সংসদে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য নিয়ে যা বললেন হাসনাত আব্দুল্লাহ 

‘নির্বাচন যাতে হয় চাপে পড়েই জুলাই সনদে স্বাক্ষর করেছে বিএনপি’–এমন কথা বলে সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী জাতির কাছে নিজের ভণ্ডামি প্রকাশ করেছেন বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ।

আপডেট : ০৩ মে ২০২৬, ০২:০৪ পিএম

‘নির্বাচন যাতে হয় চাপে পড়েই জুলাই সনদে স্বাক্ষর করেছে বিএনপি’–এমন কথা বলে সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী জাতির কাছে নিজের ভণ্ডামি প্রকাশ করেছেন বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ।

আজ রোববার রাজধানীর কাকরাইলের ডিপ্লোমা ইনস্টিটিউটে জ্বালানি, অর্থনীতি, সংস্কার ও গণভোট বিষয়ক জাতীয় কনভেনশনের উদ্বোধনী সেশনে এসব কথা বলেন তিনি।

এ সময় এনসিপির এই নেতা বলেন, ‘অনেক আমলা সরকারি চাকরির সুবিধা নিয়ে বিভিন্ন প্রাইভেট কোম্পানির স্বার্থ হাসিল করে দেয়।’

তিনি বলেন, ‘সংস্কার এ দেশের নিয়তি। এই প্রজন্ম যেহেতু জুলাই আনতে পেরেছে আজ না হয় কাল সংস্কার হবেই।’

হাসনাত আব্দুল্লাহ আরও বলেন, ‘‘নির্বাচন যাতে হয় চাপে পড়েই জুলাই সনদে স্বাক্ষর করে বিএনপি’–এমন কথা বলে সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী জাতির কাছে নিজের ভণ্ডামি প্রকাশ করেছেন। এর ফলে দেশের সকল প্রতিষ্ঠান ও নাগরিক মনে করেন তারা প্রতারিত হয়েছেন।’

স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থীদের ওপর বিএনপির কোনো সমর্থন থাকবে কিনা–সে বিষয় কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
জামায়াত আমির বলেন, ২০০৬ সাল থেকে শুরু করে ২৪ সাল পর্যন্ত টানা ১৯টি বছর মানুষ রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, আয়নাঘরের সঙ্গী হয়েছে। কিন্তু মানুষ ফ্যাসিবাদের কাছে মাথা নত করেনি। আসল ফ্যাসিবাদকে জনগণ...
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, ‘জামায়াতে ইসলামীর রাজনীতি হলো ঘোলা পানিতে মাছ শিকার করা, তবে এটা করতে গিয়ে তারা নিজেরাই ঘোলা পানিতে পড়ে যায়।’ তিনি বলেন, ‘‎যারা...
এই দেশের রাজনীতির যত গন্ডগোল পাকানো, জুলুম করানো, কে ক্ষমতায় যাবে আর যাবে না, অর্থনীতি, রাজনীতি, ব্যবসা-বাণিজ্য, সংস্কৃতি—সবকিছুর রিমোট কন্ট্রোল তো উনারা (দিল্লি) করছেন। তারা সমস্ত আন্তর্জাতিক...
বলিউড সুপারস্টার সালমান খান সম্প্রতি মুম্বাইয়ে স্লাম রিহ্যাবিলিটেশন অথরিটি (এসআরএ)-এর একটি সরকারি অনুষ্ঠানে যোগ দেন। সেখানে তিনি সংস্থার নতুন ডেটা কালেকশন অ্যান্ড ভেরিফিকেশন সাপোর্ট সেন্টার (আইটি...
সরকারের আগাম পদক্ষেপে সাম্প্রতিক বন্যায় ক্ষয়ক্ষতির পরিমাণ অনেক কম হয়েছে বলে দাবি করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। রোববার দুপুরে খাগড়াছড়ির মহালছড়িতে ত্রাণ...
ফিফা বিশ্বকাপের ফাইনালে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে হারিয়ে স্পেন শিরোপা জিতবে বলে বিশ্বাস করেন ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার রোনালদো নাজারিও। তাঁর মতে, এই টুর্নামেন্টে স্পেন তাদের প্রায়...
ফাইনাল নিয়ে নিজের অনুভূতি জানিয়ে জাহিদ হাসান বলেন, ‘এটা এমন একটি ম্যাচ, যেখানে যে কেউ জিততে পারে। দুই দলই দারুণ ফুটবল খেলছে। তবে আমার মনে হয়, আর্জেন্টিনা একটু এগিয়ে থাকবে। তাদের অভিজ্ঞতা, দলগত...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর