ফোন ‘লক’ থাকলেও ভয়েস কমান্ডেই করা যাবে কল ও মেসেজ! জেমিনির নতুন আপডেট

আপডেট : ০৪ ডিসেম্বর ২০২৪, ০৯:০৭ পিএম

অ্যান্ড্রয়েড ফোন ব্যবহারকারীদের জন্য গুগল তাঁদের জনপ্রিয় এআই পার্সোনাল অ্যাসিসট্যান্ট জেমিনি’তে যুক্ত করতে যাচ্ছে ভয়েস কমান্ডের নতুন এক ফিচার। এই ফিচারটির কল্যাণে ব্যবহারকারীরা ফোনের স্ক্রিন আনলক না করেই ভয়েস কমান্ডের মাধ্যমে ফোনের কনটাক্টে থাকা কোনো ব্যক্তিকে কল করতে ও মেসেজ পাঠাতে পারবেন। এর ফলে আরও বেশি ব্যবহারকারী-সহায়ক হয়ে উঠবে গুগল ইকোসিস্টেমের গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠা জেমিনি।

উল্লেখ্য, গত অক্টোবরের শেষ দিকে গুগল ফোন ও মেসেজের জন্য জেমিনির নতুন এক্সটেনশন নিয়ে আসে গুগল। এর ফলে ভয়েস কমান্ডের মাধ্যমে কল করার ও মেসেজ পাঠানোর সুবিধা দুটি উন্মোচিত হয় অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য। 

কিন্তু এক্ষেত্রে ছোট একটি সমস্যা ছিল। ভয়েস কমান্ড দিয়ে কল ও মেসেজ করার ক্ষেত্রে জেমিনি ব্যবহারকারীকে প্রথমে ফোনের স্ক্রিন আনলক করতে বলতো (স্ক্রিন লক করা থাকলে)। আর যথারীতি ‘আনলক’ করার কাজটি ম্যানুয়ালি করতে হতো। ফলে হাতের স্পর্শ ছাড়া পুরোপুরি ভয়েস কমান্ড দিয়ে কল করা ও মেসেজ পাঠানোর সুবিধা জেমিনি’র সর্বশেষ আপডেটেও আসেনি। 

কিন্তু জেমিনি’র পরবর্তী আপডেটেই এই সুবিধা পেতে যাচ্ছেন ব্যবহারকারীরা। গুগল সম্পর্কিত বিভিন্ন খবরের বিশ্বস্ত সূত্র ‘৯টু৫গুগল’ (নাইন টু ফাইভ গুগল)-এর দেওয়া তথ্য অনুযায়ী, তাঁরা অচিরেই জেমিনি’র নতুন একটি আপডেট নিয়ে আসতে যাচ্ছে। 

নতুন এই আপডেটের কল্যাণে অ্যান্ড্রয়েড ফোন ব্যবহারকারীরা ভয়েস কমান্ড দিয়েই কল করতে পারবেন এবং কাউকে টেক্সট মেসেজও পাঠাতে পারবেন। এক্ষেত্রে ফোন লক করা থাকলেও আনলক করার প্রয়োজন হবে না। অর্থাৎ জেমিনি’কে ভয়েস কমান্ডের মাধ্যমে কাউকে কল করতে বা মেসেজ পাঠাতে বললে টুলটি ব্যবহারকারীকে ফোন আনলক করতে বলবে না।

যেভাবে কাজ করবে জেমিনি’র নতুন এই ভয়েজ কমান্ড ফিচার?
গুগল অ্যাপের বেটা ভার্সনে এই ফিচারটি ইতোমধ্যেই অ্যাক্সেস করা যাচ্ছে। ‘মেক কলস এন্ড সেন্ড মেসেজেস উইথআউট আনলকিং’ নামের এই ফিচারটি পাওয়া যাবে জেমিনি’র সেটিংসে। ফিচারটি সক্রিয় (টার্নড্‌ অন) থাকলে ব্যবহারকারী জেমিনি’কে ভয়েজ কমান্ডের মাধ্যমে কাউকে কল করার বা মেসেজ পাঠানোর নির্দেশ দিতে পারবেন। খুব জরুরী কোনো কাজ করার সময়, বিশেষ করে যখন ফোন ‘আনলক’ করতে গেলে হাতের কাজটিতে ব্যাঘাত ঘটবে, তখন নতুন এই ফিচারটি বেশ কার্যকর হয়ে উঠে। 

এই ফিচারটি ব্যবহার করতে হলে জেমিনি’র সেটিংসে গিয়ে কলিং ও মেসেজিং অ্যাপ অ্যাকটিভেট বা সক্রিয় করতে হবে। বর্তমানে ফোন ‘লক’ থাকা অবস্থাতেও ভয়েজ কমান্ডের মাধ্যমে জেমিনি বিভিন্ন প্রশ্নের উত্তর দেওয়া, রিমাইন্ডার সেটা করা, ক্যালেন্ডারে ইভেন্ট তৈরি করার মতো কাজগুলো অনায়াসে করতে পারে। এবারে ফোন লক থাকা অবস্থায় কলিং ও মেসেজিং ফিচার দুটি যুক্ত হলে পার্সোনাল অ্যাসিসট্যান্ট হিসেবে জেমিনি আরও বেশি সহায়ক হয়ে উঠবে ব্যবহারকারীদের জন্য। 

অ্যান্ড্রয়েড ফোনে কবে আসবে নতুন এই ফিচারটি?
সার্ভার সাইড আপডেটের পর গুগল অ্যাপের ১৫.৪৮ বেটা ভার্সনে ইতোমধ্যেই এই ফিচারটি দেখা যাচ্ছে। তবে কবে নাগাদ সকল ব্যবহারকারী জেমিনি’র নতুন এই ভয়েজ ফিচারটি অ্যাক্সেস করতে পাবেন সে সম্পর্কে নির্দিষ্ট করে কিছু জানানো হয়নি গুগলের তরফ থেকে। তবে আশা করা হচ্ছে আগামী কয়েক মাসের মধ্যে ফিচারটি চলে আসবে। 

‘মেক কলস এন্ড সেন্ড মেসেজেস উইথআউট আনলকিং’ ফিচারটি চলে এলেই ব্যবহারকারীরা তাঁদের অ্যান্ড্রয়েড ডিভাইসের সাথে আরও সহজে ভয়েজ কমান্ডের মাধ্যমে যোগাযোগ করতে পারবেন। তখন ন্যাচারাল ল্যাংগুয়েজে কথোপকথন আরও বেশি কার্যকর হয়ে উঠবে। তবে যতদিন না সেটা হচ্ছে, ম্যানুয়ালি ফোন আনলক করেই ভয়েজ কমান্ড ফিচারটি ব্যবহার করতে হবে কলিং ও মেসেজিং-এর ক্ষেত্রে।

উল্লেখ্য, নিজেদের ইকোসিস্টেমের বাইরে থার্ড পার্টি প্ল্যাটফর্মের জন্যেও জেমিনি’র এক্সটেনশন নিয়ে আসছে গুগল। গত মাসেই মিউজিক স্ট্রিমিং প্ল্যাটফর্ম স্পটিফাই-এর জন্য জেমিনি’র এক্সটেনশন নিয়ে এসেছে অ্যালফাবেটের মালিকানাধীন এই সার্চ ইঞ্জিন জায়ান্ট। তার-ও আগে ইন্সট্যান্ট মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপের জন্যেও জেমিনি’র এক্সটেনশন উন্মোচন করেছে তাঁরা। এর ফলে ভয়েস কমান্ডের মাধ্যমে ব্যবহারকারীরা এই দুটি প্ল্যাটফর্মেই বিভিন্ন কাজ করিয়ে নিতে পারছে জেমিনি’কে দিয়ে।

এআই ভয়েজ প্রযুক্তির ক্রমবর্ধমান জনপ্রিয়তা ও উন্নয়ন
কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) প্রযুক্তির উদ্ভাবনী ব্যবহারে নিত্যনতুন সব টুল ও ফিচারের আগমন ঘটছে প্রতিনিয়ত। বিশেষ করে জেনারেটিভ এআই-ভিত্তিক চ্যাটবট ও ডিজিটাল পার্সোনাল অ্যাসিসট্যান্ট প্ল্যাটফর্মগুলোর জনপ্রিয়তা এখন আকাশছোঁয়া। জেন এআই প্রযুক্তির উন্নয়নের ধারাবাহিকতায় নতুন সংযোজন হচ্ছে ভয়েস কমান্ড। ন্যাচারাল ল্যাংগুয়েজে, অর্থাৎ দৈনন্দিন জীবনে ব্যবহৃত ভাষায়, মানুষের সাথে কথোপকথনে বা কনভারসেশনে পারদর্শী হয়ে উঠছে টুলগুলো।

জেমিনি’কে আরও কার্যকর ও ব্যবহারকারী-বান্ধব করে তোলার গুগলের নিরন্তর যে প্রচেষ্টা তারই প্রতিফলন দেখা যাচ্ছে জেমিনি’র ভয়েস কমান্ড সক্ষমতায় যুক্ত হওয়া নিত্যনতুন ফিচারগুলোতে। এই ধারা যে গুগল সামনের দিনগুলোতেও অব্যাহত রাখবে সেটাতো বলাই বাহুল্য।

তথ্যসূত্র: ৯টু৫গুগল, ম্যাশেবল

বাংলাদেশের বাজারে নতুন বিজনেস ল্যাপটপ উন্মোচন করেছে প্রযুক্তি প্রতিষ্ঠান আসুস। ‘এক্সপার্টবুক আল্ট্রা’ নামের এই ল্যাপটপে রয়েছে ইন্টেল কোর আল্ট্রা ৫ ও কোর আল্ট্রা ৭ প্রসেসর। এছাড়াও এআই-ভিত্তিক...
প্রযুক্তি সাংবাদিকদের শীর্ষ সংগঠন টেকনোলজি মিডিয়া গিল্ড বাংলাদেশের (টিএমজিবি) দ্বিবার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার রাজধানীর শুক্রাবাদে ড্যাফোডিল টাওয়ারের ৭১ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।...
আচ্ছা, আমরা প্রতিদিন ফেসবুক, ইউটিউব বা গুগলে যা সার্চ করি- সেটাই কি পুরো ইন্টারনেট? আপনি জানলে অবাক হবেন, আমরা প্রতিদিন ইন্টারনেটের মাত্র ৪ থেকে ৫ শতাংশ ব্যবহার করি। বাকি প্রায় ৯৫ শতাংশ ইন্টারনেটের...
এআই-নির্ভর গ্লোবাল প্রযুক্তি ব্র্যান্ড টেকনো বাংলাদেশের বাজারে আনুষ্ঠানিকভাবে নিয়ে এসেছে তাদের নতুন স্মার্টফোন ‘টেকনো স্পার্ক ৫০সি’। দৈনন্দিন স্মার্টফোন ব্যবহারের প্রয়োজনীয়তা ও আধুনিক প্রযুক্তির...
জাতিসংঘে চলমান সাধারণ পরিষদের অধিবেশনে মঞ্চে দাঁড়িয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বক্তব্যের তীব্র প্রতিক্রিয়া ও নিন্দা জানিয়েছেন ইরানি প্রেসিডেন্ট মাসুদ পজেশকিয়ান। এসময় সভাকক্ষ ত্যাগ...
ফরিদপুরে অবৈধভাবে ওষুধ তৈরি ও মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণের দায়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপির) ফরিদপুরের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. বায়েজিদ হোসেন শাহেদকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা...
সামাজিক যোগাযোগমাধ্যমে ‘শ্রাবণের মেঘ’ গানে নাচের ভিডিও ছড়িয়ে পড়ার পর আলোচনায় আসা সিলেটের শিক্ষক বিউটি রানী পাল এবার জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হয়েছেন। ২০২৬ সালের সিলেট জেলা পর্যায়ের...
দেশের সব সরকারি হাসপাতালের এক কিলোমিটারের মধ্যে নতুন কোনো বেসরকারি হাসপাতাল, ক্লিনিক কিংবা ডায়াগনস্টিক সেন্টার স্থাপনের অনুমতি দেওয়া হবে না বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। বুধবার স্বাস্থ্য...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর