দেশের বাজারে স্যামসাংয়ের নতুন বাজেট ফোন

আপডেট : ২৯ এপ্রিল ২০২৫, ০৫:৫৩ পিএম

দেশের বাজারে নতুন বাজেট ফোন এনেছে প্রযুক্তি প্রতিষ্ঠান স্যামসাং। গ্যালাক্সি এ০৬ ফোনটি পাওয়া যাবে তিনটি ভিন্ন ভিন্ন রঙে। আর ফোনটির দাম শুরু ১৩ হাজার ৯৯৯ টাকা। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এমনটাই জানিয়েছে স্যামসাং।

এ সিরিজের নতুন এই ফোনটিতে রয়েছে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি লেন্স। যার ছবি হবে ডিটেইলড ও ঝকঝকে। এছাড়াও ফোনটিতে রয়েছে ২ মেগাপিক্সেলের ডেপথ এবং ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। স্টাইলিশ ও স্লিম ডিজাইনের স্মার্টফোনটিতে রয়েছে ৬.৭ ইঞ্চির এইচডিপ্লাস ডিসপ্লের। ৫ হাজার মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি সাথে থাকছে ২৫ ওয়াটের ফাস্ট চার্জিং প্রযুক্তি।

স্মার্টফোনটিতে রয়েছে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার এবং ইএএল৫প্লাস সার্টিফায়েড নক্স ভল্ট। যা এ প্রাইস রেঞ্জের ফোনে এক দুর্দান্ত সংযোজন বলে দাবি প্রতিষ্ঠানটির। ফোনটির ইএএল৫প্লাস নিশ্চিত করবে উচ্চমানের সুরক্ষা।

স্যামসাং ইলেকট্রনিকসের এমএক্স ডিভিশনের বাংলাদেশ ব্রাঞ্চের হেড অব প্রোডাক্ট অ্যান্ড মারকম সৈয়দ মো. বদরুল আরিফিন বলেন, ‘আমরা শক্তিশালী পারফরমেন্স, দুর্দান্ত ক্যামেরা, স্টাইলিশ ডিজাইন, শক্তিশালী ব্যাটারি ও আকর্ষণীয় ডিসপ্লের সমন্বয়ে গ্যালাক্সি নতুন ফোন নিয়ে এসেছি। স্মার্টফোনটি তাদের ব্যক্তিত্ব ও লাইফস্টাইলের সাথে চমৎকারভাবে মানিয়ে যাবে।’

ফোনটিতে রয়েছে মিডিয়াটেক হেলিও জি৮৫ প্রসেসর, যা মাল্টিটাস্কিং, স্ট্রিমিং ও গেমিংকে করবে আরও স্বাচ্ছন্দ্যদায়ক। তিনটি সংস্করণে ডিভাইসটি পাওয়া যাবে। যেখানে থাকছে ৪ জিবি র‍্যাম ও ৬৪ জিবি রম, ৪ জিবি র‍্যাম ও ১২৮ জিবি রম এবং ৬ জিবি র‍্যাম ও ১২৮ জিবি রম। এছাড়াও থাকছে ১ টেরাবাইট পর্যন্ত মেমরি বাড়ানোর সুবিধা। যেখানে ৪ জিবি র‍্যাম ও ৬৪ জিবি রমের ভেরিয়েন্টের দাম ১৩ হাজার ৯৯৯ টাকা।

দেশের ডিজিটাল অর্থনীতিকে আরও গতিশীল করতে কনটেন্ট ক্রিয়েটর, ফ্রিল্যান্সার এবং স্টার্টআপ উদ্যোক্তাদের জন্য কর ও ভ্যাট সুবিধা দেওয়ার উদ্যোগ নিয়েছে সরকার। ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে এসব সুবিধা...
বিশ্বের শীর্ষস্থানীয় নিউ এনার্জি ভেহিকল (এনইভি) নির্মাতা বিওয়াইডি বাংলাদেশের গ্রাহকদের জন্য শুরু করেছে মাসব্যাপী ক্যাম্পেইন। ‘বিওয়াইডি বোনানজা’ নামে এই ক্যাম্পেইনের আওতায় চীনে অবস্থিত বিওয়াইডির...
পাঁচ বছর পর কনজ্যুমার ডিভাইস নিয়ে দেশের বাজারে ফিরল প্রযুক্তি প্রতিষ্ঠান হুয়াওয়ে। মার্কিন নিষেধাজ্ঞার কারণে কয়েক বছর সীমিতভাবে কাজ করে প্রতিষ্ঠানটি। এবার স্মার্টফোন, ফোল্ডেবল ফোন, ট্যাবলেট ও...
চাকরির প্রস্তাবের নামে ভুয়া ইমেইল পাঠিয়ে ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য হাতিয়ে নিচ্ছে সাইবার অপরাধীরা। এবার অ্যাকাউন্টের লগইন তথ্য চুরির নতুন কৌশল শনাক্ত করেছে সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান...
খুলনায় রফিক গাজী নামে এক বিএনপি কর্মীকে হত্যার একদিন পরও মামলা হয়নি। এখনো কাউকে আটক করতে পারেনি পুলিশ। লবনচরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মোশারফ হোসেন জানান, হত্যার কারণ উদঘাটন ও আসামিদের...
গাজীপুর সিটি করপোরেশনের মালেকের বাড়ি এলাকার ‘মেট্রিক্স স্টাইলস্ সোয়েটার’ নামের একটি পোশাক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট প্রায় এক ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে...
ওমান উপকূলে ইরানসংশ্লিষ্ট একটি তেলের ট্যাংকারে মার্কিন সামরিক বাহিনীর হামলায় তিন ভারতীয় নাবিক নিহতের ঘটনায় নিন্দা জানিয়েছে ভারত। আজ শনিবার ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর নিজের ভেরিফায়েড ফেসবুক...
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারত থেকে ১৫ জনকে পুশ-ইনের চেষ্টা প্রতিহত করেছে বর্ডার গার্ড বাংলাদেশ– বিজিবি। শুক্রবার রাতে গোমস্তাপুর উপজেলার রোকনপুর সীমান্ত দিয়ে ওই ১৫ জনকে পুশ-ইনের চেষ্টা করা হয়।...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর