‘রাজনীতি করছে বলে এরা খুনি?’ - সাকিব-মাশরাফিকে নিয়ে প্রশ্ন সালাউদ্দিনের  

আপডেট : ১৮ অক্টোবর ২০২৪, ০৫:২৯ পিএম

মিরপুরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে নিজের ক্যারিয়ারের শেষ টেস্ট ম্যাচ খেলতে চেয়েছিলেন সাকিব আল হাসান। তবে অনেক নাটকীয়তার পর নিরাপত্তার কারণে এই অলরাউন্ডার দেশের মাটিতে খেলতে পারছেন না। দীর্ঘ ১৭ বছরের ক্যারিয়ারে নিজ দেশে শেষ টেস্ট ম্যাচ সাকিব খেলতে না পারায় ব্যথিত কোচ মোহাম্মদ সালাউদ্দিন।

সাকিব-মাশরাফিরা রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকেই আলোচনায়। দুজনই গণঅভ্যুত্থানে পতন দেখা আওয়ামী লীগ সরকারের সাংসদ হওয়ায় এই দুই ক্রিকেটারের প্রতি ক্ষোভ প্রকাশ করছেন অনেকেই। সাকিব-মাশরাফিদের প্রতি মানুষের এত রাগ দেখে ব্যথিত হয়েছেন কোচ সালাউদ্দিন।

এক ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, কেউ অনুতপ্ত হলে তাঁকে একটা সুযোগ দেয়া উচিত। সাকিব-মাশরাফিরা দেশের জন্য কী করেছেন, তাঁরা মানুষ হিসেবে কেমন এসব কিছু জানিয়ে সালাউদ্দিন তাঁর অফিসিয়াল ফেসবুক পেজে একটি পোস্ট দিয়েছেন।

সরকার পতনের পর মাশরাফি দুয়েকটি সাক্ষাৎকারে নিজের অবস্থান ব্যাখ্যা করেছেন। সাকিবও কয়েকদিন আগে ফেসবুক পেজে আন্দোলনের সময়ে তাঁর নীরবতার কারণে ক্ষমা চেয়েছেন। তবু তাঁদের প্রতি মানুষের ক্ষোভ দেখে নিজের কষ্টের কথা জানিয়েছেন সালাউদ্দিন, ‘দেশের প্রতি দেশের মানুষের প্রতি কখনই এতো রাগ বা কষ্ট লাগে নাই, আজ কেন যেন লাগছে, আমরা মানুষ কী কখন ও নিজেরা ভুল করি না, কেউ অনুতপ্ত হলে তাঁকে একটা সুযোগ দেয় উচিত, কিন্তু আমরা কেমন যেন হয়ে যাচ্ছি মানুষ হিসেবে, দয়া মায়া জিনিসটা আমাদের মধ্যে থেকে উঠে গেছে।’

ক্রিকেটার হিসেবে বিশ্বে বাংলাদেশের হয়ে সুনাম কুড়িয়ে আনা এই দুই ক্রিকেটারকে শুধু রাজনীতি করেছেন বলে এত ঘৃণার কোনো কারণ খুঁজে পান না সালাউদ্দিন, ‘একটা মানুষ দেশের জন্য ১৭ টা বছর কিছু না কিছু করেছে, আজ ক্রিকেট বিশ্ব আমাদের একটু সন্মান করে কাদের জন্য, তারা ক্রিকেট মাঠে নামতে পারবে না, এই কান্না তো সবাই দেখবে না, রাজনীতি করছে বলে এরা খুনি??? এদের সাথে মিশেছেন, এরা কত মানুষএর ভাত কাপড়ের ব্যবস্থা করে দিচ্ছে জানেন আপনি? এরা কত অসহায় মানুষের চিকিৎসা করাইছে সেটা কী জানেন?’

আন্দোলনের সময়ে স্ট্যাটাস না দেওয়াতেই তাঁদের এভাবে শূলে চড়ানোর বিপরীতে তাঁদের কঠিন সময়েও বাংলাদেশের জার্সিতে লড়ে যাওয়ার কথা মনে করিয়ে দিয়েছেন বাংলাদেশের ক্রিকেটে পরিচিত এই কোচ, ‘তারা স্ট্যাটাস না দেওয়ার কারণে আজ শত্রু, যখন মাশরাফি ৫টা অপারেশন করে দেশের জন্য লড়াই করছে তা কী দেখছেন, সাকিব যে আঙুলে চিড় নিয়া বোলিং করে গেছে, তামিম এক হাতে ব্যাটিং করে গেছে কাদের জন্য?’  

শেষে আবার সাকিব-মাশরাফিদের দেশপ্রেমের কথা জানিয়ে লিখেছেন, ‘দেশকে সবাই কম বেশি ভালোবাসে, এদের ভালোবাসাটা হইতো দেখা যায়ও না, এদের কাছ থেকে দেখেছি, এরা মানুষের উপকার ছাড়া কারো ক্ষতি করেনি, এরা খুনি না। খুব কষ্ট পাচ্ছি এদেরকে মাঠ থেকে বিদায় দেখতে পাব না।’  

মানুষ কে মাফ করুন , আল্লাহ আমাদের অনেক অপরাধ মাফ করে দিবেন, আমরা সবাই কম বেশি অপরাধী , সম্মান কাউকে দিলে আপনি ও সন্মানীত হবেন ।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) দুর্নীতিবিরোধী ইউনিটের তদন্তের পর দুর্নীতিবিরোধী বিধিমালা লঙ্ঘনের অভিযোগে অভিযুক্ত হয়েছেন সাবেক বিসিবি কাউন্সিলর ও অডিট কমিটির সাবেক সদস্যসচিব রাকিবুল ইসলাম সানি।...
ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সূত্র এএনআইকে বলেছে, ‘ভারত-বাংলাদেশ সিরিজটি জানুয়ারিতে অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। সরকারের সঙ্গে আলোচনা এখনও চলছে, অন্যদিকে বিসিবি এখন আগামী বছরের শুরুর দিকে...
দেশটির আরেক সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, গতকাল লর্ডস টেস্টের প্রথম দিনের খেলা চলাকালে সাক্ষাৎকারটি সম্প্রচার করে স্কাই স্পোর্টস। ঘটনাটি নিয়ে পাকিস্তান দল এতটাই ক্ষুব্ধ...
তবে বিষয়টি নিয়ে নিজেদের অবস্থান জানিয়েছে বিসিবি। এক বিবৃতিতে বিসিবি জানিয়েছে, নিয়মিত রক্ষণাবেক্ষণ কাজের স্বার্থে নামফলকটি সাময়িক সরিয়ে ফেলা হলেও ওই স্ট্যান্ডের নাম পরিবর্তন করা হয়নি। ওই নাম...
শ্রীকৃষ্ণের জন্মদিন জন্মাষ্টমী উপলক্ষে রাজধানীতে শুক্রবার (৪ সেপ্টেম্বর) বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হবে। শোভাযাত্রাটি ঢাকেশ্বরী জাতীয় মন্দির থেকে শুরু হয়ে বাহাদুর শাহ পার্কে গিয়ে শেষ হবে।...
দেশের মানুষকে সংখ্যালঘু কিংবা সংখ্যাগুরু নয়, বরং নিজেদের বাংলাদেশি পরিচয়কে প্রাধান্য দেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, আমাদের সকল নাগরিকের গর্বিত পরিচয় ‘আমরা বাংলাদেশী’।...
যুক্তরাষ্ট্রই হরমুজ প্রণালি নিয়ন্ত্রণ করছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এসময় তিনি যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে শুরু হওয়া সংঘর্ষ বেশিদিন স্থায়ী হবে না বলেও...
ইউক্রেনকে অস্ত্র সরবরাহের জবাবে যুক্তরাজ্যের সামরিক স্থাপনায় রাশিয়া হামলা চালাবে কী না তা একটি সামরিক গোপন বিষয় বলে মন্তব্য করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। কিরগিজস্তানের রাজধানী বিশকেকে এক...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর