রিপ্লেসমেন্ট গ্যারান্টিসহ কেনা যাবে পুরাতন ল্যাপটপ

আপডেট : ০১ জানুয়ারি ২০২৫, ০৩:১৫ পিএম

পুরাতন ল্যাপটপ কেনার পর কোনো সমস্যা হলে, পাল্টে দেওয়ার সুবিধা রাখছে স্টার্টআপ প্রতিষ্ঠান ডিভাইস মামা। পুরাতন ল্যাপটপ বিক্রেতা এই প্রতিষ্ঠানটি থেকে ব্যবহৃত কোনো ল্যাপটপ কিনলে থাকছে ৫০ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি। সেই সাথে থাকবে ৫ বছরের সম্পূর্ণ বিক্রয়োত্তর সুবিধাও।

প্রতিষ্ঠানটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ডিভাইস মামা থেকে ক্রয় করা 'ব্যবহৃত' ল্যাপটপে হার্ডওয়্যার সংশ্লিষ্ট কোনো সমস্যা হলে ৫০ দিনের মধ্যে রিপ্লেসমেন্ট সুবিধা পাওয়া যাবে। এর বাইরে ল্যাপটপের পার্টস ছাড়া ৫ বছরের জন্য বিনামূল্যে সার্ভিসিংয়ের সুবিধাও পাবেন গ্রাহকরা।

প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা রাসেল আহমেদ বলেন, ‘এক্সচেঞ্জকরি লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান ডিভাইস মামা। এই অফার শিক্ষার্থী, ফ্রিল্যান্সার, কর্পোরেট ব্যবহারকারী, প্রযুক্তিপ্রেমীসহ বাজেট সচেতন ক্রেতাদের জন্য একটি বড় সুযোগ এনে দিয়েছে। আমরা দীর্ঘদিন থেকে পুরাতন ল্যাপটপ বিক্রি করে গ্রাহকের আস্থা অর্জন করেছি। পুরাতন ল্যাপটপের গ্রাহকরা যেন চিন্তামুক্তভাবে তার কষ্টের টাকায় একটি পুরাতন ল্যাপটপ কিনতে পারেন।’

রাজধানী ঢাকার মিরপুর-১২ এবং গুলশান-তেজগাঁও লিংক রোড থেকে ল্যাপটপ ক্রয়, বিক্রয় এবং এক্সচেঞ্জ করার এই সেবা নেয়া যাবে। এছাড়া অনলাইন অর্ডারের মাধ্যমে সারা দেশে ডেলিভারি নেওয়ার সুযোগ রয়েছে। পণ্য হাতে পাওয়ার পর কিছুক্ষণ চালিয়ে দেখার সুযোগ থাকছে, তারপর বিল পেমেন্ট করা যাবে। ল্যাপটপের বর্তমান স্টকের ছবি, কনফিগারেশন এবং হালনাগাদ মূল্য দেখা যাবে www.devicemama.net এই ঠিকানায়।

আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই), এন্টারপ্রাইজ রিসোর্স প্ল্যানিং (ইআরপি) ও কোচিং সংশ্লিষ্ট খাতের দেশ-বিদেশের নেতৃস্থানীয় ব্যক্তিদের অংশগ্রহণে শনিবার রাতে স্বতঃস্ফূর্তভাবে সম্পন্ন হয়েছে এআইফোরবিটি...
বাংলাদেশের বাজারে নতুন বিজনেস ল্যাপটপ উন্মোচন করেছে প্রযুক্তি প্রতিষ্ঠান আসুস। ‘এক্সপার্টবুক আল্ট্রা’ নামের এই ল্যাপটপে রয়েছে ইন্টেল কোর আল্ট্রা ৫ ও কোর আল্ট্রা ৭ প্রসেসর। এছাড়াও এআই-ভিত্তিক...
প্রযুক্তি প্রতিষ্ঠান শাওমি রেডমি নোট ১৭ সিরিজের উদ্যোগে ‘ম্যাক্স রিপাবলিক’ নামে একটি মিউজিক্যাল নাইট আয়োজন করতে যাচ্ছে। আগামী ২৫ সেপ্টেম্বর রাজধানীর পূর্বাচলের বাংলাদেশ-চীন মৈত্রী প্রদর্শনী...
প্রযুক্তি সাংবাদিকদের শীর্ষ সংগঠন টেকনোলজি মিডিয়া গিল্ড বাংলাদেশের (টিএমজিবি) দ্বিবার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার রাজধানীর শুক্রাবাদে ড্যাফোডিল টাওয়ারের ৭১ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।...
আন্তর্জাতিক সম্মেলন ‘বে অব বেঙ্গল কনভারসেশন (বিওবিসি) ২০২৬’ অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ শনিবার সকালে রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে আয়োজিত তিন দিনব্যাপী এ...
সাতক্ষীরা পশু হাসপাতালের গেট এলাকায় দুর্বৃত্তদের হাত থেকে চা বিক্রেতাকে বাঁচাতে জাকারিয়া খান (১৯) নামের এক কলেজছাত্র নিহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে এ ঘটনা হয়। 
দেশের কারাগারগুলোতে বন্দির সংখ্যা ধারণক্ষমতার দ্বিগুণেরও বেশি। কোনো কোনো জেলখানায় একজন কয়েদির জায়গায় থাকছে ৪ জন। এছাড়া মাদকাসক্ত ও কিশোর অপরাধীদের আলাদা করার কারণে বেগ পেতে হচ্ছে...
কিন্তু গেইলের সেই ১৩ বছর আগের রেকর্ড ভেঙে দিয়েছেন সাউথ আফ্রিকার ২০ বছর বয়সী ব্যাটসম্যান লুয়ান দ্রে প্রিটোরিয়াস। সিএসএ টি-টোয়েন্টি চ্যালেঞ্জে ৭৯ বলে অপরাজিত ১৮৮ রানের ইনিংস খেলেছেন বাঁহাতি এ...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর