বেহেশতের গ্যারান্টি দিতে পারব না, তবে উন্নয়নের দিতে পারব: মীর শাহে আলম 

আপডেট : ০১ অক্টোবর ২০২৬, ০৩:০১ পিএম

মানুষকে বেহেশতের গ্যারান্টি দিতে না পারলেও উন্নয়নের গ্যারান্টি দিতে পারবেন বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। আজ বৃহস্পতিবার দুপুরে গাইবান্ধা সার্কিট হাউজে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি মন্তব্য করেন।

প্রতিমন্ত্রী বলেন, বিএনপি জনগণের ভোটে মাত্র সাত মাস হলে ক্ষমতায় এসেছে, সাধ্যমতো কাজ করার চেষ্টা করছে। মানুষকে বেহেশতের গ্যারান্টি দিতে পারব না, মানুষকে উন্নয়নের গ্যারান্টি দিতে পারব।

তিনি বলেন, বাংলাদেশ যতবার পথ হারিয়েছে, বিএনপির হাত ধরে ততবার পথ খুঁজে পেয়েছে। পঁচাত্তর পরবর্তী সময়ে দেশ যখন বিপদে পড়ে গিয়েছিল, ঠিক সেই সময়ে মহান স্বাধীনতার ঘোষক শহীদ জিয়াউর রহমানের  নেতৃত্বে দেশ ঘুরে দাঁড়িয়েছে।

শাহে আলম বলেন, সেসময় কৃষি থেকে দেশের সকল ধরনের অর্থনৈতিক ও নারী শিক্ষার উন্নয়ন হয়েছে।  নব্বাইয়ে পরবর্তী সময়ে পুনরায় পথ হারালে, জিয়া পরিবারে হাতে ধরে দেশ উন্নয়নের পথ ফিরে পেয়েছে। বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র করে বার বার সেই উন্নয়নগুলো ধ্বংস করা হয়েছে।

প্রতিমন্ত্রী আরও বলেন,  আগামী স্থানীয় সরকার নির্বাচনে বিএনপি কোনো কলঙ্ক গায়ে নেবে না। স্বচ্ছ নির্বাচন করতে প্রশাসনকে সকল ধরনের সহযোগিতা করা হবে।  বিগত ২০ বছর দেশে মেগা প্রকল্পের নামে লুটপাট করা হয়েছে। 

তিনি বলেন, গাইবান্ধাসহ সারা দেশে মানুষকে বাসযোগ্য করতে সকল ধরনের উন্নয়ন করা হবে। বগুড়া উন্নয়ন হলে অন্যান্য জেলার চেয়ে বেশি সুবিধা পাবে গাইবান্ধা। 

রাজধানীর মিরপুরে রাড্ডা ক্লিনিকে হামলার জেরে প্রধানমন্ত্রীর নির্দেশে পদত্যাগ করেছেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য (এমপি) ফেরদৌসী আহমেদ মিষ্টি।
গোপনে নাশকতাকারীদের দ্রুতই আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। আজ মঙ্গলবার সকালে জিয়া পরিষদের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিক উপলক্ষে শেরে বাংলানগরে বিএনপির...
নির্বাচনী এলাকার উন্নয়নে অর্থ বরাদ্দের ক্ষেত্রে বৈষম্য হচ্ছে বলে অভিযোগ বিরোধী দলের এমপিদের। তারা বলছেন, সব দলের এমপিরা সমান বরাদ্দ পাচ্ছেন না। তাদের দাবি, রাজনৈতিক কৌশল হিসেবেই পরিকল্পিতভাবে...
চাঁদাবাজি ও দখলদারিত্বের সঙ্গে বিএনপি জড়িত নয় বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা নজরুল ইসলাম খান। সোমবার বিকেলে রাজধানীর নয়াপল্টনে শ্রমিক দলের...
কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনাকে কেন্দ্র করে বিরোধীদল বিএনপি সরকারের কর্মসূচি বাধাগ্রস্ত করার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ফেনীর পরশুরামে মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন...
৪৯তম বিসিএসে রাজনৈতিক কারণে কোনো প্রার্থীকে বাদ দেওয়া হয়নি বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। আজ বৃহস্পতিবার দুপুরে রাজধানীতে তিনি এ কথা জানান।
রাজধানীর ক্যান্টনমেন্ট থানাধীন কুর্মিটোলা জেনারেল হাসপাতালের বিপরীত পাশে ছিনতাইকারীর ধাক্কায় চলন্ত ট্রেন থেকে নিচে পড়ে এক অজ্ঞাত যুবকের (৩৫) চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।...
কিংবদন্তি অ্যাকশন তারকা জ্যাকি চ্যান মারা গেছেন বলে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি গুজব ছড়িয়ে পড়েছে। ফলে উদ্বেগ প্রকাশ করছেন ভক্তরা, এমনকি তা অভিনেতার শারীরিক অবস্থা নিয়েও নতুন করে প্রশ্ন তুলেছে।...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর