৩০০ আসনে নৌকার প্রার্থী হতে চান ৩৩৬২ জন

আপডেট : ২২ নভেম্বর ২০২৩, ০১:৫৯ পিএম

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিন শ আসনে নৌকার প্রার্থী হতে চান তিন হাজার ৩৬২ জন। গড়ে প্রতি আসনে মনোনয়নের দাবিদার ১১ জনের বেশি। গোপালগঞ্জ-৩ আসনে শেখ হাসিনার মনোনয়ন ফরম জমা দিয়েছেন প্রধানমন্ত্রীর চাচা শেখ কবির হোসেন। ফরম বিক্রি করে চার দিনে আওয়ামী লীগের আয় ১৬ কোটি ৮১ লাখ টাকা। বৃহস্পতিবার দলের সংসদীয় বোর্ডের সভায় চূড়ান্ত হবে মনোনয়ন।

আগামী সংসদ নির্বাচনে কারা প্রার্থী হতে চান, তা চূড়ান্ত করেছে আওয়ামী লীগ। চার দিনে সরাসরি মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন তিন হাজার ২৪১ জন। আর অনলাইনে ১২১ জন। এর মধ্যে রয়েছে নবীন-প্রবীণ রাজনীতিবিদ, খেলোয়াড়, অভিনেতা-অভিনেত্রী।

তাঁদের সবার মুখে এক কথা, প্রতিহত করা হবে নির্বাচন বানচালের ষড়যন্ত্র। প্রধানমন্ত্রীর পাশে থেকে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে সকলেই বদ্ধ পরিকর।

শেষ দিনে শেখ হাসিনার পক্ষে মনোনয়ন ফরম জমা দিয়েছেন শেখ কবির হোসেন। নৌকা প্রতীকে নির্বাচন করতে চাওয়া ১৪ দলের নেতারাও আওয়ামী লীগের মনোনয়ন ফরম নিয়েছেন।

পরে ব্রিফিংয়ে আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া বলেন, 'এত বড় দলে তিন হাজার ৩৬২ জন প্রার্থী হতে চাওয়া খুবই স্বাভাবিক। আগামী ২৩ নভেম্বর, বৃহস্পতিবার বাংলাদেশ আওয়ামী লীগ সংসদীয় বোর্ডের সভা আহ্বান করেছে। সেখানে সভাপতিত্ব করবেন আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা। তাঁরাই মনোনয়নপত্র সংক্রান্ত সিদ্ধান্ত চূড়ান্ত করবেন।'

এর আগে, শনিবার (১৮ নভেম্বর) থেকে দলীয় মনোনয়নপত্র বিক্রি শুরু করে আওয়ামী লীগ। ২১ নভেম্বর পর্যন্ত চলে এই কার্যক্রম।

এর আগে, বুধবার (১৫ নভেম্বর) প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন। সিইসি জানান, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ হবে ২০২৪ সালের ৭ জানুয়ারি। মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ৩০ নভেম্বর, মনোনয়নপত্র বাছাই ১ থেকে ৪ ডিসেম্বর। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়ের ৬ থেকে ১৫ ডিসেম্বর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৭ ডিসেম্বর আর প্রতীক বরাদ্দ ১৮ ডিসেম্বর। প্রচারণা শুরু হবে ১৮ ডিসেম্বর থেকে ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত।

স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থীদের ওপর বিএনপির কোনো সমর্থন থাকবে কিনা–সে বিষয় কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ‘আওয়ামী লীগ সরকারের অপরিকল্পিত উন্নয়নের কারণে বন্যার মতো প্রাকৃতিক দুর্যোগ দীর্ঘায়িত হচ্ছে। বর্তমান সরকার পরিবেশকে বিবেচনা না করে কোনো উন্নয়ন...
স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেছেন, আওয়ামী লীগ সরকার দেশের গ্রামীণ অবকাঠামো ও বিআরডিবিকে অকার্যকর করে রেখেছিল। বর্তমান সরকার পল্লী উন্নয়ন, কৃষি কার্ড ও ফ্যামিলি কার্ডের...
মুন্সিগঞ্জ জেলা কারাগার থেকে এনে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে সাবেক শিক্ষামন্ত্রী ডা. দীপু মনিকে। আজ সোমবার সকালে কারাগারে অসুস্থ হয়ে পড়লে সাড়ে ৮টার দিকে তাকে হাসপাতালে...
ওই চিঠিতে দি মারিয়া লিখেছেন, ‘আর্জেন্টাইন হওয়ার জন্য তোমাকে ধন্যবাদ। আমাদের পতাকা বিশ্বের সর্বোচ্চ পর্যায়ে তুলে ধরার জন্য তোমাকে ধন্যবাদ। একজন খেলোয়াড় হিসেবে এবং একজন মানুষ হিসেবেও উদাহরণ তৈরি করার...
তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) সরবরাহ ব্যাহত হওয়ায় রাজধানীসহ সারা দেশে সিএনজি ফিলিং স্টেশনগুলোতে তীব্র গ্যাস সংকট দেখা দিয়েছে।
সিলেট বিভাগে নতুন করে হাম রোগী শনাক্ত না হলেও মৃত্যুর সংখ্যা বাড়ছেই। গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে আক্রান্ত আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে সিলেটে সন্দেহভাজন ও নিশ্চিত হাম মিলিয়ে মোট মৃত্যুর...
বরিশাল বিশ্ববিদ্যালয় সংলগ্ন একটি ভাড়া বাসা (মেস) থেকে উচ্ছ্বাস কর্মকার নামের এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর