যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি সংশোধনের সুযোগ আছে: বাণিজ্যমন্ত্রী

আপডেট : ০৮ মে ২০২৬, ০৮:৩৯ পিএম

দেশের স্বার্থবিরোধী হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পাদিত বাণিজ্যচুক্তি সংশোধন করার সুযোগ আছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। শুক্রবার দুপুরে সিলেটে জেলা পরিষদ ন্যাচারাল পার্ক পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এ মন্তব্য করেন মন্ত্রী।

যুক্তরাষ্ট্রের সঙ্গে করা বাণিজ্যচুক্তি প্রসঙ্গে তিনি জানান, দুটি রাষ্ট্রের মধ্যে সম্পাদিত চুক্তি চাইলেই পরিবর্তন বা বাতিল করা যায় না, তবে দেশের স্বার্থবিরোধী কিছু থাকলে তা সংশোধনের সুযোগ থাকে।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, সব চুক্তিতেই কিছু ধারা একটি পক্ষের অনুকুলে যায়। কিছু ধারা অন্যপক্ষের।  তবে চুক্তি বাস্তবায়নের সময় যদি এমন কিছু সামনে আসে, যা দেশের স্বার্থের অনুকূলে নয়, তবে তা পরিবর্তনের সুযোগ চুক্তির মধ্যেই থাকে। 

এদিকে, মূল্যস্ফীতি নিয়ে আরেক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, তেলের মূল্য বৃদ্ধিতে পণ্যের মূল্য খুব বেশি বাড়ার কথা নয়। কেউ যদি বাড়তি মূল্য রাখে, তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

সুসংহত গণতন্ত্র রক্ষার স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গণতন্ত্র রক্ষাই সবচেয়ে বড় দায়িত্ব উল্লেখ করে, সংসদকে কার্যকর করার জন্য সরকার ও বিরোধী...
সিলেটে পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দায়িত্ব নেওয়ার পর এটি তাঁর প্রথম সিলেট সফর।
দেশের ২৩ তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেওয়ার প্রথমবারের মতো সিলেট সফরে যাচ্ছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ মঙ্গলবার সকালে তিনি সিলেট সফরে যাবেন তিনি।
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি হিসেবে দায়িত্ব নিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে বাংলাদেশ সময় মঙ্গলবার রাত সাড়ে ৯টায় আনুষ্ঠানিকভাবে শপথ...
তা কাভান সুলিভানের নামটা পরিচিত মনে হচ্ছে? হওয়ারই কথা। এর আগে বাংলাদেশের বয়সভিত্তিক দলে খেলে যাওয়া রোনান ও ডেকলান সুলিভানের ভাই কাভান সুলিভান। আর সুলিভান ভাইদের নানি বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রে...
রংপুরে অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তীসহ একই পরিবারের চারজন হত্যার ২৫ দিন পেরিয়ে গেলেও কাটেনি রহস্য। গ্রেপ্তার দুই আসামি আদালতে হত্যার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করলেও পুলিশের বিভিন্ন সময়ের...
দেশের অধস্তন আদালতের ৯৯ জন বিচারককে একযোগে বদলি করা হয়েছে। এর মধ্যে জুডিসিয়াল সার্ভিসের ৪৪ জেলা জজ, ২৬ অতিরিক্ত জেলা জজ, ২৫ যুগ্ম জেলা জজ, দুই সিনিয়র সিভিল জজ ও দুই সিভিল জজসহ মোট ৯৯ বিচারক রয়েছেন।
ইরানের একটি স্কুল ও ক্রীড়া স্থাপনায় মার্কিন সামরিক হামলা যুদ্ধাপরাধের শামিল বলে প্রতিবেদন প্রকাশ করেছে জাতিসংঘ। বৃহস্পতিবার প্রকাশিত প্রতিবেদনে সংস্থাটির  ফ্যাক্ট–ফাইন্ডিং মিশন জানায়, স্কুলে...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর