গিল-পন্তের ছক্কা বাংলাদেশের মোহাম্মদ রফিকের যে রেকর্ড মনে করিয়ে দিল

আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২৪, ০৩:০০ পিএম

চেন্নাই টেস্টে চালকের আসনে বসে তৃতীয় দিন খেলছে ভারত। আজ শনিবার দিনের সপ্তম ওভারে মেহেদী হাসান মিরাজকে লং অন দিয়ে দুই ছক্কা হাঁকিয়ে ফিফটিতে (৭৯ বলে ৫১ রান) পৌছান শুবমান গিল। ক্যারিয়ারে ২৬তম টেস্ট খেলতে নামা গিলের এটি ছিল ২৬তম ছক্কা।

ভারতের ব্যাটিং কিংবদন্তি বিরাট কোহলিরও টেস্ট ছক্কা সমান ২৬টি। তবে এ পরিমাণ ছক্কা মারা কোহলি চেন্নাইয়ে খেলছেন ১১৪তম টেস্ট। তবে আরেক ভারতীয় ব্যাটসম্যান যশস্বী জয়সোয়ালের টেস্ট ক্যারিয়ারে ছক্কা সংখ্যা চোখ কপালে তোলার মতো। লাল বলের ক্রিকেটে ১০ ম্যাচে ২৯টি ছক্কা মেরেছেন ২২ বছর বয়সী বাঁহাতি ওপেনার।

চেন্নাই টেস্টের দুই ইনিংসের ৬৬ রানসহ ১০ টেস্টে মোট ১০৯৪ রান করেছেন জয়সোয়াল। এর মধ্যে ১৭৪ রান এসেছে ছক্কা থেকে। অর্থাৎ মোট রানের ১৫.৯০ শতাংশ রানই নিয়েছেন ছক্কা হাঁকিয়ে।

টেস্ট ক্যারিয়ারে রান তুলতে ছক্কাতেই মনোযোগ বেশি ছিল, সে তালিকায় যদিও জয়সোয়াল বেশ পেছনের দিকে। এ তালিকার শীর্ষ তিনে আছেন একজন বাংলাদেশি-মোহাম্মদ রফিক।

লাল বলের ক্রিকেটে ছক্কা হাঁকিয়ে সবচেয়ে বেশি শতাংশ রান নিয়েছেন পাকস্তানি পেসার হাসান আলী। ২৪ টেস্টে ৩৮২ রান করেছেন হাসান, যেখানে ছক্কা মেরেছেন ২০টি। অর্থাৎ মোট রানের ৩১.৪ শতাংশই এসেছে বল উড়িয়ে সীমানা ছাড়া করে। খুব বেশি পিছিয়ে নেই ভারতীয় পেসার উমেশ যাদবও। টেস্টে ৪৬০ রান করেছেন যাদব, এরমধ্যে ছক্কা থেকে নিয়েছেন ৩১.৩ শতাংশ রান। ৫৭ টেস্ট খেলা যাদবের ছক্কা সংখ্যা ২৪টি।

যদি অন্তত ১০০০ টেস্ট রান বিবেচনা করা হয়, তাহলে সবার চেয়ে এগিয়ে থাকবেন কিউই পেসার টিম সাউদি। টেস্ট ক্যারিয়ারে ২১০১ রান করা সাউদির ২৫.১ শতাংশ রান এসেছে ছক্কা থেকে।

এ তালিকায় দ্বিতীয় অবস্থানে আছেন সাবেক বাংলাদেশি অলরাউন্ডার মোহাম্মদ রফিক। আট বছরের টেস্ট ক্যারিয়ারে ৩৩টি ম্যাচ খেলে ১০৫৯ রান করেছেন রফিক। বাঁহাতি স্পিনার  ব্যাট হাতে ছক্কা মেরেছেন ৩৪টি। অর্থাৎ মোট রানের ১৯.৩ শতাংশই তিনি নিয়েছেন ছক্কা থেকে। এ ধরনের তালিকায় বোলারদের উপস্থিতি বলে দিচ্ছে, টেস্টে শেষদিকে নেমে এলোপাথারি ব্যাট চালানোই এদের এগিয়ে রাখছে।

শুধু একটা নামই এখানে ব্যতিক্রম। এক সময় আগ্রাসী ব্যাটিং বলতেই যার কথা ভাবতেন সবাই, সেই শহীদ আফ্রিদি আছেন রফিকের পরই।  টেস্টে ১৭১৬ রান করা আফ্রিদির ছক্কা থেকে রান ৩১২ (৫২ ছক্কা), শতাংশের হিসেবে ১৮.২।

লাল বলের ক্রিকেটে প্রথম উইকেটকিপার হিসেবে দুই ইনিংসেই ৫০+ রানের পাশাপাশি ৯টি ডিসমিসাল করেছেন লিটন। আগের রেকর্ডটি ছিল সাউথ আফ্রিকার ডেনিস লিন্ডসের। ৬০ বছর আগে জোহানেসবার্গে অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই...
বাংলাদেশ ক্রিকেটের ব্যস্ত সূচির মাঝেই ত্রিদেশীয় সিরিজের স্কোয়াড ঘোষণা করেছে বিসিবি। আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে ত্রিদেশীয় সিরিজ শুরু হবে আগামী ১৭ অক্টোবর। সেই...
বাংলাদেশ টেস্ট মর্যাদা পেয়েছে ২০০০ সালের জুনে। একই বছরের নভেম্বরে প্রথমবার টেস্ট খেলতে নামে বাংলাদেশ। সেই থেকে শুরু করে আজ শুরু হওয়া আফগানিস্তান টেস্টের আগ পর্যন্ত লাল বলের ক্রিকেটে বাংলাদেশ খেলতে...
অবশ্য ম্যাচে একটা সময় পর্যন্ত ভালোভাবেই টিকে ছিল বাংলাদেশ। ৯ ওভার শেষে পাকিস্তানের সংগ্রহ ছিল ৪ উইকেটে ৭৬ রান। জয়ের জন্য শেষ ৪ ওভারে ৩৬ রান দরকার ছিল পাকিস্তানের। এমন পরিস্থিতিতে ইনিংসের ১০ম ওভার...
ইসরায়েল সৌদি আরবকে অনেক সহায়তা করেছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হুতিদের বিরুদ্ধে লড়াইয়ে ইসরায়েলের সহায়তার প্রস্তাব সৌদি আরবের গ্রহণ করা উচিত বলেও মনে করেন তিনি। হোয়াইট...
নেত্রকোণার দুর্গাপুরে সোমেশ্বরী নদীর চরের কাশফুল চত্বরে কথা, কবিতা ও গানে অনুষ্ঠিত হয়েছে ‘শরৎ উৎসব’। শুক্রবার বিকেলে শহীদ সন্তোষ স্মৃতি ফাউন্ডেশনের আয়োজনে এ উৎসব অনুষ্ঠিত হয়। উৎসবে বিভিন্ন এলাকা...
ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারের উদ্যোগের ওপর নির্ভর না করে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। বিশেষ করে শিক্ষার্থী ও তরুণ প্রজন্মকে নিজেদের বাসাবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও...
দুর্গাপূজা শুধু হিন্দুদের একার নয়, এটা আমাদেরও উৎসব বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। আজ শনিবার সকালে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজধানীর মিরপুর কেন্দ্রীয় মন্দির...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর