ওমানকে উড়িয়ে ইংল্যান্ডের দুশ্চিন্তা বাড়াল স্কটল্যান্ড

আপডেট : ১০ জুন ২০২৪, ১০:৩৫ এএম

সারা বিশ্বের ক্রিকেট প্রেমীরা গতকাল রাতে তাকিয়ে ছিল নিউইয়র্কের নাসাউ স্টেডিয়ামে ভারত-পাকিস্তান ম্যাচের দিকে। অন্যদিকে ইংল্যান্ডের নজর ছিল স্কটল্যান্ড-ওমান ম্যাচে। আইসিসির সহযোগী দুই দলের লড়াইয়ে ইংলিশরা যে মনেপ্রাণে ওমানকে সমর্থন দিয়েছে, এটা না বললেও চলে।

এবারের বিশ্বকাপে স্কটল্যান্ডের সঙ্গে ইংল্যান্ডের ম্যাচটা ভেস্তে গেছে বৃষ্টিতে। পরের ম্যাচে আবার অস্ট্রেলিয়ার বিপক্ষে হেরে গেছেন জস বাটলাররা। দুই ম্যাচ শেষে ইংলিশদের পয়েন্ট মাত্র ১। অন্যদিকে নামিবিয়ার বিপক্ষে দ্বিতীয় ম্যাচ জিতে পয়েন্ট তালিকায় এগিয়ে যায় স্কটিশরা। গতকাল ওমানকে রীতিমতো গুড়িয়ে ৭ উইকেটের জয়ে ‘বি’ গ্রুপের শীর্ষে উঠেছে স্কটল্যান্ড।

অ্যান্টিগার ভিভ রিচার্ডস স্টেডিয়ামে আগে ব্যাটিং করে ৭ উইকেটে ১৫০ রান তোলে ওমান। জবাবে ব্যাটিংয়ে নেমে ৪১ বল ও ৭ উইকেট হাতে রেখে বড় ব্যবধানের জয় পায় স্কটিশরা। তিনে নামা ব্রান্ডন ম্যাকমুল ৩১ বলে ৯ চার ও ২ ছক্কায়  ৬১ রানের বিধ্বংসী ইনিংস খেলে স্কটল্যান্ডের জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন।

তিন ম্যাচ শেষে স্কটল্যান্ডের পয়েন্ট এখন ৫। দুই ম্যাচে ৪ পয়েন্টে নিয়ে তালিকার দুইয়ে অস্ট্রেলিয়া। অন্যদিকে দুই ম্যাচে এক পয়েন্ট পাওয়া ইংল্যান্ড আছে তালিকার চারে। গতকাল স্কটল্যান্ড জিতে যাওয়ায় সুপার-৮ এর পথ অনেকটা কঠিন হয়ে গেল ইংলিশদের।

জস বাটলাররা হাতে থাকা পরের দুটি ম্যাচ জিতলেও পয়েন্টে স্কটিশদের আর পেছনে ফেলতে পারবে না। তবে নিজেদের ম্যাচ দুটি বড় ব্যবধানে জেতার পাশাপাশি তাকিয়ে থাকতে হবে, শেষ ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে যাতে বড় ব্যবধানে হেরে যায় স্কটল্যান্ড। তখনও পরের রাউন্ডে যেতে ইংলিশদের হিসেব মেলাতে হবে নেট রান রেটের।

বর্তমানে স্কটল্যান্ডের নেট রান রেট +২.১৬৪, অস্ট্রেলিয়ার +১.৮৭৫ আর ইংল্যান্ডের -১.৮০০। ইংল্যান্ডের পরের দুটি ম্যাচ ওমান ও নামিবিয়ার বিপক্ষে। এ দুটি ম্যাচে যতটা সম্ভব রান রেট বাড়াতে হবে বাটলারদের।

সমস্যা হচ্ছে, অস্ট্রেলিয়ার বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচটা নামিবিয়া খেলবে ইংল্যান্ডের শেষ ম্যাচেরও পরে। যদি ইংলিশরা রান রেটে এগিয়েও যায়, সুপার-৮ এর যাওয়ার সমীকরণ হিসেবে করেই অস্ট্রেলিয়ার বিপক্ষে নামতে পারবে স্কটিশরা।

বাংলাদেশের টি-টোয়েন্টি বিশ্বকাপ না খেলা নিয়ে গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন প্রকাশ হয়েছে আজ। ক্রীড়া পরিষদের গঠিত কমিটির প্রতিবেদনে সরাসরি দায়ী করা হয়েছে তৎকালীন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল এবং...
পাকিস্তানের বিপক্ষে সদ্য সমাপ্ত এই সিরিজের শুরুতেই ৬৬ রানের ইনিংস খেলেছিলেন রুট। সেই ফিফটি দিয়ে টেন্ডুলকারকে ছুঁয়েছিলেন তিনি। কিন্তু পরের তিন ইনিংসে রুটের ব্যাট মোটেও হাসেনি। অবশেষে বার্মিংহামে...
দেশটির আরেক সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, গতকাল লর্ডস টেস্টের প্রথম দিনের খেলা চলাকালে সাক্ষাৎকারটি সম্প্রচার করে স্কাই স্পোর্টস। ঘটনাটি নিয়ে পাকিস্তান দল এতটাই ক্ষুব্ধ...
মূলত ডার্বির একটি নাইটক্লাবে ঘটে যাওয়া ঘটনা নিয়ে তদন্ত শুরু করেছে স্বাধীন ক্রিকেট সংস্থা ক্রিকেট রেগুলেটর। আর সেই তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কার্সকে দলে না রাখার সিদ্ধান্ত নিয়েছে ইংল্যান্ড ও ওয়েলস...
মুম্বাইয়ে একটি অনুষ্ঠানস্থল থেকে গাড়িতে করে বের হওয়ার সময় বলিউড অভিনেতা টাইগার শ্রফের গাড়ি লক্ষ্য করে ছোড়া হয়েছে তিন থেকে চার রাউন্ড গুলি। এ ঘটনায় অক্ষত রয়েছেন তিনি। তবে তাঁর গাড়িচালক ও কাছাকাছি...
ভারতের আগরতলা থেকে কলকাতাগামী একটি এয়ার অ্যাম্বুলেন্সের প্রধান দরজা মাঝ আকাশে আংশিক খুলে যাওয়ায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে। রোববার দুপুরে এ ঘটনা ঘটে। অবতরণের পর...
বর্তমানে আবদুল গনি রোডে অবস্থিত সচিবালয়। রাজধানীর শেরেবাংলা নগরে পুরোনো বাণিজ্যমেলার মাঠে বাংলাদেশ সচিবালয় স্থানান্তরের প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদিত হয়েছে। ২০২৯ সালে নতুন জায়গায় অফিস শুরু হবে।...
এবার অমর একুশের বইমেলা শুরু হবে ৭ জানুয়ারি থেকে। মাসব্যাপী এ আয়োজন চলবে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত। বাংলা একাডেমির এক বিজ্ঞপ্তিতে বইমেলার এ সময়সূচি জানানো হয়েছে। রোববার বাংলা একাডেমির মহাপরিচালক...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর