ভোটে অংশ নেবে নতুন জোট যুক্তফ্রন্ট

আপডেট : ২২ নভেম্বর ২০২৩, ০৩:১৩ পিএম

বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলনে থাকা বাংলাদেশ কল্যাণ পার্টির নেতৃত্বে যুক্তফ্রন্ট নামের নতুন একটি রাজনৈতিক জোট আত্নপ্রকাশ করেছে। এই জোট আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেবে। আজ বুধবার জাতীয় প্রেসক্লাবে জোটটির পক্ষ থেকে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

জোটটিতে বর্তমানে তিনটি দল রয়েছে। এগুলো হলো- কল্যাণ পার্টি ( হাতঘড়ি), বাংলাদেশ জাতীয় পার্টি (কাঁঠাল), বালাদেশ মুসলিম লীগ বিএমএল (হাতপাঞ্জা)।

সংবাদ সম্মেলনে বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইবরাহিম বলেন,  ২০১৪ সালে বিএনপির নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের অংশ থাকায় নির্বাচনে অংশগ্রহণ না করার সিদ্ধান্ত নিই। ওই সময় প্রচণ্ড চাপ থাকার পরেও নির্বাচনে যাইনি। ২০১৮ সালে নির্বাচনে ১৮ দলীয় জোট নির্বাচনে যাওয়ার সিদ্ধান্ত নেয়। জাতীয় ঐক্য ফ্রন্টের ব্যানারে নির্বাচনের প্রস্তুত্তি নিই। ওই সময়ও নানা প্রস্তাব দেওয়া হয়। সেই প্রস্তাবে আমরা সাড়া দিইনি।  আমরা যাইনি। ওই নির্বাচনে কল্যানপার্টি একটি আসন পায়।

তিনি বলেন, তত্ত্বাবধায়ক সরকারের প্রয়োজন আছে। তবে বিদ্যমান পরিস্থিতিতে নির্বাচনে যাওয়া বা না যাওয়ার সিদ্ধান্ত জরুরি। যুক্তফ্রন্ট মনে করছে নির্বাচনে যাওয়ার প্রয়োজন আছে।

বিশ্লেষকরা বলছেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে কিছু ‘কিংস পার্টি’ গঠন করে বিরোধী দলগুলোতে ভাঙন ধরানোর চেষ্টা করছে সরকার। এর মধ্যেই বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলনে থাকা কয়েকটি দল নিয়ে নতুন জোট আত্মপ্রকাশ করতে যাচ্ছে।

স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থীদের ওপর বিএনপির কোনো সমর্থন থাকবে কিনা–সে বিষয় কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
সুপ্রিম কোর্ট বার এসোসিয়েশনের নির্বাচনে দ্বিতীয় দিনের ভোটগ্রহণ চলছে। আজ বৃহস্পতিবার ভোট দেওয়া যাবে বিকেল ৫টা পর্যন্ত। 
দেশের আইনজীবীদের সবচেয়ে বড় সংগঠন সুপ্রিম কোর্ট বার এসোসিয়েশনের দুই দিনব্যাপী নির্বাচনে প্রথমদিনের ভোটগ্রহণ আজ বুধবার শুরু হয়েছে। এবারের নির্বাচনে ২০২৬-২৭ মেয়াদে কার্যকরী কমিটির সভাপতি, সম্পাদকসহ...
দেশের আইনজীবীদের সবচেয়ে প্রভাবশালী সংগঠন সুপ্রিমকোর্ট বারের দুই দিনের ভোটগ্রহণ শুরু হচ্ছে বুধবার। বিএনপি, জামায়াত ও এনসিপিপন্থী আইনজীবীরা আলাদা আলাদা প্যানেমে প্রতিদ্বন্দ্বিতা করচেন। আইনজীবীদের...
সরকার পরিচালনার অংশ হতে চান বিএনপির দীর্ঘদিনের জোটসঙ্গী শরিক দলগুলোর নেতারা। সরকার গঠনের ৫ মাস পর সম্প্রতি প্রধানমন্ত্রীর সাথে বৈঠক করেছেন তারা। সরকারের কার্যক্রমে সম্পৃক্ত থেকে রাষ্ট্র পরিচালনায়...
গুলিস্তানের ফুলবাড়িয়া ছাড়া অন্য বাস টার্মিনাল আপাতত সরছে না রাজধানী থেকে। তবে সায়দাবাদ, গাবতলী ও মহাখালী টার্মিনাল থেকে আলাদা করা হচ্ছে বাস ডিপো। পূর্বাচল, নারায়ণগঞ্জ ও কেরাণীগঞ্জে প্রাথমিকভাবে...
বিএনপির নেতারা পুলিশের চেয়ে বেশি সময় থানায় থাকেন বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক (উত্তরাঞ্চল) সারজিস আলম।
ভারতে শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে ছাত্রদের আন্দোলন ধীরে ধীরে রাজনৈতিক রূপ নিচ্ছে। ককরোচ জনতা পার্টির (সিজেপি) ডাকা বিক্ষোভে সমর্থন জানিয়ে প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে অবস্থান নেন কংগ্রেস নেতা...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর