লতিফ সিদ্দিকীকে ট্রাইব্যুনালে হাজির করা হতে পারে আজ

আপডেট : ৩০ জুলাই ২০২৬, ০৮:০১ এএম

রাজধানীর মতিঝিলে শাপলা চত্বরে গণহত্যা মামলায় গ্রেপ্তার আওয়ামী লীগের সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকীকে আজ বৃহস্পতিবার আন্তর্জাতিক ট্রাইব্যুনালে হাজির করার কথা রয়েছে। গতকাল বুধবার বিকেলে রাজধানীর গুলশানে নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করে ডিবি কার্যালয়ে নেওয়া হয়।

২০১৩ সালের ৫ মে শাপলা চত্বর গণহত্যার ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদ, লতিফ সিদ্দিকীসহ ৪১ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিয়ে ২৭ জুলাই আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

এরই প্রেক্ষাপটে গ্রেপ্তার করা হয় লতিফ সিদ্দিকীকে। লতিফ সিদ্দিকীকে গ্রেপ্তারের পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর জানান, বৃহস্পতিবার তাকে ট্রাইব্যুনালে হাজির করা হবে। 

আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত লতিফ সিদ্দিকী জুলাই অভ্যুত্থানের পর গত বছরের আগস্টে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক অনুষ্ঠান থেকে গ্রেপ্তার হয়েছিলেন।

মুক্তিযোদ্ধা লতিফ সিদ্দিকী আওয়ামী লীগ থেকে পাঁচবার সংসদ সদস্য নির্বাচিত হন। ২০০৯ সালে মন্ত্রী করা হয় তাঁকে। হজ নিয়ে বিতর্কিত এক মন্তব্যের জেরে ২০১৪ সালে মন্ত্রিত্ব ছাড়তে হয়েছিল ও বহিষ্কৃত হন তিনি। ২০২৪ সালের বিতর্কিত নির্বাচনেও স্বতন্ত্র প্রার্থী হয়ে সংসদ সদস্য হন তিনি।

সুনির্দিষ্ট অভিযোগ ছাড়া গ্রেপ্তার আসামিকে নতুন মামলায় ‘শ্যোন অ্যারেস্ট’ দেখানোর ওপর হাইকোর্টের নিষেধাজ্ঞা স্থগিত করেছেন আপিল বিভাগ। তদন্ত সংস্থার স্বাধীন তদন্তে বাধার আশঙ্কার কথা তুলে ধরে...
দেশের বাজারে ২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক পাওয়ার ঘটনা তদন্তে তিন সদস্যের বিশেষজ্ঞ কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। আজ মঙ্গলবার বিচারপতি খিজির আহমেদ চৌধুরী ও বিচারপতি মো. জিয়াউল হকের হাইকোর্ট...
রাজধানীর মতিঝিলে শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশকে কেন্দ্র করে হত্যাকাণ্ডের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত শেখ হাসিনাসহ ৪১ আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিয়েছেন...
শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশকে কেন্দ্র করে হত্যাকাণ্ডের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনাসহ ৪১ আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করেছে প্রসিকিউশন।
কেন সবকিছুতেই বিদেশমুখী হতে হয় ক্রিকেটারদের? অনেকের ধারণা, বিসিবির হাতে টাকার অভাব নেই, তাই বিদেশে পাঠাতে সমস্যা কোথায়? কিন্তু বাস্তবতা হলো, আসল কারণটা টাকার নয়— সক্ষমতার। নির্দিষ্ট করে বললে,...
কয়েক বছর ধরে মানবপাচারে নতুন সংকট সাইবার স্ক্যাম বা সাইবার দাসত্ব। দক্ষিণ-পূর্ব এশিয়ার বিভিন্ন দেশে গিয়ে সাইবার দাসত্বের শিকার হচ্ছেন অনেকে। গবেষণা বলছে, চাকরির কথা বলে নেওয়া হলেও ৯৮ শতাংশ চাকরি...
মধ্যপ্রাচ্যে মার্কিন বাহিনীর ওপর হামলার চেষ্টার পর ইরানকে লক্ষ্য করে ব্যাপক হামলা শুরুর কথা জানিয়েছে যুক্তরাষ্ট্র। আজ বিবিসির এক প্রতিবেদনে এ কথা জানানো হয়।
আফ্রিকার ডি আর কঙ্গোতে ইবোলার ভয়াবহ প্রাদুর্ভাব নিয়ে সতর্ক করেছে জাতিসংঘ। দ্রুত বাড়তে থাকা সংক্রমণ ঠেকাতে জরুরি পদক্ষেপের আহ্বান জানিয়েছে সংস্থাটি। জাতিসংঘ জানিয়েছে, কঙ্গোতে ইবোলা আক্রান্তের সংখ্যা...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর