সংসদে প্রধান বিরোধী দল হিসেবে আত্মপ্রকাশ করতে চায় তৃণমূল বিএনপি

আপডেট : ২২ নভেম্বর ২০২৩, ০৩:১৮ পিএম

আগামী সংসদে প্রধান বিরোধী দল হিসেবে আত্মপ্রকাশ করতে চায় তৃণমূল বিএনপি। শীর্ষ নেতারা বলছেন, সে লক্ষ্যেই কাজ চলছে। এখন চলছে ৩০০ আসনেই মনোনয়ন দিতে ফরম বিক্রি ও জমার কাজ। ছোট ছোট কয়েকটি দলকে সঙ্গে নিয়ে, জোট গঠনের পরিকল্পনাও রয়েছে তৃণমূল বিএনপির।

চার দিনে ২৪৬টি মনোনয়ন ফরম বিক্রি করেছে তৃণমূল বিএনপি। এর মধ্যে নারায়ণগঞ্জ-১ আসনে প্রার্থীতার জন্য মঙ্গলবার ফরম কেনেন দলের মহাসচিব তৈমুর আলম খন্দকার। হরতাল ও অবরোধের কথা মাথায় রেখে বুধবার পর্যন্ত মনোনয়ন ফরম বিক্রির সময় বাড়ানো হয়েছে।

তৃণমূল বিএনপি দলের কো চেয়ারপারসন কে এ জাহাঙ্গীর জানান, যারা ফরম কিনেছেন, তাদের ৭০ শতাংশই আগে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টিসহ বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত ছিলেন। বাকিরা রাজনীতিতে নতুন।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকেই তোড়জোড় শুরু হয় বিভিন্ন রাজনৈতিক দলের। ভোটে অংশ নিতে ছোট-বড় অর্ধশতাধিক দল এখন মাঠে।

ভোটের প্রস্তুতি জোরেশোরে চলছে তৃণমূল বিএনপিতেও। মনোনয়ন প্রত্যাশীরা বলছেন, ভোটে জয়ী হলে প্রান্তিক মানুষের স্বার্থকেই বড় করে দেখবেন। 

তৃণমূল বিএনপির নেতারা বলছেন, তাদের প্রার্থী হতে চাচ্ছেন বিভিন্ন দলের নেতারা। স্বচ্ছতা নিশ্চিত করাসহ এবারের নির্বাচন শান্তিপূর্ণ হবে বলেই আশা তাঁদের।

তৈমুর আলম খন্দকার জানিয়েছেন, 'অনেক জোট তৃণমূল বিএনপির নেতৃত্বে নির্বাচন করবে। তিন শ আসনেই মনোনয়ন দিতে পারব বলে আমরা আশা করছি।'

তৃণমূল বিএনপির চেয়ারপারসন শমসের মবিন চৌধুরীর আশা, আগামী সংসদে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে তাঁর দল।

শমসের মবিন চৌধুরী বলেন, প্রতীক দেখে নয়, জনগণ ভোট দেবে যোগ্য প্রার্থীকে। আর সে লক্ষ্যেই কাজ করছে তাঁর দল।

স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থীদের ওপর বিএনপির কোনো সমর্থন থাকবে কিনা–সে বিষয় কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক না থাকায় প্রার্থী বাছাইয়ে ব্যক্তিগত ইমেজ ও যোগ্যতাকে গুরুত্ব দিচ্ছে রাজনৈতিক দলগুলো। সেপ্টেম্বর–অক্টোবর থেকে ধাপে ধাপে নির্বাচন শুরু হতে পারে।
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি সমর্থিত ‘নীল প্যানেল’ নিরঙ্কুশ জয়লাভ করেছে। ১৪টি পদের মধ্যে সভাপতি ও সম্পাদকসহ ১৩টি পদেই জয়ী হয়েছেন এই প্যানেলের প্রার্থীরা। নির্বাচনের ফল ঘোষণার পর...
সুপ্রিম কোর্ট বার এসোসিয়েশনের নির্বাচনে দ্বিতীয় দিনের ভোটগ্রহণ চলছে। আজ বৃহস্পতিবার ভোট দেওয়া যাবে বিকেল ৫টা পর্যন্ত। 
ওই চিঠিতে দি মারিয়া লিখেছেন, ‘আর্জেন্টাইন হওয়ার জন্য তোমাকে ধন্যবাদ। আমাদের পতাকা বিশ্বের সর্বোচ্চ পর্যায়ে তুলে ধরার জন্য তোমাকে ধন্যবাদ। একজন খেলোয়াড় হিসেবে এবং একজন মানুষ হিসেবেও উদাহরণ তৈরি করার...
তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) সরবরাহ ব্যাহত হওয়ায় রাজধানীসহ সারা দেশে সিএনজি ফিলিং স্টেশনগুলোতে তীব্র গ্যাস সংকট দেখা দিয়েছে।
সিলেট বিভাগে নতুন করে হাম রোগী শনাক্ত না হলেও মৃত্যুর সংখ্যা বাড়ছেই। গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে আক্রান্ত আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে সিলেটে সন্দেহভাজন ও নিশ্চিত হাম মিলিয়ে মোট মৃত্যুর...
বরিশাল বিশ্ববিদ্যালয় সংলগ্ন একটি ভাড়া বাসা (মেস) থেকে উচ্ছ্বাস কর্মকার নামের এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর