রফিক-মাশরাফিদের স্মৃতি ফেরাতে যাচ্ছেন কোহলি-বাবর-মোস্তাফিজরা?

আপডেট : ০৫ নভেম্বর ২০২৪, ১০:২০ পিএম

দুই মহাদেশের লড়াই ক্রিকেটের ২২ গজে এখন আর দেখা যায় না। তবে দীর্ঘ ১৭ বছরের অপেক্ষার অবসান হওয়ার জোর সম্ভাবনা রয়েছে। আফ্রিকা ও এশিয়া মহাদেশীয় লড়াই ফেরার সম্ভাবনা দেখা দিয়েছে।

বাংলাদেশের মোহাম্মদ রফিক, মাশরাফি বিন মুর্তজা একই দলের হয়ে খেলেছেন সনাথ জয়াসুরিয়া, মহেন্দ্র সিং ধোনি, মোহাম্মদ ইউসুফ, মোহাম্মদ আসিফদের সঙ্গে। চার দেশের তারকা ক্রিকেটাররা সর্বশেষ এক দলের হয়ে খেলেছিলেন সেই ২০০৭ সালে। আফ্রো-এশিয়া সিরিজ আবারও আলোচনায় এসেছে দীর্ঘ ১৭ বছর পর।

জনপ্রিয় ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকইনফো তাদের প্রতিবেদনে জানিয়েছে, আফ্রিকা ক্রিকেট অ্যাসোসিয়েশন দুই মহাদেশের ক্রিকেট ফেরানোর জন্য একটি অন্তর্বর্তী কমিটি গঠন করেছে।

এশিয়ান ক্রিকেট কাউন্সিল ও আফ্রিকা ক্রিকেট অ্যাসোসিয়েশনের মধ্যে ইতিমধ্যে আলোচনা শুরু হয়েছে। এসিএর (আফ্রিকা ক্রিকেট অ্যাসোসিয়েশন) তাঁদের বার্ষিক সাধারণ সভায় একটি ৬ সদস্যের অন্তবর্তীকালীন কমিটি গঠন করেছে। যাদের কাজ হচ্ছে সংস্থার পুনর্গঠন ও দুই মহাদেশের ক্রিকেটারদের জন্য প্রতিযোগিতামূলক ক্রিকেটের সুযোগ বৃদ্ধি করা।       

এসিএ–গঠিত অন্তর্বর্তীকালীন কমিটির চেয়ারম্যানের দায়িত্ব পেয়েছেন জিম্বাবুয়ে ক্রিকেটের (জেডসি) প্রধান তাবেঙ্গুয়া মুকুহলানি। এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সঙ্গে আমাদের আলোচনা হয়েছে, আফ্রিকার দেশগুলোর সঙ্গেও কথা হয়েছে। তারা চায় আফ্রো–এশিয়া কাপ পুনরুজ্জীবিত হোক।’

আফ্রো-এশিয়ার প্রথম সিরিজটি মাঠে গড়িয়েছিল ২০০৫ সালে। এরপর ২০০৭ সালে সর্বশেষ দুই মহাদেশের লড়াই দেখা যায়। এখনো প্রাথমিক পর্যায়ে এই দুই মহাদেশের লড়াইয়ের কথা চলছে। যদি আনুষ্ঠানিকভাবে এমনটি সম্ভব হয় তাহলে নিঃসন্দেহে বাবর আজম, বিরাট কোহলি, মোস্তাফিজুর রহমান ও ওয়ানিন্দু হাসারাঙ্গাদের একই দলে খেলতে দেখা যাবে।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) দুর্নীতিবিরোধী ইউনিটের তদন্তের পর দুর্নীতিবিরোধী বিধিমালা লঙ্ঘনের অভিযোগে অভিযুক্ত হয়েছেন সাবেক বিসিবি কাউন্সিলর ও অডিট কমিটির সাবেক সদস্যসচিব রাকিবুল ইসলাম সানি।...
ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সূত্র এএনআইকে বলেছে, ‘ভারত-বাংলাদেশ সিরিজটি জানুয়ারিতে অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। সরকারের সঙ্গে আলোচনা এখনও চলছে, অন্যদিকে বিসিবি এখন আগামী বছরের শুরুর দিকে...
দেশটির আরেক সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, গতকাল লর্ডস টেস্টের প্রথম দিনের খেলা চলাকালে সাক্ষাৎকারটি সম্প্রচার করে স্কাই স্পোর্টস। ঘটনাটি নিয়ে পাকিস্তান দল এতটাই ক্ষুব্ধ...
তবে বিষয়টি নিয়ে নিজেদের অবস্থান জানিয়েছে বিসিবি। এক বিবৃতিতে বিসিবি জানিয়েছে, নিয়মিত রক্ষণাবেক্ষণ কাজের স্বার্থে নামফলকটি সাময়িক সরিয়ে ফেলা হলেও ওই স্ট্যান্ডের নাম পরিবর্তন করা হয়নি। ওই নাম...
শ্রীকৃষ্ণের জন্মদিন জন্মাষ্টমী উপলক্ষে রাজধানীতে শুক্রবার (৪ সেপ্টেম্বর) বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হবে। শোভাযাত্রাটি ঢাকেশ্বরী জাতীয় মন্দির থেকে শুরু হয়ে বাহাদুর শাহ পার্কে গিয়ে শেষ হবে।...
দেশের মানুষকে সংখ্যালঘু কিংবা সংখ্যাগুরু নয়, বরং নিজেদের বাংলাদেশি পরিচয়কে প্রাধান্য দেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, আমাদের সকল নাগরিকের গর্বিত পরিচয় ‘আমরা বাংলাদেশী’।...
যুক্তরাষ্ট্রই হরমুজ প্রণালি নিয়ন্ত্রণ করছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এসময় তিনি যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে শুরু হওয়া সংঘর্ষ বেশিদিন স্থায়ী হবে না বলেও...
ইউক্রেনকে অস্ত্র সরবরাহের জবাবে যুক্তরাজ্যের সামরিক স্থাপনায় রাশিয়া হামলা চালাবে কী না তা একটি সামরিক গোপন বিষয় বলে মন্তব্য করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। কিরগিজস্তানের রাজধানী বিশকেকে এক...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর