জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি

আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:৫৩ পিএম

স্থানীয় সরকার নির্বাচনসহ দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে কথা বলতে এক জরুরি সংবাদ সম্মেলনের আয়োজন করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। আজ মঙ্গলবার সন্ধ্যা ৭টায় অনুষ্ঠিত হতে যাওয়া এই সংবাদ সম্মেলনে কথা বলবেন দলের মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুইয়া।

এতে আরও উপস্থিত থাকবেন দলটির স্থানীয় সরকার নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান মো. সারজিস আলম এবং সদস্য সচিব ও সংসদ সদস্য আব্দুল হান্নান মাসউদ। রাজধানীর বাংলামোটরে রুপায়ন টাওয়ারে দলীয় কার্যালয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে এনসিপি।

উল্লেখ্য, জাতীয় সংসদ নির্বাচনের পর দেশের রাজনীতিতে এখন আলোচনায় স্থানীয় সরকার নির্বাচন। আজ সকালে রাজধানীতে এক অনুষ্ঠানে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের বলেন, ‘রাজনৈতিক প্রশাসকেরা ভালোভাবে কাজ করবে আমলাদের চেয়ে। মেয়াদ যেখানে শেষ হবে, সেখানে আগে সিটি নির্বাচন হবে। দলীয় প্রতীকে সিটি ভবিষ্যতে হবে কিনা সেটা সংসদে নির্ধারিত হবে।’

এরই মধ্যে ঢাকার দুইটিসহ ছয় সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে। নিয়োগ পাওয়া ব্যক্তিরা সবাই বিএনপির দলীয় নেতা। আজ মঙ্গলবার সচিবালয়ে ছয় সিটি করপোরেশনের নতুন প্রশাসকদের হাতে আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার তুলে দেওয়া হয়। 

এদিকে, বিএনপি জোট থেকে ঢাকা-৬ আসনের সদ্য নির্বাচিত সংসদ সদস্য ও মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইশরাক হোসেন এবার ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র পদে নির্বাচনের ঘোষণা দিয়েছেন। 

অন্যদিকে, এনসিপিতেও স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি নিয়ে তোড়জোড় চলছে। সিটি করপোরেশন থেকে শুরু করে ইউনিয়ন পরিষদের নির্বাচনে প্রার্থীর খোঁজে নেমেছে দলটি।

সোমবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে সারজিস আলম লেখেন, ‘সিটি কর্পোরেশন, পৌরসভা, উপজেলা, ইউনিয়ন থেকে শুরু করে ওয়ার্ড; যারা প্রার্থী হতে চান, প্রস্তুতি নিন। আমরা আসছি আপনার খোঁজে...।’

এর আগে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী জানা যায়, ঢাকা দুই সিটি করপোরেশনের প্রাথমিক মেয়র প্রার্থী দলটির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব, আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও নাসীরুদ্দীন পাটওয়ারীর নাম আলোচনায় রয়েছে।

স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থীদের ওপর বিএনপির কোনো সমর্থন থাকবে কিনা–সে বিষয় কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী বলেছেন, ‘দেশের চিকিৎসা খাতের ঘাটতি দূর করে সবার জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করবে সরকার। তৃণমূলের মানুষ ভিআইপিদের...
জামায়াত আমির বলেন, ২০০৬ সাল থেকে শুরু করে ২৪ সাল পর্যন্ত টানা ১৯টি বছর মানুষ রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, আয়নাঘরের সঙ্গী হয়েছে। কিন্তু মানুষ ফ্যাসিবাদের কাছে মাথা নত করেনি। আসল ফ্যাসিবাদকে জনগণ...
স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘বিগত বছরগুলোতে সম্পদ যেভাবে পাচার হয়েছে, সেক্ষেত্রে বড় চ্যালেঞ্জের মুখোমুখি রয়েছে সরকার।’ তিনি বলেন, ‘ধ্বংসপ্রাপ্ত...
অবশেষে লুইস দে লা ফুয়েন্তের হাত ধরে ১৬ বছর পর আরেকবার বিশ্বজয়ের খুব কাছে চলে গিয়েছে ব্রাজিল। তবে স্পেনের দ্বিতীয় বিশ্বকাপ জয়ের পথে একমাত্র বাধা এখন আর্জেন্টিনা। নিউজার্সির মেটলাইফে আজ রাত ১টায় সেই...
গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারা দেশে হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে মোট ৬৯৩ শিশুর। আর হামে আক্রান্ত হয়ে আরও ৯৫ শিশু প্রাণ হারিয়েছে। অর্থাৎ হাম ও হামের উপসর্গ নিয়ে এই সময়ে মোট ৭৮৮ শিশুর মৃত্যু...
বিশ্বকাপ ফাইনাল ম্যাচ মানেই জমজমাট প্রতিদ্বন্দ্বিতা। তবে আর্জেন্টিনা-স্পেনের এবারের ফাইনাল শুধু মাঠের লড়াই নয়, গড়েছে নতুন বাণিজ্যিক রেকর্ডও। টিকিটের আকাশছোঁয়া দামে এটি এখন ক্রীড়া ইতিহাসের...
ভারী বৃষ্টিতে রেললাইন ডুবে যাওয়ায় গত ৭ জুলাই থেকে ১১ জুলাই পর্যন্ত চট্টগ্রাম-কক্সবাজার রুটে ট্রেন চলাচল পুরোপুরি বন্ধ ছিল। ফলে এই রুটে অগ্রিম কেটে রাখা ১১ হাজার ৩৩৭টি টিকেট ফেরত নিতে হয়েছে রেল...
লোডিং...

এলাকার খবর