হোয়াটসঅ্যাপের ভয়েজ মেসেজে আসছে নতুন ফিচার

আপডেট : ২৩ নভেম্বর ২০২৪, ০৪:৫৫ পিএম

সামাজিক যোগাযোগের জনপ্রিয় টুলগুলোর একটি হচ্ছে হোয়াটসঅ্যাপ। দৈনন্দিন জীবনে ব্যক্তিগত, পেশাগত বিভিন্ন কারণে আমরা মেটার মালিকানাধীন এই ইন্সট্যান্ট মেসেজিং সার্ভিসটি ব্যবহার করে থাকি। আর এই হোয়াটসঅ্যাপের সবচেয়ে আকর্ষণীয় ফিচারগুলোর একটি হচ্ছে ভয়েজ মেসেজ বা রেকর্ড করে পাঠানো বার্তা। এবার এই ভয়েজ মেসেজেই নতুন একটি ফিচার যুক্ত করতে চলেছে হোয়াটসঅ্যাপ।

হোয়াটসঅ্যাপের নতুন এই ফিচারটি হচ্ছে ‘ভয়েজ মেসেজ ট্রান্সক্রিপ্ট’। অর্থাৎ, ব্যবহারকারী চাইলে এখন থেকে ভয়েজ মেসেজের ট্রান্সস্ক্রিপ্ট জেনারেট করে নিতে পারবেন হোয়াটসঅ্যাপেই। গত বৃহস্পতিবার (২১ নভেম্বর) হোয়াটসঅ্যাপ জানিয়েছে, ‘ভয়েজ মেসেজ ট্রান্সস্ক্রিপ্ট’ ফিচারটি বিশ্বজুড়ে তাঁদের ব্যবহারকারীদের কাছে পৌঁছে যাবে আগামী কয়েক সপ্তাহের মধ্যেই। তবে ইংরেজির পাশাপাশি নির্দিষ্ট কয়েকটি ভাষাতেই কেবল এই ফিচারটি ব্যবহার করা যাবে। 

‘ভয়েজ মেসেজ ট্রান্সস্ক্রিপ্ট’ কি সুবিধা দিবে?
এই ফিচারটির কল্যাণে ব্যবহারকারীরা তাঁদের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে আগত ভয়েজ মেসেজের লিখিত রুপ বা ট্রান্সস্ক্রিপ্ট তৈরি করে নিতে পারবেন মুহূর্তেই। ফিচারটি গুরুত্বপূর্ণ কেননা এমনটা অনেক সময়ই দেখা যায় যে, ব্যবহারকারী ইচ্ছে থাকা সত্ত্বেও ভয়েজ মেসেজটি তৎক্ষণাৎ শুনতে পারবেন না। হয়তো তিনি ক্লাসে আছেন, অথবা অফিসের মিটিংয়ে। কিংবা তিনি হয়তো কোলাহলপূর্ণ কোনো পরিবেশে আছেন যেখানে শব্দ বিভ্রাটের কারণে মেসেজের কথা বুঝতে পারবেন না। আবার হয়তো প্রাইভেসির কারণে তিনি মেসেজটি অন্যদের সামনে শুনতে চাচ্ছেন না।  

এমন সব পরিস্থিতিতে খুব সহজেই ব্যবহারকারী ভয়েজ মেসেজটির একটি লিখিত রুপ তৈরি করে নিতে পারবেন নতুন এই ‘ভয়েজ মেসেজ ট্রান্সস্ক্রিপ্ট’ ফিচারটির মাধ্যমে। হোয়াটসঅ্যাপ এও জানিয়েছে যে, ট্রান্সস্ক্রিপ্টটি ব্যবহারকারীর নিজের অ্যাকাউন্টেই তৈরি হবে, ফলে অন্য কেউ সেটা পড়তে পারবে না। 

যেভাবে ব্যবহার করা যাবে ‘ভয়েজ মেসেজ ট্রান্সস্ক্রিপ্ট’ ফিচারটি
এমন নয় যে, ব্যবহারকারীর কাছে আগত প্রতিটি ভয়েজ মেসেজের-ই ট্রান্সস্ক্রিপ্ট স্বয়ংক্রিয়ভাবে তৈরি হয়ে যাবে। তবে ট্রান্সস্কিপ্ট তৈরির প্রক্রিয়াটি খুবই সহজ। হোয়াটসঅ্যাপে ‘ভয়েজ মেসেজ ট্রান্সস্ক্রিপ্ট’ ফিচারটি অ্যাক্সেস করতে হলে ব্যবহারকারীকে প্রথমে ‘সেটিংস’ থেকে ‘চ্যাটস’ সেকশনে যেতে হবে। এবার ‘ভয়েজ মেসেজ ট্রান্সস্ক্রিপ্ট’ অপশনটিতে ট্যাপ করে ফিচারটি চালু (অ্যাকটিভেট) করতে হবে। এরপর এখান থেকে ব্যবহারকারীকে ট্রান্সস্ক্রিপ্টের ভাষা নির্বাচন করে দিতে হবে। ব্যস, এবার ট্রান্সস্ক্রিপ্ট ফিচারটি ব্যবহারের জন্য প্রস্তুত।

এবার হোয়াটসঅ্যাপে আগত কোনো ভয়েজ মেসেজের ট্রান্সস্ক্রিপ্ট তৈরি করতে হলে মেসেজটি’তে কিছুক্ষণ ট্যাপ করে ধরে রাখতে (বা লং-প্রেস করতে) হবে। এরপর ‘ট্রান্সস্ক্রাইব’ অপশনটি’তে ট্যাপ করে দিলেই মেসেজটির ট্রান্সস্ক্রিপ্ট তৈরি হয়ে যাবে ব্যবহারকারীর অ্যাকাউন্টে। 

এমন ফিচার কি এর আগে কেউ এনেছে?
ঠিক একই ধরণের ফিচার অ্যাপলের মেসেজ অ্যাপেও আছে। অ্যাপল তাঁদের আইওএস ১৭ সফটওয়্যার অ্যাপডেটের মাধ্যমে ভয়েজ মেসেজ ট্রান্সস্ক্রিপ্ট ফিচারটি নিয়ে আসে গত বছর ১৮ সেপ্টেম্বর। তবে দেরিতে হলেও হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীরা অচিরেই এই ফিচারটি ব্যবহার করতে পারবেন বলে জানিয়েছে হোয়াটসঅ্যাপ। 

কোন কোন ভাষায় আসছে নতুন এই ফিচারটি?
হোয়াটসঅ্যাপ জানিয়েছে, ভয়েজ মেসেজের ট্রান্সস্ক্রিপ্ট ফিচারটি ইংরেজি ছাড়াও বিশ্বের আরও কয়েকটি ভাষায় ব্যবহার করা যাবে। অ্যান্ড্রয়েড ফোনে ইংরেজি, পর্তুগিজ, স্প্যানিশ ও রাশিয়ান- এই ৪টি ভাষায় পাঠানো ভয়েজ মেসেজের ট্রান্সস্ক্রিপ্ট তৈরি করা যাবে। তবে আইওএস-ভিত্তিক অ্যাপল পণ্যে আরও বেশ কয়েকটি ভাষায় এই ফিচারটির সুবিধা পাওয়া যাবে। 

আইওএস ১৬ বা এর পরবর্তী কোনো ভার্সন যাদের ডিভাইসে আছে তারা ইংরেজি, স্প্যানিশ, ফ্রেঞ্চ, জার্মান, ইতালিয়ান, জাপানিজ, কোরিয়ান, পর্তুগিজ, রাশিয়ান, তার্কিশ, চাইনিজ ও অ্যারাবিক ভাষায় ফিচারটি ব্যবহারের সুযোগ পাবেন। আর যারা আইওএস ১৭ বা তার পরবর্তী কোনো সংস্করণ ব্যবহার করেন তারা উপরিউক্ত ভাষাসমূহের পাশাপাশি ড্যানিশ, ফিনিশ, মালয়, নরওয়েজিয়ান, ডাচ, সুইডিশ, হিব্রু ও থাই ভাষাতেও ট্রান্সস্ক্রিপ্ট তৈরি করতে পারবেন। 

তথ্যসূত্র: হোয়াটসঅ্যাপ, টেকক্রাঞ্চ

আরও পড়ুন: 

বাংলাদেশের বাজারে নতুন বিজনেস ল্যাপটপ উন্মোচন করেছে প্রযুক্তি প্রতিষ্ঠান আসুস। ‘এক্সপার্টবুক আল্ট্রা’ নামের এই ল্যাপটপে রয়েছে ইন্টেল কোর আল্ট্রা ৫ ও কোর আল্ট্রা ৭ প্রসেসর। এছাড়াও এআই-ভিত্তিক...
প্রযুক্তি সাংবাদিকদের শীর্ষ সংগঠন টেকনোলজি মিডিয়া গিল্ড বাংলাদেশের (টিএমজিবি) দ্বিবার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার রাজধানীর শুক্রাবাদে ড্যাফোডিল টাওয়ারের ৭১ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।...
আচ্ছা, আমরা প্রতিদিন ফেসবুক, ইউটিউব বা গুগলে যা সার্চ করি- সেটাই কি পুরো ইন্টারনেট? আপনি জানলে অবাক হবেন, আমরা প্রতিদিন ইন্টারনেটের মাত্র ৪ থেকে ৫ শতাংশ ব্যবহার করি। বাকি প্রায় ৯৫ শতাংশ ইন্টারনেটের...
এআই-নির্ভর গ্লোবাল প্রযুক্তি ব্র্যান্ড টেকনো বাংলাদেশের বাজারে আনুষ্ঠানিকভাবে নিয়ে এসেছে তাদের নতুন স্মার্টফোন ‘টেকনো স্পার্ক ৫০সি’। দৈনন্দিন স্মার্টফোন ব্যবহারের প্রয়োজনীয়তা ও আধুনিক প্রযুক্তির...
জাতিসংঘে চলমান সাধারণ পরিষদের অধিবেশনে মঞ্চে দাঁড়িয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বক্তব্যের তীব্র প্রতিক্রিয়া ও নিন্দা জানিয়েছেন ইরানি প্রেসিডেন্ট মাসুদ পজেশকিয়ান। এসময় সভাকক্ষ ত্যাগ...
ফরিদপুরে অবৈধভাবে ওষুধ তৈরি ও মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণের দায়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপির) ফরিদপুরের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. বায়েজিদ হোসেন শাহেদকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা...
সামাজিক যোগাযোগমাধ্যমে ‘শ্রাবণের মেঘ’ গানে নাচের ভিডিও ছড়িয়ে পড়ার পর আলোচনায় আসা সিলেটের শিক্ষক বিউটি রানী পাল এবার জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হয়েছেন। ২০২৬ সালের সিলেট জেলা পর্যায়ের...
দেশের সব সরকারি হাসপাতালের এক কিলোমিটারের মধ্যে নতুন কোনো বেসরকারি হাসপাতাল, ক্লিনিক কিংবা ডায়াগনস্টিক সেন্টার স্থাপনের অনুমতি দেওয়া হবে না বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। বুধবার স্বাস্থ্য...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর