বাংলাদেশের সামনে সংগ্রাম করেও টিকতে পারল না নেপাল

আপডেট : ০১ ডিসেম্বর ২০২৪, ০৩:৩৯ পিএম

ওপেনার আকাশ ত্রিপাঠির ৭৭ বলে ৪৩ রান, উইকেটকিপার উত্তম মাগারের ৬৯ বলে ২৯ রান আর শেষ দিকে অভিষেক তিওয়ারির ৩৫ বলে ২৯ রান- অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে বাংলাদেশের বিপক্ষে ম্যাচে বলার মতো ইনিংস এ তিনটা। এর বাইরে বাকি আট ব্যাটসম্যানই দুই অঙ্ক ছুঁতে পারেননি। এক তিওয়ারি (৮২.৮৫) বাদে পঞ্চাশের ওপর স্ট্রাইকরেট আছে শুধু মাত্র ওপেনার আকাশের (৫৫.৮৪)।

এ থেকে সহজেই ম্যাচের চিত্র অনুমান করা যায়। বাংলাদেশের বোলারদের বিপক্ষে রান তুলতে নেপালি ব্যাটসম্যানদের যে ধুঁকতে হয়েছে, সেটা না বললেও চলে। ওয়ানডে এ টুর্নামেন্টে টেস্টসুলভ ব্যাটিংয়েও শেষ রক্ষা হয়নি নেপালের। ১৪১ রানে দলটি যখন গুটিয়ে গেল, তখনও ইনিংসের ২৬ বল বাকি।

এ প্রতিবেদন লেখার সময় রান তাড়ায় নামা বাংলাদেশের সংগ্রহ ৫ ওভারে ১ উইকেটে ২৪ রান। 

দুবাইয়ে আইসিসির অ্যাকাডেমি গ্রাউন্ডে টস হেরে আগে ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই রানের জন্য সংগ্রাম করতে থাকা নেপাল প্রথম উইকেট হারায় ১৮ রানে। ইনিংসের ষষ্ঠ ওভারে ওপেনার মায়ান যাদবকে (৪) উইকেটের পেছনে ক্যাচ দিতে বাধ্য করেন পেসার সাদ ইসলাম রাজিন। পরের ওভারে এসে একইভাবে অর্জুন কামালকে (০) ফেরান আরেক পেসার আল ফাহাদ।

২৩ রানে ২ উইকেট হারানো নেপালি জুটি গড়ার চেষ্টা করলেও ইনিংসের ১২তম ওভারে সে প্রচেষ্টা ব্যর্থ করেন রিজান হোসেন। মিডল অর্ডার ব্যাটসম্যান নারেন ভট্টকে (৪) দুই অঙ্ক ছোঁয়ার আগেই ড্রেসিংরুমের পথ ধরান তিনি। পাঁচে নামা সন্তোষ যাদবকেও থিতু হতে দেননি রিজান। দারুণ এক ডেলিভারিতে বোল্ড করেন ২৯ বলে ৭ রান করা সন্তোষকে। 

এক প্রান্তে সতীর্থদের যাওয়া আসার মিছিল চললেও অন্যপ্রান্ত আগলে ছিলেন আকাশ। ফিফটির পথে থাকা ওপেনারকে ফিরিয়ে নেপালকে বড় ধাক্কা দেন ইকবাল হোসেন ইমন। নেপালের স্কোরবোর্ডে তখন ৭৩ রানে ৫ উইকেট। শঙ্কা জাগে তিন অঙ্ক ছোঁয়ার আগেই অলআউট হওয়ার। উত্তম-অভিষেক সে শঙ্কা দূর করে সম্মানজনক সংগ্রহ এনে দেন দলকে।

বাংলাদেশের হয়ে ৮ রানে ২ উইকেট নিয়েছেন রিজান হোসন। এর বাইরে ইমন ২টি ও ফাহাদ ২টি করে এবং সাদ ইসলাম রাজিন, রাফিউজ্জামান রাফি ও অধিনায়ক আজিজুল হাকিম তামিম ১টি করে উইকেট পেয়েছেন।

 

লিটনের বদলে জিম্বাবুয়ের বিপক্ষে অধিনায়কত্ব করছেন তাওহীদ হৃদয়। জিম্বাবুয়ের বিপক্ষে না খেলা লিটনকে নিয়ে বড় দুঃসংবাদ দিয়েছে বিসিবি। শুধু এই ম্যাচ নয়...
লাল বলের ক্রিকেটে প্রথম উইকেটকিপার হিসেবে দুই ইনিংসেই ৫০+ রানের পাশাপাশি ৯টি ডিসমিসাল করেছেন লিটন। আগের রেকর্ডটি ছিল সাউথ আফ্রিকার ডেনিস লিন্ডসের। ৬০ বছর আগে জোহানেসবার্গে অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই...
আবুধাবি টেস্টে হ্যাটট্রিকসহ ৫ উইকেট শিকার হাসান মাহমুদের। বাংলাদেশের ৩৪৬ রানের জবাবে আফগানরা অলআউট ২৪০ রানে। দ্বিতীয় ইনিংসে নেমে বাংলাদেশের সংগ্রহ বিনা উইকেটে ৫ রান।
বাংলাদেশ ক্রিকেটের ব্যস্ত সূচির মাঝেই ত্রিদেশীয় সিরিজের স্কোয়াড ঘোষণা করেছে বিসিবি। আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে ত্রিদেশীয় সিরিজ শুরু হবে আগামী ১৭ অক্টোবর। সেই...
মুম্বাইয়ে একটি অনুষ্ঠানস্থল থেকে গাড়িতে করে বের হওয়ার সময় বলিউড অভিনেতা টাইগার শ্রফের গাড়ি লক্ষ্য করে ছোড়া হয়েছে তিন থেকে চার রাউন্ড গুলি। এ ঘটনায় অক্ষত রয়েছেন তিনি। তবে তাঁর গাড়িচালক ও কাছাকাছি...
ভারতের আগরতলা থেকে কলকাতাগামী একটি এয়ার অ্যাম্বুলেন্সের প্রধান দরজা মাঝ আকাশে আংশিক খুলে যাওয়ায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে। রোববার দুপুরে এ ঘটনা ঘটে। অবতরণের পর...
বর্তমানে আবদুল গনি রোডে অবস্থিত সচিবালয়। রাজধানীর শেরেবাংলা নগরে পুরোনো বাণিজ্যমেলার মাঠে বাংলাদেশ সচিবালয় স্থানান্তরের প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদিত হয়েছে। ২০২৯ সালে নতুন জায়গায় অফিস শুরু হবে।...
এবার অমর একুশের বইমেলা শুরু হবে ৭ জানুয়ারি থেকে। মাসব্যাপী এ আয়োজন চলবে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত। বাংলা একাডেমির এক বিজ্ঞপ্তিতে বইমেলার এ সময়সূচি জানানো হয়েছে। রোববার বাংলা একাডেমির মহাপরিচালক...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর