ভুয়া স্ট্রিমিং সাইটে প্রতারণার ঝুঁকি, সতর্ক করল ক্যাসপারস্কি

আপডেট : ২৪ জুন ২০২৬, ০৫:৫৭ পিএম

বিশ্বকাপ ফুটবলকে ঘিরে অনলাইনে সাইবার প্রতারণার ঝুঁকি বেড়েছে বলে সতর্ক করেছে বৈশ্বিক সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান ক্যাসপারস্কি। ফুটবলপ্রেমীদের লক্ষ্য করে ভুয়া স্ট্রিমিং, বেটিং এবং ম্যাচ পূর্বাভাস–সংক্রান্ত ওয়েবসাইটের মাধ্যমে প্রতারণার চেষ্টা চালানো হচ্ছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

ক্যাসপারস্কির তথ্য অনুযায়ী, ১১ জুন টুর্নামেন্ট শুরু হওয়ার পর থেকে বিশ্বকাপের অফিসিয়াল ওয়েবসাইটের আদলে তৈরি অন্তত ৩৩৬টি ভুয়া ডোমেইন শনাক্ত করা হয়েছে। এসব ওয়েবসাইটে ব্যবহারকারীদের বিনা মূল্যে খেলা দেখার প্রলোভন দেখানো হচ্ছে। অনেক ক্ষেত্রে নিবন্ধনের পর ‘লাইফটাইম টুর্নামেন্ট অ্যাক্সেস’-এর নামে ক্রিপ্টোকারেন্সিতে অর্থ পরিশোধ করতে বলা হয়। এতে ব্যবহারকারীরা অর্থ হারানোর পাশাপাশি ব্যক্তিগত তথ্য চুরির ঝুঁকিতেও পড়তে পারেন।

প্রতিষ্ঠানটি জানিয়েছে, ভুয়া বেটিং ও ম্যাচ পূর্বাভাস ওয়েবসাইটের মাধ্যমেও ব্যবহারকারীদের টার্গেট করা হচ্ছে। এসব প্ল্যাটফর্মে অ্যাকাউন্ট খোলার অজুহাতে নাম, ই-মেইল ঠিকানা এবং ফোন নম্বরের মতো ব্যক্তিগত তথ্য সংগ্রহ করা হচ্ছে। একই পাসওয়ার্ড একাধিক প্ল্যাটফর্মে ব্যবহার করলে অ্যাকাউন্ট হ্যাক হওয়ার ঝুঁকিও বাড়ে।

ক্যাসপারস্কির সিনিয়র ওয়েব কনটেন্ট বিশ্লেষক ওলগা আলতুখোভা বলেন, “বিশ্বকাপ শুরু হওয়ার পর থেকেই প্রতারকেরা অনলাইনে ম্যাচ দেখার জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে বিভিন্ন ভাষায় ভুয়া স্ট্রিমিং ও বেটিং সেবা চালু করছে। তাই ব্যবহারকারীদের শুধু অফিসিয়াল সম্প্রচার মাধ্যম ব্যবহার করা এবং অনলাইনে আরও সতর্ক থাকা উচিত।”

গবেষণায় আরও দেখা গেছে, ফুটবলপ্রেমীদের লক্ষ্য করে ফিশিং ই-মেইলও পাঠানো হচ্ছে। এসব ই-মেইলে ভুয়া ম্যাচ বিশ্লেষণ বা জয়ের পূর্বাভাসের নামে অর্থ পরিশোধ কিংবা ক্ষতিকর লিংকে ক্লিক করতে প্রলুব্ধ করা হয়। এক ঘটনায় ব্যবহারকারীদের তথাকথিত ‘বিশেষ ম্যাচ বিশ্লেষণ’ পাওয়ার জন্য ২০০ অস্ট্রেলিয়ান ডলার পরিশোধ করতে বলা হয়েছিল।

সাইবার ঝুঁকি এড়াতে ব্যবহারকারীদের ওয়েবসাইটের ঠিকানা ও বানান ভালোভাবে যাচাই করার, শুধুমাত্র বিশ্বস্ত স্ট্রিমিং প্ল্যাটফর্ম ব্যবহারের এবং সন্দেহজনক ই-মেইল বা লিংক এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে ক্যাসপারস্কি। পাশাপাশি মাল্টি-ফ্যাক্টর অথেনটিকেশন (এমএফএ) চালু রাখা, অ্যাকাউন্টের কার্যক্রম নিয়মিত পর্যবেক্ষণ করা এবং নির্ভরযোগ্য নিরাপত্তা সফটওয়্যার ব্যবহারের সুপারিশ করেছে প্রতিষ্ঠানটি।

নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার আগেই কৃত্রিম বুদ্ধিমত্তার বিষয়ে কার্যকর নীতিমালা তৈরির আহ্বান জানিয়েছেন অ্যানথ্রপিকের সহ-প্রতিষ্ঠাতা জ্যাক ক্লার্ক। তাঁর মতে, এআইয়ের সক্ষমতা দ্রুত বাড়ছে। 
ডিজিটাল প্রযুক্তিপ্রতিষ্ঠান পাঠাওয়ের সেবা নেওয়া কিছু মানুষের ব্যক্তিগত তথ্য দুর্বৃত্তদের হাতে গিয়েছে জানিয়ে এ ব্যাপারে ব্যবস্থা নেওয়ার কথা বলেছে প্রতিষ্ঠানটি। গত বুধবার নিজেদের ভেরিফায়েড ফেসবুক...
১২ মাসের মধ্যে নিজস্ব সার্বভৌম এআই ডেটা সেন্টার চালু করতে যাচ্ছে বাংলাদেশ। এতে সহায়তা করবে যুক্তরাষ্ট্রসহ বেশ কয়েকটি দেশ। তবে অবকাঠামো তৈরির স্থান এখনো চূড়ান্ত হয়নি বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর...
বাংলাদেশের বাজারে নতুন সি-সিরিজের স্মার্টফোন রিয়েলমি সি১০০ আনতে যাচ্ছে স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান রিয়েলমি। দীর্ঘস্থায়ী ব্যাটারি, টেকসই নকশা, পানি ও ধুলা প্রতিরোধী সুবিধা এবং দৈনন্দিন ব্যবহারের...
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
দায়িত্ব নেওয়ার ছয়দিনের মাথায় চাকরি খোয়ালেন হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব কেটি জ্যাকারিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান মুখপাত্র হিসেবে প্রথম কয়েক দিনেই যোগ্যতা নিয়ে তীব্র বিতর্ক ও...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর