ডিজিটাল খাতের সংস্কার ও দক্ষতা বৃদ্ধিতে উদ্যোগ নিয়েছে বেসিস

আপডেট : ২৩ নভেম্বর ২০২৪, ০৮:৫১ পিএম

ডিজিটাল মার্কেটিং খাতে সংস্কার ও দক্ষতা বৃদ্ধিতে নতুন উদ্যোগ গ্রহণ করেছে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের (বেসিস)। ২৩ নভেম্বর বেসিস ডিজিটাল মার্কেটিং স্ট্যান্ডিং কমিটির দ্বিতীয় সভায় এমনটা জানানো হয়। অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন কমিটির চেয়ারম্যান কেএএম রাশেদুল মাজিদ। এ ছাড়াও বৈঠকে উপস্থিত ছিলেন ডিরেক্টর-ইন-চার্জ ড. মোহাম্মদ রিসালাত সিদ্দিকী, কো-চেয়ারপার্সন লুতফি হায়দার চৌধুরী, সৈয়দা নাফিসা রেজা এবং তানজিল আবেদীনসহ ১২ জন সদস্য অংশগ্রহণ করেন।

এ সময় সভায় দুটি গুরুত্বপূর্ণ নীতিমালা প্রস্তাব করা হয়। প্রথম নীতিমালায় সফটওয়্যার কোম্পানিগুলোর জন্য নিরবচ্ছিন্ন ইন্টারনেট সংযোগের মৌলিক অধিকার নিশ্চিত করার বিষয়ে জোর দেওয়া হয়। যা তাদের কার্যক্ষমতা ও প্রতিযোগিতায় সক্ষমতা বাড়াবে। দ্বিতীয় নীতিমালায় স্থানীয়ভাবে গড়ে ওঠা ডিজিটাল মার্কেটিং প্ল্যাটফর্মগুলোকে উৎসাহিত ও সুরক্ষা দেওয়ার জন্য নীতিমালা প্রণয়নের প্রস্তাব করা হয়। এটি আন্তর্জাতিক প্রতিযোগীদের চাপে থাকা স্থানীয় কোম্পানিগুলোর জন্য ন্যায্য সুযোগ তৈরি করবে বলে আশা করা হয়।

দক্ষতা উন্নয়নে কমিটি প্রতিমাসে প্রশিক্ষণ আয়োজনের সিদ্ধান্ত নেয়। আগামী ছয় মাসে তিনটি প্রশিক্ষণ আয়োজনের পরিকল্পনা করা হয়েছে, যার প্রথমটি ২০২৪ সালের ডিসেম্বরে অনুষ্ঠিত হবে বলে আশা করা হচ্ছে। এই আলোচনা থেকে কমিটি একটি কৌশলগত রোডম্যাপ তৈরির প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে। বেসিস ডিজিটাল মার্কেটিং খাতের রূপান্তরমূলক উদ্যোগে নেতৃত্ব দিতে, গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ মোকাবিলা করতে এবং টেকসই প্রবৃদ্ধি নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ।

আচ্ছা, আমরা প্রতিদিন ফেসবুক, ইউটিউব বা গুগলে যা সার্চ করি- সেটাই কি পুরো ইন্টারনেট? আপনি জানলে অবাক হবেন, আমরা প্রতিদিন ইন্টারনেটের মাত্র ৪ থেকে ৫ শতাংশ ব্যবহার করি। বাকি প্রায় ৯৫ শতাংশ ইন্টারনেটের...
বাংলাদেশে ক্যান্সারের ক্রমবর্ধমান বোঝা মোকাবিলায় পরমাণু বিজ্ঞান ও প্রযুক্তির শান্তিপূর্ণ প্রয়োগের মাধ্যমে একটি সমন্বিত, ন্যায়সংগত ও টেকসই ক্যান্সার চিকিৎসাব্যবস্থা গড়ে তোলার অঙ্গীকার পুনর্ব্যক্ত...
আইফোন ডুও দেখেই যদি মনে হয়—‘এই ফোনটা তো নিতেই হবে।’ তাহলে একটু থামুন। কারণ দেখতে যতই সুন্দর হোক, এই ফোন কেনার পর এমন কিছু সমস্যার মুখোমুখি হতে পারেন, যেগুলো জানার পর ২,০০০ ডলার খরচ করার...
আন্তর্জাতিক পেমেন্টের জটিলতা দূর করে বাংলাদেশি ব্যবহারকারীদের জন্য বিশ্বমানের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সেবা সহজলভ্য করতে ‘রবি এআই স্পেস’ নামে একটি অল-ইন-ওয়ান এআই হাব চালু করেছে টেলিকম অপারেটর রবি...
সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য বহুল প্রতীক্ষিত নতুন বেতন ও ভাতার প্রজ্ঞাপন জারি করেছে সরকার। আজ অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ থেকে ‘চাকরি (বেতন ও ভাতাদি) আদেশ, ২০২৬’ নামে এই প্রজ্ঞাপন প্রকাশিত...
জাতীয় ও আন্তর্জাতিক শ্রমবাজারের চাহিদার ভিত্তিতে দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে দেশের বিভিন্ন মন্ত্রণালয়ের প্রশিক্ষণ কার্যক্রমকে একটি সমন্বিত কাঠামোর আওতায় এনে অভিন্ন সিলেবাসে প্রশিক্ষণ ও সনদ প্রদানের...
আচ্ছা, মনে আছে কিছুদিন আগেও যখন বিয়ের বাজারে সোনা কিনতে গিয়ে হাত পুড়ে যাওয়ার অবস্থা হয়েছিল? এ বছরের শুরুর দিকে তো বিশ্ববাজারে স্বর্ণের দাম এমন এক ইতিহাস গড়েছিল যে চোখ কপালে ওঠার জোগাড়। প্রতি...
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের নিখোঁজ সন্তান অপ্রতিমের (১৩) মরদেহ উদ্ধার করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর ড....
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর