৬০০ কর্মীকে ছাঁটাই করছে যে কোম্পানি

আপডেট : ২১ মে ২০২৪, ১২:৪২ পিএম

খরচ কমাতে কর্মী ছাঁটাইয়ের ঘোষণা আগেই দিয়েছিল মার্কিন বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলা। এরই অংশ হিসেবে ধনকুবের ইলন মাস্কের প্রতিষ্ঠান এবার ক্যালিফোর্নিয়া কার্যালয়ের ৬০১ জন কর্মীকে ছাঁটাই করা হচ্ছে। 

একটি সূত্রের বরাতে মার্কিন সাময়ীকি ফোর্বসের জানায়, এই ছাঁটাইয়ে কোম্পানিটির ম্যানুফ্যাকচারিং ও ইঞ্জিনিয়ারিং বিভাগের উচ্চপদস্থ কর্মীরাও রয়েছেন। চলতি সপ্তাহেই টেসলার অনেক কর্মীর কাছে এ বিষয়ে মেইল আসে। ইমেইলে জানানো হয়, এবার কয়েকটি বিভাগ থেকে কর্মীদের চাকরি যাচ্ছে।

তবে এ বিষয়ে টেসলার পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি। ফোর্বস যোগাযোগ করলেও সাড়া দেয়নি টেসলা।

বাজারমূল্যের বিবেচনায় টেসলা বিশ্বের সবচেয়ে বড় বৈদ্যুতিক গাড়ি নির্মাতা কোম্পানি। তবে এ ধরনের গাড়ির বাজারে প্রতিযোগিতা তীব্র হওয়ায় টেসলার বিক্রি সম্প্রতি কমে গেছে। এরই পরিপ্রেক্ষিতে মার্কিন এই কোম্পানি খরচ কমাতে চেষ্টা করছে। 

খরচ কমানোর অংশ হিসেবে সারা বিশ্বে মোট কর্মীদের ১০ শতাংশের বেশি ছাটাই করার সিদ্ধান্তের কথা সম্প্রতি জানায় টেসলা। এটিকে একটি কঠিন সিদ্ধান্ত হিসেবে বর্ণনা করেছে কোম্পানিটি। তবে মোট কতজন কর্মী এতে চাকরি হারাতে পারেন, তা নিশ্চিত হওয়া যায়নি।

গ্রামীণফোনের চিফ টেকনোলজি অফিসার (সিটিও) হিসেবে আবুল কাশেম মহিউদ্দিন আল-আমিনকে নিয়োগ দেওয়া হয়েছে।  ১ সেপ্টেম্বর থেকে এই নিয়োগ কার্যকর।
আমেরিকার প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনের সঙ্গে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নিয়ে একটি গুরুত্বপূর্ণ চুক্তির আলোচনা করছে প্রযুক্তি জায়ান্ট গুগল। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে দ্য ইনফরমেশন। প্রতিবেদন...
সফলভাবে শেষ হলো ১০ দিনের রোমাঞ্চকর চন্দ্রাভিযান। চাঁদের কক্ষপথ প্রদক্ষিণের ঐতিহাসিক অভিযান শেষে পৃথিবীতে ফিরলেন আর্টেমিস টু মিশনের চার নভোচারী। বাংলাদেশ সময় শনিবার সকাল ৬টা ৭ মিনিটে (আমেরিকার...
ইতিহাসের পাতায় এটি স্থান করে নেওয়ার মতো এক মুহূর্ত। নাসার আর্টেমিস-২ মিশন গতকাল চাঁদের প্রত্যাশিত ফ্লাইবাই সম্পন্ন করেছে। ওরিয়ন ক্যাপসুলে করে চার নভোচারী চাঁদের মাত্র ৪,০৬৭ মাইলের মধ্যে চলে...
লালগালিচা, বিশ্বের নামকরা নির্মাতা, আন্তর্জাতিক তারকা আর চলচ্চিত্রের বড় বড় সব নাম—সবকিছু এবার খুব কাছ থেকে দেখার সুযোগ পাচ্ছেন বাংলাদেশের অভিনেত্রী সুনেরাহ বিনতে কামাল। দেশের চলচ্চিত্রের জন্য...
সিনেমার পর্দায় তিনি নায়ক। বাস্তব জীবনে বহু মানুষের কাছে তার পরিচয় আরও আলাদা—বিপদের সময়ে পাশে দাঁড়ানো একজন মানুষ হিসেবে। এবার ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত নেপালের মানুষের পাশে দাঁড়িয়েছেন বলিউড...
স্বামী তাকে ছেড়ে দিয়েছেন। কারণ, তার চেহারা নাকি স্বামীর পছন্দ হয়নি। হাতে নেই টাকা, সামনে নেই নিশ্চিত কোনো ভবিষ্যৎ। এমন অবস্থায় জীবনের মোড় ঘুরিয়ে দিতে সামনে আসে একটি অদ্ভুত...
জনবল সংকটে ব্যাহত পঞ্চগড়ের স্বাস্থ্যসেবা। শয্যা সংখ্যা কম থাকায় রোগীদের চিকিৎসা নিতে হচ্ছে ওয়ার্ডের মেঝে, বারান্দায়। বিশেষজ্ঞ চিকিৎসকের অভাবে রোগীদের পাঠানো হয় অন্য হাসপাতালে। এতে একদিকে যেমন...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর