নারী আম্পায়ার দেখে খেলতে চায়নি তামিম-মুশফিক ও মাহমুদউল্লাহদের দল

আপডেট : ২৮ এপ্রিল ২০২৪, ০৩:৪২ পিএম

বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটে বিতর্ক নিত্যদিনের সঙ্গী তবে এবার ঢাকা প্রিমিয়ার লিগে যা ঘটেছে, তা যেন অতীত সবকিছুকে ছাড়িয়ে গেল। ডিপিএলে গুরুতর বৈষম্যের অভিযোগ উঠেছে। ক্রিকেটের ২২ গজে নারী আম্পায়ার নিয়ে আপত্তি তুলেছে দুই দল। 

দাবি করা হচ্ছে, ঢাকা প্রিমিয়ার লিগে নারী আম্পায়ার দায়িত্ব পাওয়ায় খেলতে আপত্তি জানিয়েছে দুই দল। গত বৃহস্পতিবার (২৫ এপ্রিল) প্রাইম ব্যাংক এবং মোহামেডানের সুপার লিগের ম্যাচে ঘটেছে এমন ঘটনা। প্রাইম ব্যাংকে জাতীয় দলের সাবেক দুই অধিনায়ক তামিম ইকবাল ও মুশফিকুর রহিম খেলেন। ওদিকে মোহামেডানে আরেক সাবেক অধিনায়ক মাহমুদউল্লাহ ছাড়া ইমরুল কায়েসও খেলছেন।

এমনকি আম্পায়ার ইস্যুতে নির্ধারিত সময়ে খেলা মাঠে গড়ায়নি। যা নিয়ে ক্ষুব্ধ আম্পায়ারস কমিটির চেয়ারম্যান ইফতেখার আহমেদ মিঠু। 

প্রাইম ব্যাংক ও মোহামেডানের ম্যাচে মনিরুজ্জামানের সঙ্গে অন-ফিল্ড আম্পায়ার হিসেবে ছিলেন সাথিরা জাকির জেসি। জাতীয় দলের সাবেক ক্রিকেটার জেসি এখন আইসিসির একজন অফিশিয়াল আন্তর্জাতিক আম্পায়ার। জানা গেছে, তাঁকে দেখে এদিন মাঠেই ক্ষোভ আর হতাশা প্রকাশ করেছিলেন দুই দলের ক্রিকেটার ও অফিশিয়ালরা।

আম্পায়ার্স কমিটির চেয়ারম্যান ইফতেখার আহমেদ মিঠুকে এই ব্যাপারে দেশের একটি গণমাধ্যমের ভিডিওতে বলতে শোনা গেছে, ‘তিনি (জেসি) একজন আইসিসির অফিশিয়াল আন্তর্জাতিক আম্পায়ার। তাকে যেহেতু দায়িত্ব দেয়া হয়েছে, অবশ্যই মূল্যায়ন করে দেয়া হয়েছে। এখন এটা না মানলে তো আমরা বৈষম্য করছি। তারা (দুই দল) এই বিষয়ে অভিযোগ জানিয়েছিল যে খেলবে না, কিন্তু পরে মেনে নিয়েছে।’

আইসিসির প্যানেলভুক্ত আম্পায়ার সাথিরা জাকির জেসি। ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা যেখানে অনুমোদন দিয়েছে যেখানে ডিপিএলের দুই দলের এমন কাণ্ড প্রশ্নবিদ্ধ। যদিও দুই দলের পক্ষ থেকে বলা হয়েছে, এত হাইভোল্টেজ ম্যাচে অনভিজ্ঞ বলেই জেসির ব্যাপারে আপত্তি ছিল তাদের। 

আম্পায়ার বিতর্কের পর বৈষম্য ডিপিএলে।

প্রাইম ব্যাংক ও মোহামেডানের এমন কাণ্ডের পর ক্লাব দুটি শাস্তির মুখে পড়বেন কিনা এ ব্যাপারে আম্পায়ারস কমিটির চেয়ারম্যান ইফতেখার আহমেদ মিঠু একই ভিডিওতে বলেন, ‘শাস্তি দেয়ার বিষয়টা আসলে সিসিডিএমের। আমরা তাদের জানাব। আমি শাস্তি দেয়ার কেউ না। আমি আমার আম্পায়ারকে শাস্তি দিতে পারব। আমি যেটা শুনেছি এটা হয়েছে। আমি খুঁজে বের করার চেষ্টা করব, কী হয়েছে। যদি এটা আসলেই হয়ে থাকে তাহলে এটা আসলে বৈষম্য। তিনি একজন আন্তর্জাতিক আম্পায়ার, নারী হোক বা পুরুষ।’

এমন এক ম্যাচে আরও বিতর্ক ছড়িয়েছে প্রাইম ব্যাংকের মুশফিকুর রহিমের আউট। ভিডিও দেখে ছয় মনে হলেও মুশফিককে আউট দেওয়া হয়েছে। এ নিয়ে মুশফিক নিজেই সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিয়েছেন। এ নিয়েও অসন্তোষ জানিয়েছেন মিঠু।

অবশ্য ম্যাচে একটা সময় পর্যন্ত ভালোভাবেই টিকে ছিল বাংলাদেশ। ৯ ওভার শেষে পাকিস্তানের সংগ্রহ ছিল ৪ উইকেটে ৭৬ রান। জয়ের জন্য শেষ ৪ ওভারে ৩৬ রান দরকার ছিল পাকিস্তানের। এমন পরিস্থিতিতে ইনিংসের ১০ম ওভার...
বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, ওয়ার্কিং কমিটির প্রস্তাব অনুযায়ী বিসিবির ঘরোয়া প্রতিযোগিতায় অংশ নেওয়া ক্রিকেটারদের সংশোধিত ম্যাচ ফি-র অনুমোদন দিয়েছে বোর্ড। নতুন কাঠামো অনুসারে, এখন থেকে চারদিনের ম্যাচে...
আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ১৫ সদস্যের দলে ডাক পেয়েছেন তাওহীদ হৃদয়, জায়গা হয়নি তাসকিন আহমেদ ও অমিত হাসানের।  জিম্বাবুয়ের বিপক্ষে অভিষেকটা...
আভিষেকের ঝোড়ো সেঞ্চুরিতে ভর করে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ২২১ রানের সংগ্রহ পেয়েছিল ভারত। রান তাড়ায় নেমে মোটে ৯৪ রানে গুটিয়ে গেছে আফগানরা। তাতে ১২৭ রানে জিতে সিরিজ ৩-০ ব্যবধানে নিজেদের করে নিয়েছে...
প্রধানমন্ত্রী তারেক রহমান দিনব্যাপী সফরে ফেনী পৌঁছেছেন। এ সফরে তিনি বন্যা নিয়ন্ত্রণ প্রকল্পের উদ্বোধন, বৃক্ষরোপণ, রুফটপ সোলার থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহের উদ্বোধন, ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড...
সম্প্রতি জাতীয় দল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন মেসি। তবে আকাশি-সাদা জার্সিতে মেসির অবদানের সম্মানার্থে মেসির জন্য বিশেষভাবে একটি বিদায়ী ম্যাচের আয়োজন করে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। আগামী ৬...
সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য (এমপি) ফেরদৌসী আহমেদ মিষ্টিকে পদত্যাগের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পদত্যাগপত্র জমা দিতে স্পিকারের কাছে যাচ্ছেন এমপি মিষ্টি। আজ বৃহস্পতিবার দুপুরে এ...
ভারতে প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে দেশজুড়ে আন্দোলনের ডাক দিয়েছে কংগ্রেস নেতৃত্বাধীন ইন্ডিয়া জোট। বুধবার নয়াদিল্লিতে বিরোধী জোটের নেতাদের বৈঠকের পর এ কর্মসূচি ঘোষণা করেন কংগ্রেস সভাপতি...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর