সড়ক আইনেও কমেনি দুর্ঘটনা, সিন্ডিকেটে জিম্মি সড়ক নিরাপত্তা

দুর্ঘটনা কমানোর লক্ষ্যে সড়ক পরিবহন আইন প্রণয়ন হলেও উল্টো আরও বেড়েছে দুর্ঘটনা। সড়ক নিরাপত্তা নিশ্চিতে ২০২৪ সালে এই আইন হয়। গবেষকেরা বলছেন, পরিবহন খাতের ব্যবসায়ী সিন্ডিকেটের কাছে সরকার জিম্মি। আইনের প্রয়োগ নেই বলেই সড়কে বিশৃঙ্খলা কমছে না। তাই সড়ক পরিবহন আইন সংশোধন জরুরি বলে মনে করেন তারা। 

আপডেট : ১০ মে ২০২৬, ০৯:৪৩ এএম

দুর্ঘটনা কমানোর লক্ষ্যে সড়ক পরিবহন আইন প্রণয়ন হলেও উল্টো আরও বেড়েছে দুর্ঘটনা। সড়ক নিরাপত্তা নিশ্চিতে ২০২৪ সালে এই আইন হয়। গবেষকেরা বলছেন, পরিবহন খাতের ব্যবসায়ী সিন্ডিকেটের কাছে সরকার জিম্মি। আইনের প্রয়োগ নেই বলেই সড়কে বিশৃঙ্খলা কমছে না। তাই সড়ক পরিবহন আইন সংশোধন জরুরি বলে মনে করেন তারা। 

২০১৮ ও ২০২১ সালে নিরাপদ সড়কের দাবিতে ছাত্র আন্দোলনে উত্তাল ছিল দেশ। দুর্ঘটনায় শিক্ষার্থীর মৃত্যু নাড়া দেয় সাধারণ মানুষকেও। ছাত্র বিক্ষোভের মুখে ২০১৮ সালে উদ্যোগ নিয়ে ২০২৪ এ সড়ক পরিবহন আইনের খসড়া প্রকাশ হয়। তবে তা ১২টি ধারায় শাস্তি কমিয়ে।

আইনের ৯৮ ধারায় নিয়ন্ত্রণহীন বা ওভারলোড গাড়ি চালিয়ে দুর্ঘটনা জামিন অযোগ্য থাকলেও তা সংশোধন করে জামিনযোগ্য অপরাধ করা হয়। 

বেপরোয়া গাড়ি চালনা (ধারা ৯৮): নিয়ন্ত্রণহীনভাবে বা ওভারলোডে গাড়ি চালানোর ফলে দুর্ঘটনা ঘটলে তা ‘অজামিনযোগ্য’ থেকে জামিনযোগ্য।

ড্রাইভিং লাইসেন্স বিষয়ক অপরাধে ৫ লাখ টাকার জরিমানা কমিয়ে ৩ লাখ করা হয়। এছাড়া, লাইসেন্স বাতিলের পরও গাড়ি চালালে জরিমানার পরিমাণও কমানো হয়। 

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) পুরকৌশল বিভাগের অধ্যাপক ড. শামছুল হক বলেন, ‘সেই আইনের অনেক প্রচারণা চালানো হয়েছিল। এর যে জরিমানা, এর যে পয়েন্ট সিস্টেম, এর যে জেল এইটা যে এত বেশি, এইটা দিয়ে সবাই মনে হয় একটু ভীতসন্ত্রস্ত হবে, আইনের প্রতি শ্রদ্ধাশীল হবে– কিন্তু তা হয়নি। সেই হিসেবে আমি সরকারকে বলব, রি–ভিজিট করা উচিৎ।’

পরিসংখ্যান বলছে, সড়ক পরিবহন আইন প্রণয়নের পর সড়কে মৃত্যু আরও বেড়েছে। ২০২৪ সালে দুর্ঘটনায় নিহত হয় ৮ হাজার ৫৪৩ জন এবং আহত ১২ হাজার ৬০৮ জন। ২০২৫ সালে দুর্ঘটনায় নিহত হয় ৯ হাজার ১১১ জন নিহত এবং আহত ১৪ হাজার ৮১২ জন। এই সময়ে প্রাণহানি বেড়েছে ৬ দশমিক ৯৪ শতাংশ। সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে মোটরসাইকেল দুর্ঘটনায়। 

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) প্রধান নির্বাহী ড. ইফতেখারুজ্জামান বলেন, ‘রাই ক্ষমতায় থাকে তাদের সাথে শ্রমিক সংগঠন, চালকদের সমিতি সকলের একটি চক্র আছে, সিন্ডিকেট আছে; যার মাধ্যমে অপরাধগুলো সংঘটিত হয়ে থাকে।’

বুয়েট আইআরআই বিভাগের সহযোগী অধ্যাপক ড. সাইফুন নেওয়াজ বলেন, ‘স্ট্রিট ম্যানেজমেন্ট যেটা রয়েছে, এটাকে র‍্যাশনালাইড করতে করে আনতে হবে। না হলে দেখা যাবে যে, এত মালিক, এত চালক দিয়ে সিস্টেমে আমরা পারব না। আরেকটি বিষয় হচ্ছে আইনের প্রয়োগটা আমাদের যথাযথভাবে লাগবে। সে ক্ষেত্রে অবশ্যই আমাদের প্রযুক্তির সহায়তা নিতে হবে। পাশাপাশি ইঞ্জিনিয়ারিং সিস্টেম ভালো থাকতে হবে। যেমন এডুকেশন–সচেতনতা, চালক তৈরি করা, প্রশিক্ষণ দেওয়া  

গবেষকরা বলছেন, বিশ্বের মোট যানবাহনের মাত্র ০.৫ শতাংশ চলে বাংলাদেশে। তবে প্রতি দশ হাজার যানবাহনে মৃত্যুর হার ৮৫.৬ শতাংশ। যা এশিয়ার সর্বোচ্চ। তাই সড়কে শৃঙ্খলা ফেরাতে সরকারকে কঠোর হতে হবে। 

আজ জুলাই শহীদ দিবস। ২০২৪ সালের এই দিনে নিরস্ত্র ছাত্রজনতার ওপর গুলি চালায় আওয়ামী প্রশাসন। কোটা সংস্কার আন্দোলনে রংপুরে পুলিশের গুলিতে নিহত হন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ। তাঁর...
শেয়ার বাজারে কারসাজি ও বিনিয়োগকারীদের ক্ষতির জন্য দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, বাজারে আস্থা ফিরিয়ে আনতে সরকার সুশাসন, স্বচ্ছতা ও...
অ্যাটর্নি জেনারেলের সঙ্গে অসংযত আচরণ, ভয়ভীতি প্রদর্শন ও হুমকির অভিযোগে চার ডেপুটি অ্যাটর্নি জেনারেলকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। তিন কর্মদিবসের মধ্যে লিখিত জবাব দিতে বলা হয়েছে।
রোড সেফটি ফাউন্ডেশনের প্রতিবেদনে জানানো হয়েছে, জুন মাসে দেশে ৪৭২টি সড়ক দুর্ঘটনায় ৪৩৮ জন নিহত ও ৫৬১ জন আহত হয়েছেন। সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে মোটরসাইকেল দুর্ঘটনায়। দুর্ঘটনার প্রধান কারণ হিসেবে বেপরোয়া...
পথসভায় জাতীয় নাগরিক পার্টির মূখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, সরকার অটো পাসের মতো করে সরকার চালাতে চায়। আবু সাঈদের রক্তের উপর দাঁড়িয়ে জনগণের সেবা না করে, বাংলাদেশে আর কাউকে অটো পাসের...
কারা অধিদপ্তরের সহকারী মহাপরিদর্শক জান্নাত-উল-ফারহাদ জানান, গত বৃহস্পতিবার গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে মোছা. রিম্পা নামের এক নারী বন্দি পালিয়ে যান। রোববার তাকে মোহাম্মদপুর থেকে...
আওয়ামী লীগ সরকারের আমলে পাসপোর্ট থেকে বাদ দেওয়া ‘ইসরায়েল ব্যতীত’ (Except Israel) শব্দগুচ্ছ আবারও যুক্ত হচ্ছে। আজ রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক আদেশে এ তথ্য জানা গেছে। এ ছাড়া নতুন...
আগামী বছর যেসব নতুন এয়ারক্রাফট যুক্ত হবে, সেগুলোতে থাকবে ওয়্যারলেস স্ট্রিমিং, ইন-ফ্লাইট ইন্টারনেট এবং প্রতিটি সিটে মোবাইল চার্জিং সুবিধা। পৃথিবীর অনেক এয়ারলাইন্স যেখানে এই সেবার জন্য অতিরিক্ত...
লোডিং...

এলাকার খবর