরি চলাচল ১ ঘণ্টা বন্ধ ছিল।

প্রথমবারের মতো ‘দুর্গাপূজা বিশেষ বাস সার্ভিস’ পরিচালনা করতে যাচ্ছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন (বিআরটিসি)। আজ বৃহস্পতিবার বিকেলে বিআরটিসি জনসংযোগ কর্মকর্তা মোস্তাকিম ভূঞা এক সংবাদ বিজ্ঞপ্তিতে...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর নিরাপদ অভিবাসন, মর্যাদাপূর্ণ কর্মসংস্থান নিশ্চিত ও দক্ষ জনশক্তির তৈরির মাধ্যমে বিশ্ববাজারে দেশের অবস্থানকে আরও শক্তিশালী করার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন,...
ফায়ার কোড না মেনে কারখানা গড়ে তোলার কারণে ঘনবসতিপূর্ণ আবাসিক এলাকায় একের পর এক আগুনে বাড়ছে প্রাণহানির ঝুঁকি। বিশেষজ্ঞদের মতে,  নিরাপত্তাব্যবস্থার ঘাটতি আর আইন প্রয়োগে শিথিলতায় বাড়ছে বিপদ। নিমতলী ও...
সচিবালয়কে সরিয়ে আগারগাঁওয়ের পুরাতন বাণিজ্য মেলা মাঠে স্থানান্তরে আগ্রহ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী মন্ত্রিসভার বৈঠকে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হতে পারে বলে জানিয়েছেন গৃহায়ণ ও...
ইয়েমেনের তাইজে হুতি বিদ্রোহীদের ১৬ যোদ্ধাকে হত্যার দাবি করেছে সেনাবাহিনী। এছাড়া ৮ ঘণ্টার দীর্ঘ লড়াইয়ে বেশ কয়েকজন আহত হয়েছে বলেও জানায় তারা।
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
দায়িত্ব নেওয়ার ছয়দিনের মাথায় চাকরি খোয়ালেন হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব কেটি জ্যাকারিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান মুখপাত্র হিসেবে প্রথম কয়েক দিনেই যোগ্যতা নিয়ে তীব্র বিতর্ক ও...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর