ব্যারিস্টার সুমনের এসব ভিডিও কি আসল নাকি ভুয়া

আপডেট : ০৪ মে ২০২৪, ০৬:০১ পিএম

সামাজিক যোগাযোগমাধ্যমে সম্প্রতি সংসদ সদস্য ব্যারিস্টার সায়েদুল হক সুমনের বেশ কয়েকটি সমালোচনামূলক ভিডিও ছড়িয়ে পড়েছে। এসব ভিডিওতে দেখা যায়, তিনি জাতীয় সংসদে দাঁড়িয়ে সরকারের কোনো মন্ত্রীর ব্যাপক সমালোচনা করছেন। আর সেই ভিডিওতে যুক্ত করা হয়েছে সেসব মন্ত্রীদের প্রতিক্রিয়াও।

ব্যারিস্টার সায়েদুল হক সুমনের এসব ভিডিও কি আসল?

স্বাধীন, নিরপেক্ষ ও অরাজনৈতিক অনলাইন ভেরিফিকেশন ও মিডিয়া গবেষণা প্লাটফর্ম ডিসমিসল্যাব বলছে, এসব ভিডিও ভুয়া। ব্যারিস্টার সুমন বিভিন্ন এমপি–মন্ত্রীর সমালোচনা করছেন—এমন ৮টি ভিডিও নিয়ে গবেষণার পর এ তথ্য জানায় ডিসমিসল্যাব। 

প্লাটফর্মটি বলছে, এসব ভিডিওতে প্রথমে ব্যারিস্টার সুমনের সংসদে দাঁড়িয়ে কথা বলার ফুটেজ নেওয়া হয়। এরপর অতীতে কোনো সময় তাঁর বলা বিভিন্ন বক্তব্য যুক্ত করা হয়। এরপর তাতে বিভিন্ন মন্ত্রীর অতীতে করা মন্তব্যও যুক্ত করা হয়। আর ব্যবহার করা হয় তাঁদের ফুটেজ।    

এমন ভিডিও প্রকাশ করছে রেসপেক্ট আমেরিকান টিভি নামের একটি ইউটিউব চ্যানেল। এরই মধ্যে আরও প্রায় ২০০ ভিডিও প্রকাশ করেছে তারা। আর সেসব ভিডিও লাখো ভিউ হচ্ছে। আয়ও হচ্ছে বেশ। নামে আমেরিকা থাকলেও এরা মূলত বাংলাদেশের রাজনীতি নিয়ে কনটেন্ট বানায়।

এমপি হওয়ার আগে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক জনপ্রিয় ছিলেন ব্যারিস্টার সুমন। এর কারণ, সমাজের বিভিন্ন অসঙ্গতি নিজের ভিডিওতে তুলে ধরতেন তিনি। এমনকি রাজনৈতিক–সামাজিকভাবে ভালো অবস্থানে রয়েছেন ও ক্ষমতাবান, এমন ব্যক্তিদের সমালোচনাও করতেন তিনি। 

ইউটিউব চ্যানেল রেসপেক্ট আমেরিকান টিভির স্ক্রিনশটমিডিয়া গবেষণা প্লাটফর্ম ডিসমিসল্যাব বলছে, রেসপেক্ট আমেরিকান টিভি নামের চ্যানেলে ব্যারিস্টার সুমনকে নিয়ে বানানো ভিডিওর ৬০ শতাংশই তাঁর আগের ভিডিওগুলো থেকে নেওয়া।

চ্যানেলের বর্ণনায় লেখা রয়েছে, এটি আমেরিকা থেকে পরিচালিত। এমনকি ইউটিউব থেকেও এটি ভেরিফায়েড। এরা প্রায়ই কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে ভিডিও বানায়। এসব ভিডিওর কমেন্টগুলো দেখলেই বোঝা যায়—ভুল তথ্য দেওয়া হয়েছে।  

এসব ভিডিওর থাম্বের টাইটেল দেখলেই আন্দাজ করা যায়, এটি কতটা সত্যি হতে পারে। কয়েকটি থাম্বের নমুনা এমন, ‘ব্যারিস্টার সুমন এবার সংসদে শিক্ষামন্ত্রী দীপুমনিকে ধোলাই, শিক্ষামন্ত্রীর চোর বংশ’, ‘ব্যারিস্টার সুমন এর মুখে পররাষ্ট্রমন্ত্রী দুর্নীতি, ৭০হাজার সৌদি প্রবাসী জীবন ধ্বংস’, ‘ব্যারিস্টার সুমন এবার সংসদে শিক্ষামন্ত্রী দীপুমনি দুর্নীতি ফাঁস’। 

এমন আরও অনেক ভিডিও দেখা যায় এই চ্যানেলে, যার প্রতিটাই ভুয়া। এসব ভিডিওতে ব্যারিস্টার সুমনের বিভিন্ন সময় বলা বিভিন্ন কথাগুলো জুড়ে দেওয়া হয়। এমনকি মন্ত্রীদের কথাগুলোও এভাবে যুক্ত করা হয়।  

রেসপেক্ট আমেরিকান টিভির ‘ব্যারিস্টার সুমনের এবার সংসদে ওবায়দুল কাদেরকে ধোলাই’ শিরোনামের ভিডিওটি সবচেয়ে বেশি ভিউ হয়েছে। এটি প্রায় ৪০ লাখের বেশি মানুষ দেখেছে। এতেও এই কৌশলই ব্যবহার করা হয়। তবে, পুরো ভিডওটিই ভুয়া। ব্যারিস্টার সুমন আসলে এমন কিছুই বলেননি।   

এসব ভিডিও নিয়ে গত ২৮ এপ্রিল নিজেই মুখ খুলেন ব্যারিস্টার সুমন। এ ব্যাপারে সবাইকে সতর্ক থাকার পরামর্শ দিয়ে তিনি বলেন, ‘আমার নামে চালানো এসব ভিডিও থেকে সাবধান। এগুলো ভুয়া।’ 

তবে, তিনি কোনো ইউটিউব চ্যানেলের নাম উল্লেখ করেননি। 

বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে ডেস্কটপে ফেসবুক ব্যবহারে সমস্যা দেখা দেয়। প্রায় ২ ঘণ্টা পর স্বাভাবিক হয়েছে কার্যক্রম, তবে মোবাইল অ্যাপে সচল ছিল সামাজিক যোগাযোগমাধ্যমটি।
ফেসবুক, মেসেঞ্জার ও হোয়াটসঅ্যাপে হঠাৎ সেবা বিঘ্নের অভিযোগ করেছেন ব্যবহারকারীরা। লগ-ইন, মেসেজ আদান-প্রদান ও প্ল্যাটফর্মে প্রবেশে সমস্যার মুখে পড়েছেন অনেকে। এখনো আনুষ্ঠানিক কোনো কারণ জানায়নি মেটা।
যুক্তরাষ্ট্রে নিষেধাজ্ঞা এড়াতে টিকটকের মার্কিন কার্যক্রম নতুন একটি যৌথ প্রতিষ্ঠানের অধীনে নেওয়া হয়েছিল। কিন্তু এই ব্যবস্থায় জাতীয় নিরাপত্তা সংক্রান্ত উদ্বেগ দূর হয়েছে কি না, তা নিয়ে নতুন করে প্রশ্ন...
সামাজিক যোগাযোগমাধ্যম হোয়াটসঅ্যাপ ও এর মূল প্রতিষ্ঠান মেটার বিরুদ্ধে মামলা করেছে যুক্তরাষ্ট্রের টেক্সাসের অ্যাটর্নি জেনারেলের দপ্তর। 
কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসে এক তরুণীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় তিন বছর বয়সী এক শিশু আহত হয়েছে। টানা বৃষ্টির মধ্যে পাহাড়সংলগ্ন ঝুঁকিপূর্ণ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, ‘বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদ গণভোটকে অবৈধ বলেছেন। আমরা তাকে বলতে চাই, গণভোট যদি অবৈধ হয়, তাহলে বিএনপি সরকার,...
এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ডস ২০২৬-এ তিনটি ক্যাটাগরিতে বিজয়ী হওয়ার পাশাপাশি আরও দুটি ক্যাটাগরিতে সম্মানজনক স্বীকৃতি পেয়েছে ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড (ইউবিএল)। এর মাধ্যমে...
সৌদি আরবের বিরুদ্ধে নৌ অবরোধ ঘোষণা করেছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। আজ সোমবার এক বিবৃতিতে এই নৌ অবরোধের কথা জানিয়েছেন ইরান-সমর্থিত গোষ্ঠীটির সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর