রোহিত-কোহলিকে আউট করায় হাসানকে গালি দিচ্ছে ভারত সমর্থকেরা

আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২৪, ১২:২২ পিএম

মেঘলা কন্ডিশনে দুই দলই ফিল্ডিং করতে চেয়েছিল চেন্নাইয়ে। কিন্তু ভাগ্য ছিল নাজমুল হোসেন শান্তর পক্ষে এবং দুর্দান্তভাবে সেটা কাজে লাগিয়েছেন হাসান মাহমুদ। তিনে বল করতে আসা নাহিদ রানা প্রথম ওভারে ভালো করলেও পরে ছন্দ পাননি। তাসকিনও শুরুতে ভালো করে আর ধরে রাখতে পারেননি।

কিন্তু টানা সাত ওভারের স্পেলে বল করা হাসান মাহমুদ কাঁপিয়ে দিয়েছেন ভারতের টপ অর্ডারকে। তাঁর সিম মুভমেন্ট ও বাড়তি বাউন্স প্রথম ঘণ্টাতেই স্বাগতিক দলের তিন উইকেট পতনের কারণ হয়েছে। ৩৪ রানে ৩ উইকেট হারানো ভারত পরের ঘন্টায় কোনো উইকেট না হারিয়ে ৮৮ রানে প্রথম সেশন শেষ করেছে।

প্রথম ওভার থেকেই রোহিত শর্মাকে স্বস্তি পেতে দেননি হাসান। আম্পায়ার্স কলের কারণে পেতে পেতেও দ্বিতীয় ওভারে পাননি ভারত অধিনায়কের উইকেটের। তৃতীয় ওভারেই সে দুঃখ ভুলেছেন দারুণ এক বলে। তাঁর পঞ্চম ওভারে বিরাট কোহলি পড়েছেন ড্রাইভ করার ফাঁদে। মাঝে শুবমান গিলকেও ফিরিয়েছেন হাসান।

এভাবেই গালাগালি করা হচ্ছে হাসানকে। ছবি: ইনস্টাগ্রাম

তবে ভারত সমর্থকেরা খেপেছেন রোহিত ও কোহলিকে আউট করায়। হাসান মাহমুদ ইনস্টাগ্রামে সর্বশেষ পোস্ট করেছেন ৫ সেপ্টেম্বর। পাকিস্তানকে হারানোর পর জেতা ট্রফি নিয়ে তোলা সে ছবিতে খুব বেশি প্রতিক্রিয়া ছিল না। শুধু সাবেক কোচ অ্যালান ডোনাল্ড নিজের খুশির কথা বলে অভিনন্দন জানিয়েছিলেন। হাসানও ধন্যবাদ জানিয়েছিলেন কিংবদন্তিকে।

এর বাইরে খুব বেশি প্রতিক্রিয়া ছিল না। কিন্তু আজ রোহিতকে আউট করার পর রোহিত ভক্তরা দুই সপ্তাহ পুরনো সেই পোস্টে গালাগাল করে মন্তব্য করেন। আবার এর জবাবে এক বাংলাদেশিও গালাগাল করে উসকে দেন। একটু পর কোহলি ভক্তরাও হাজির হয়েছেন। তাদের ক্ষোভ, ভারতে গিয়ে কীভাবে রোহিত-কোহলিদের আউট করার সাহস পান! দুই ভক্ত গ্রুপ নিজেদের মধ্যেও ঝগড়া করছেন!  

তবে এক ভক্ত সবাইকে মনে করিয়ে দিয়েছেন, হাসান নিজ দেশের হয়ে খেলছেন। দেশের হয়ে ভালো করায় কাউকে ঘৃণা না করার অনুরোধ করেছেন ভারতীয় সেই ভক্ত।

বাঁহাতি এ অলরাউন্ডার যে এবার লিজেন্ডস লিগে খেলবেন, সেটা অবশ্য আগেই জানা গিয়েছিল। সম্প্রতি মেজর লিগ ক্রিকেটের পর লঙ্কান প্রিমিয়ার লিগে খেলেছেন সাকিব। এর মাঝেই জানা গেল, লিজেন্ডস লিগে বাংলাদেশ...
টাইগারদের ওয়ানডে দলের নেতৃত্ব থেকে মেহেদী মিরাজকে সরিয়ে দায়িত্ব দেওয়া হলো লিটন দাসকে। আর সহ-অধিনায়কের দায়িত্বে তাওহীদ হৃদয়। টেস্টে নাজমুল শান্তর ডেপুটি হিসেবেই থাকছেন মিরাজ, বিসিবির বোর্ড সভায় এই...
ওই সিরিজের প্রথম ম্যাচে ১৯ বলে ৫০ রানের ইনিংস খেলার পর দ্বিতীয় টি-টোয়েন্টিতে আউট হয়েছেন ৯ বলে ২০ রান করেই। এরপর সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে ৪৯ বলে ৮১ রানের বিধ্বংসী ইনিংস খেলেন। এমন দুর্দান্ত...
তা মিরাজের পর ওয়ানডের নতুন অধিনায়ক হবেন কে? বিসিবি সূত্র জানা গেছে, বর্তমান টি-টোয়েন্টি অধিনায়ক লিটন দাসকেই ওয়ানডে নেতৃত্বভার দিতে চায় বিসিবি। অন্যদিকে টেস্ট দলের অধিনায়কত্ব চালিয়ে যাবেন নাজমুল...
রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ক্যাম্পাসে হামলা ও মারধরের অভিযোগে রাকসুর জিএস সালাউদ্দিন আম্মারসহ নয়জনের বিরুদ্ধে আদালতে অভিযোগ দায়ের করেছেন এক ভুক্তভোগী শিক্ষার্থীর অভিভাবক। আদালত অভিযোগটি তদন্তের...
জুলাই গণ-অভ্যুত্থানের সময় শিক্ষার্থীদের বিরুদ্ধে অবস্থান নেওয়ার অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সাতজন শিক্ষকের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এর মধ্যে জগন্নাথ...
ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য অর্জনে ডিজিটাল ইকোনমি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তাই সরকার সবার জন্য সমান ডিজিটাল সুযোগ নিশ্চিত করতে চায় বলে জানিয়েছেন তথ্য ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম।
আগামী ৩ অক্টোবর ভারতে প্রদর্শনী ম্যাচ খেলতে যাচ্ছে ব্রাজিল। ব্রাজিলের ফুটবল নিয়ন্ত্রক সংস্থা সিবিএফ তাদের অফিশিয়াল ফেসবুক পেজে এ তথ্য নিশ্চিত করেছে।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর