আইফোন তৈরিতে চীনের বিকল্প খুঁজে পেয়েছে অ্যাপল

আপডেট : ২৭ এপ্রিল ২০২৫, ০৩:৫০ পিএম

চীন-আমেরিকা শুল্ক যুদ্ধের প্রেক্ষাপটে আইফোন তৈরিতে চীনের বিকল্প খুঁজে পেয়েছে মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যাপল। ২০২৬ সালের মধ্যে আমেরিকার বাজারে আইফোনের মোট চাহিদার সিংহভাগই উৎপাদিত হবে ভারতের কারখানাতে, যেটা এতদিন হতো চীনে। অতিরিক্ত শুল্ক এড়াতেই আইফোনের উৎপাদন চীন থেকে ভারতে স্থানান্তরের সিদ্ধান্ত নিয়েছে প্রতিষ্ঠানটি। সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স গতকাল (২৫ এপ্রিল) এ তথ্য জানিয়েছে।

গত ২ এপ্রিল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিভিন্ন দেশ থেকে পণ্য আমদানিতে বিভিন্ন মাত্রার পাল্টা শুল্ক আরোপের ঘোষণা দেন। এর প্রতিক্রিয়ায় চীনও আমেরিকান পণ্যের ওপর পাল্টা শুল্ক আরোপের সিদ্ধান্ত নেয়। পরবর্তীতে কয়েক দফায় একে অন্যের পণ্যের ওপর শুল্ক বৃদ্ধি করে দেশ দুটি। বর্তমানে চীনের ওপর ২৪৫ শতাংশ শুল্কারোপ বহাল রয়েছে।

প্রাথমিকভাবে স্মার্টফোনের মতো প্রযুক্তি পণ্যকে পাল্টা শুল্কের বাইরে রাখলেও পরবর্তীতে ট্রাম্প প্রশাসন জানিয়ে দেয়, প্রযুক্তি পণ্যের ওপর আলাদা করে শুল্ক আরোপ করা হবে কয়েক মাসের মধ্যেই। অর্থাৎ, চীনে তৈরি আইফোন দিয়ে আমেরিকার বাজারে আইফোনের চাহিদা মেটাতে হলে সেখানে আইফোনের দাম কয়েক গুণ বৃদ্ধি পেতে পারে। আর সে কারণেই চীন থেকে আইফোনের উৎপাদন পর্যায়ক্রমে অন্য দেশে স্থানান্তরের সিদ্ধান্ত নিয়েছে প্রতিষ্ঠানটি। 

ট্রাম্পের পাল্টা শুল্কনীতিতে ভারতের ওপরও অতিরিক্ত শুল্কের (২৬ শতাংশ) কথা উল্লেখ আছে। তবে চীনের তুলনায় সেটা অনেক কম। আর সে কারণেই চীনের পরিবর্তে ভারত থেকে আইফোন আমদানির পরিকল্পনা করছে অ্যাপল। সেক্ষেত্রে স্থানীয় বাজারে আইফোনের দাম গ্রাহকের নাগালের মধ্যেই রাখতে সক্ষম হবে তাঁরা। 

উল্লেখ্য, পাল্টা শুল্কনীতি ঘোষণার প্রেক্ষাপটে অ্যাপল ভারত থেকে ৬টি কার্গো বিমানে করে ২ বিলিয়ন ডলার মূল্যের আইফোণ আমেরিকায় নিয়ে গেছে। উদ্দেশ্য পাল্টা শুল্ক আরোপ কার্যকর হওয়ার আগেই শুল্কমুল্ক আইফোন আমেরিকায় নিজেদের কাছে মজুদ রাখা, যাতে করে স্থানীয় বাজারে দাম স্থিতিশীল রাখা যায়।

আইফোনের উৎপাদন ভারতে সরিয়ে নেওয়ার বিষয়ে অ্যাপল এবং অ্যাপল পণ্যের চুক্তিভিত্তিক নির্মাতা ফক্সকন তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি। অন্যদিকে ভারতের চুক্তিভিত্তিক নির্মাতা টাটা এ বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে।

উল্লেখ্য, আমেরিকার বাজারে বছরে ৬০ মিলিয়ন বা ৬ কোটিরও বেশি আইফোন বিক্রি হয়, যার ৮০ শতাংশই বর্তমানে উৎপাদিত হয় চীনে।

সাম্প্রতিক সময়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাঁর দেশকে বিশ্বের কাছে স্মার্টফোন উৎপাদনের কেন্দ্র হিসেবে তুলে ধরেছে। তবে ভারতের বাজারে স্মার্টফোন উৎপাদনের কিছু চ্যালেঞ্জও রয়েছে। এর মধ্যে একটি হচ্ছে, অন্যান্য অনেক দেশের তুলনায় মোবাইলের সরঞ্জাম আমদানিতে উচ্চ শুল্ক। এ কারণে চীনের তুলনায় ভারতে স্মার্টফোনের উৎপাদন খরচ ৫-৮ শতাংশ বেশি হয়ে থাকে। সূত্র বলছে, কিছু কিছু ক্ষেত্রে চীনের চেয়ে ১০ শতাংশ পর্যন্ত খরচ বেশি হয়ে থাকে।

পাল্টা শুল্কারোপের প্রেক্ষাপটে ইতোমধ্যেই ভারতে ফক্সকন ও টাটার কারখানাতে আইফোনের উৎপাদন বৃদ্ধি পেয়েছে। উল্লেখ্য, ভারতে বর্তমানে আইফোন তৈরি হয় ফক্সকন ও টাটার তিনটি কারখানাতে। আরও দুটি কারখানা নির্মাণাধীন আছে।  

তথ্যসূত্র: রয়টার্স

পাঁচ বছর পর কনজ্যুমার ডিভাইস নিয়ে দেশের বাজারে ফিরল প্রযুক্তি প্রতিষ্ঠান হুয়াওয়ে। মার্কিন নিষেধাজ্ঞার কারণে কয়েক বছর সীমিতভাবে কাজ করে প্রতিষ্ঠানটি। এবার স্মার্টফোন, ফোল্ডেবল ফোন, ট্যাবলেট ও...
ফ্রি ফায়ারের জাতীয় পর্যায়ের অন্যতম বড় টুর্নামেন্ট ‘ফ্রি ফায়ার ওয়ার্ল্ড সিরিজ বাংলাদেশ স্প্রিং ২০২৬’ শেষ হয়েছে। প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে স্ট্র হ্যাটস এবং রানার্স-আপ হয়েছে টাইটান ইস্পোর্টস...
স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান টেকনো বাংলাদেশের ব্যবহারকারীদের জন্য তিন মাসের জন্য বিনামূল্যে গুগলের প্রিমিয়াম কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) সেবা ব্যবহারের সুযোগ চালু করেছে। এর আওতায়...
কোরবানি ঈদে সামাজিক মাধ্যমে বেশ সরব ছিল সাদা রঙের অ্যালবিনো মহিষ। নাম ‘ডোনাল্ড ট্রাম্প’। বিশাল আকৃতির এই মহিষটির ট্রাম্পের মতো মাথায় সাদা চুল থাকায় দ্রুতই ভাইরাল হয়ে ওঠে নেট দুনিয়ায়। ফেসবুক, টিকটক,...
ইসলামী ব্যাংকে নিয়োগ নিয়ে জাতীয় সংসদে বিতর্কে জড়িয়েছেন সরকার ও বিরোধী দলের সাংসদরা। বিরোধী দলের নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান অভিযোগ করে বলেন, ইসলামী ব্যাংকে বিতর্কিত নিয়োগের...
রাঙামাটিতে কাপ্তাই হ্রদে সাঁতার কাটতে নেমে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার বিকেলে শহরের বালুখালী ইউনিয়নের বালুরচর এলাকায় এ ঘটনা ঘটে।
সারা দেশে হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় আরও ৩ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে ৯ জুন পর্যন্ত দেশে হাম ও হামের উপসর্গে মারা গেছে ৬৩১ জন। আজ মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ...
আটক হয়েছে আন্তর্জাতিক বন্যপ্রাণী পাচার চক্রের সদস্য ইন্টারপোলের তালিকাভুক্ত হাদিস রহমান। তার দেওয়া তথ্যে মঙ্গলবার রাজধানীর মিরপুরে বেড়িবাঁধ এলাকায় অভিযান চালায় বন বিভাগ। একটি বাড়ির ছাদ থেকে চশমা...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর