বিটকয়েন ৯০ হাজারে, ১ লাখ হচ্ছে কবে?

আপডেট : ১৩ নভেম্বর ২০২৪, ০৭:১০ পিএম

আমেরিকার সদ্য সমাপ্ত প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের নিরঙ্কুশ বিজয়ের পর থেকেই ক্রিপ্টোকারেন্সির বাজার সরগরম। দেশটির ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্প ক্রিপ্টোকারেন্সি-বান্ধব নীতিমালা প্রণয়ন করবেন এবং এই খাতে সরকারী নিয়ন্ত্রণ কমিয়ে আনবেন, এই আশায় ক্রিপ্টোর বাজারে গত এক সপ্তাহে লেনদেন যেমন বেড়েছে তেমনি দামও উঠেছে রেকর্ড উচ্চতায়। 

বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ও বৃহত্তম ক্রিপ্টোকারেন্সি হচ্ছে বিটকয়েন, যার দাম ইতোমধ্যেই কয়েন প্রতি ৯০ হাজার ডলার ছুঁই ছুঁই করছে। আজ (মঙ্গলবার) বিটকয়েনের দাম এক পর্যায়ে ৮৯ হাজার ৯৮২ ডলারে (৮৯,৯৮২ ডলারে) পৌঁছয়, যেটা বিটকয়েনের ইতিহাসে সর্বোচ্চ দাম। তবে এই রিপোর্ট লেখার সময় বিটকয়েনের দাম ছিল ৮৭ হাজার ১০০ ডলার (৮৭,১০০ ডলার)। 

নির্বাচনে ট্রাম্পের বিজয়ের পর থেকে প্রায় প্রতিদিনই বিটকয়েনের দাম পৌঁছেছে নতুন উচ্চতায়। এ যেন রেকর্ড ভাঙ্গা-গড়ার এক খেলায় মেতেছে বিটকয়েনের বাজার। গত বুধবার (৬ নভেম্বর) আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে ফলাফল প্রকাশের দিনই বিটকয়েনের দাম প্রথমবারের মতো পৌঁছে যায় ৭৫ হাজার ডলারে। এরপর গত সাত দিনে বিটকয়েন প্রতি দাম বৃদ্ধি পেয়েছে প্রায় ১৫ হাজার ডলার।

গত ৫ নভেম্বর আমেরিকায় অনুষ্ঠিত হয় প্রেসিডেন্ট নির্বাচন। এরপর থেকে এখন পর্যন্ত বিটকয়েনের দাম বৃদ্ধি পেয়েছে প্রায় ৩০ শতাংশ। উল্লেখ্য, বিটকয়েনের দামে পূর্ববর্তী রেকর্ডটি (৭৩,৭৫০ ডলার) হয়েছিল চলতি বছরের ১৪ মার্চ। নভেম্বরের শুরুতে ভাঙ্গার আগ পর্যন্ত রেকর্ডটি স্থায়ী ছিল ৭ মাসেরও বেশি সময়। 

উল্লেখ্য, ডোনাল্ড ট্রাম্প তার নির্বাচনী প্রচারণায় ক্রিপ্টোকারেন্সি সহায়ক নীতিমালা তৈরিসহ ক্রিপ্টোর বাজারে সরকারী হস্তক্ষেপ কমিয়ে আনার প্রতিশ্রুতি দিয়েছেন। শুধু তাই নয় আমেরিকার সাবেক এই প্রেসিডেন্ট আমেরিকাকে ক্রিপ্টোকারেন্সির রাজধানীতে পরিণত করবেন বলেও আশ্বাস দিয়ে রেখেছেন। পাশাপাশি তিনি জাতীয়ভাবে বিটকয়েনের এক মজুদ (স্টকপাইল) তৈরিরও ঘোষণা দিয়েছেন। 

ট্রাম্পের বিজয়ে বিটকয়েনের দামে ঊর্ধ্বগতি তাই বেশ অনুমিতই ছিল। তবে সেটা যে এতটা উপরে উঠবে সেটা অবশ্য অনেকেই ধারণা করতে পারেননি। তবে ক্রিপ্টোকারেন্সি নিয়ে ট্রাম্পের উৎসাহব্যঞ্জক প্রতিশ্রুতির পাশাপাশি আরেকটি ‘ফ্যাকটর’ গুরুত্বপূর্ণ অবদান রেখেছে বিটকয়েনের দামে সাম্প্রতিক এই ঊর্ধ্বগতিতে। আর এই ফ্যাকটরটি হচ্ছে বিশ্বের শীর্ষ ধনী ও প্রযুক্তি জগতের প্রভাবশালী উদ্যোক্তা ইলন মাস্ক। 

এবারের প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পের হয়ে প্রচারণায় অংশ নেওয়া সবচেয়ে প্রভাবশালী ব্যক্তি হচ্ছেন টেসলা প্রধান ইলন মাস্ক। এরই মধ্যে ট্রাম্প সরকারে মাস্ক যে বড় দায়িত্ব পেতে চলেছেন সে বিষয়টিও বেশ পরিষ্কার হয়েছে। ‘ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট এফিসিয়েন্সি’ নামে নতুন এক ডিপার্টমেন্টের দায়িত্ব পেতে চলেছেন ইলন মাস্ক। 

ইলন মাস্ক নিজেও ক্রিপ্টোকারেন্সির একজন জোড়াল সমর্থক। বাজারে তাঁর নিজের একটি ক্রিপ্টোকারেন্সি আছে বলেও বিভিন্ন সময় গুঞ্জন শোনা গেছে, যদিও তিনি নিজে বিষয়টি নিশ্চিত করেননি। তবে মাস্ক স্বীকার করেছেন যে, ক্রিপ্টোর বাজারে তাঁর বিনিয়োগ রয়েছে। 

বিটকয়েন কি তবে অচিরেই ১ লাখ ডলারে পৌঁছবে?
কবে নাগাদ বিটকয়েনের দাম ১ লাখ ডলারে পৌঁছবে- আজ থেকে এক সপ্তাহ আগেও এই প্রশ্নের উত্তরে অনেকেই বলতেন আগামী বছর কোনো এক সময়। অনেকে এমনকি ২০২৫ সালেও বিটকয়েনের দাম ১ লাখ ডলারে পৌছবে কিনা সেটা নিয়ে সন্দেহ প্রকাশ করতো। বিশেষ করে গত মার্চের রেকর্ড যখন সাত মাসের বেশি স্থায়ী ছিল তখন বিটকয়েনের দাম অচিরেই ১ লাখ ডলারে উঠবে এমন সম্ভাবনা অতি আশাবাদীরাও দেখেনি।

কিন্তু গত এক সপ্তাহে আশার পালে যে হাওয়া লেগেছে তাতে হয়তো চলতি বছরের বাকী সময়টাতেই বিটকয়েনের দাম ছয় অঙ্কে পৌঁছে যেতে পারে। অর্থাৎ বিটকয়েনের দামে সাম্প্রতিক যে ঊর্ধ্বগতি লক্ষ করা গেছে সেটা অব্যাহত থাকলে, বা তার কিছুটা বজায় থাকলেও ২০২৪ সালেই ১টি বিটকয়েনের দাম হতে পারে ১ লাখ মার্কিন ডলার। বাংলাদেশী মুদ্রায় ১ লক্ষ ১৯ কোটি টাকাও বেশি।  

তথ্যসূত্র: বাইন্যান্স, রয়টার্স, 

বাংলাদেশের বাজারে নতুন বিজনেস ল্যাপটপ উন্মোচন করেছে প্রযুক্তি প্রতিষ্ঠান আসুস। ‘এক্সপার্টবুক আল্ট্রা’ নামের এই ল্যাপটপে রয়েছে ইন্টেল কোর আল্ট্রা ৫ ও কোর আল্ট্রা ৭ প্রসেসর। এছাড়াও এআই-ভিত্তিক...
প্রযুক্তি সাংবাদিকদের শীর্ষ সংগঠন টেকনোলজি মিডিয়া গিল্ড বাংলাদেশের (টিএমজিবি) দ্বিবার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার রাজধানীর শুক্রাবাদে ড্যাফোডিল টাওয়ারের ৭১ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।...
আচ্ছা, আমরা প্রতিদিন ফেসবুক, ইউটিউব বা গুগলে যা সার্চ করি- সেটাই কি পুরো ইন্টারনেট? আপনি জানলে অবাক হবেন, আমরা প্রতিদিন ইন্টারনেটের মাত্র ৪ থেকে ৫ শতাংশ ব্যবহার করি। বাকি প্রায় ৯৫ শতাংশ ইন্টারনেটের...
এআই-নির্ভর গ্লোবাল প্রযুক্তি ব্র্যান্ড টেকনো বাংলাদেশের বাজারে আনুষ্ঠানিকভাবে নিয়ে এসেছে তাদের নতুন স্মার্টফোন ‘টেকনো স্পার্ক ৫০সি’। দৈনন্দিন স্মার্টফোন ব্যবহারের প্রয়োজনীয়তা ও আধুনিক প্রযুক্তির...
দেশের অন্যতম জনপ্রিয় ও বিশ্বস্ত ফুটওয়্যার ব্র্যান্ড স্টেপ ফুটওয়্যার গত ১৪ সেপ্টেম্বর রাজধানীর ঢাকা রিজেন্সি হোটেলে এক জাঁকজমকপূর্ণ ও আনন্দঘন অনুষ্ঠানের মধ্য দিয়ে ৪টি ক্যাটাগরিতে ৫৬টি সম্পূর্ণ নতুন...
দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে কক্সবাজারের মহেশখালী এলাকায় আমদানিকৃত এলএনজি কার্গো হতে ভাসমান টার্মিনালে এলএনজি ট্রান্সফার প্রক্রিয়ায় বিঘ্ন ঘটছে। ফলে আরএলএনজি তথা সামগ্রিক গ্যাস সরবরাহ স্বাভাবিক...
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি খলিলুর রহমানের কার্যালয়ে লিগ্যাল অফিসার হিসেবে দায়িত্ব পেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের মেয়ে জাইমা রহমান। খলিলুর রহমানের কার্যালয়ের বিভিন্ন পদে...
জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবিলায় আন্তর্জাতিক সম্প্রদায়ের সমন্বিত উদ্যোগ, ন্যায়সংগত অর্থায়ন, অভিযোজন সক্ষমতা বৃদ্ধি এবং ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য কার্যকর আন্তর্জাতিক সহযোগিতার আহ্বান জানিয়েছেন...
লোডিং...

এলাকার খবর