৪০ বছর ধরে রেকর্ডটা ছিল ভারতের দখলে, তা নিজেদের করে নিল যুক্তরাষ্ট্র 

আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:৩১ পিএম

দুদিন আগে একই টুর্নামেন্টে ওয়ানডে ক্রিকেটের ৫৪ বছর পুরোনো রেকর্ড ভেঙে দিয়েছিল ওমান। নামিবিয়াকে ৯৬ রানে গুটিয়ে দেওয়ার দিনে সবগুলো উইকেটই নিয়েছিলেন ওমানের স্পিনাররা। সেই ঘটনার রেশ না কাটতেই আজ আইসিসি মেন্স ক্রিকেট ওয়ার্ল্ড কাপ লিগ টু-তে সেই ওমানকেই গুঁড়িয়ে দিয়ে আরেক রেকর্ডের জন্ম দিয়েছে যুক্তরাষ্ট্র।

রেকর্ডটা ওয়ানডে ক্রিকেটে সর্বনিম্ন রানের পুঁজি নিয়ে ম্যাচ জেতার। ১৯৮৫ সালে ভারত ১২৫ রান করেও পাকিস্তানকে ৩৮ রানে হারিয়েছিল। আজ ওমানের আল আমেরাত স্টেডিয়ামে ভারতের ৪০ বছর পুরোনো রেকর্ডটা ভেঙে দিয়েছে যুক্তরাষ্ট্র। স্বাগতিক ওমানের সামনে ১২২ রানে অলআউট হয়েও ৫৭ রানে ম্যাচ জিতেছে যুক্তরাষ্ট্র।

আগে ব্যাট করতে নেমে ওমানের স্পিনারদের সামলাতেই ব্যর্থ হয় যুক্তরাষ্ট্রের ব্যাটসম্যানরা। শাকিল আহমেদ ও আমির কালিমদের স্পিনে ৩৫.৩ ওভারে ১২২ রানেই গুটিয়ে যায় অ্যারন জোনসরা। সফরকারীদের অলআউট করার ম্যাচে আজও সব ওভার স্পিনারদের দিয়েই করিয়েছে ওমান।

তবে লক্ষ্য তাড়া করতে নেমে ২৬তম ওভারে মাত্র ৬৫ রানেই অলআউট হয়ে যায় ওমান। দলের হয়ে সর্বোচ্চ ২৯ রান করেন হামাদ মির্জা, আর বাকি দশ ব্যাটসম্যানের কেউই দুই অঙ্কের ঘরে যেতে পারেনি। যুক্তরাষ্ট্রের হয়ে ৫ উইকেট নেন স্পিনার নশথুস কেনজিগে।  

ওমানের পর যুক্তরাষ্ট্রও তাদের ইনিংসে সব স্পিনারদের দিয়েই বল করিয়েছে। আর তাতেই দুই দল স্পিনারদের দিয়ে বল করানোর মাধ্যমে ওয়ানডে ক্রিকেটে আরেকটি নতুন ইতিহাস গড়েছে। এর আগে ছেলেদের ওয়ানডে ক্রিকেটের ৪৬৭১টি ম্যাচের মধ্যে কখনো স্পিনারদের দিয়ে পুরো ম্যাচের সব ওভার বোলিং করানো হয়নি।

সেই সঙ্গে ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে এক ম্যাচে সর্বোচ্চ ১৯টি উইকেট স্পিনারদের নেওয়ার যৌথ রেকর্ডেও ভাগ বসিয়েছে এই ম্যাচ। এর আগে সর্বপ্রথম সবচেয়ে বেশি এক ম্যাচে ১৯ উইকেট নেওয়ার রেকর্ড দেখেছিল ২০১১ সালে চট্টগ্রামে বাংলাদেশ-পাকিস্তানের ম্যাচ।

আভিষেকের ঝোড়ো সেঞ্চুরিতে ভর করে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ২২১ রানের সংগ্রহ পেয়েছিল ভারত। রান তাড়ায় নেমে মোটে ৯৪ রানে গুটিয়ে গেছে আফগানরা। তাতে ১২৭ রানে জিতে সিরিজ ৩-০ ব্যবধানে নিজেদের করে নিয়েছে...
ভারতের চ্যাম্পিয়ন শিরোপা না নেওয়ার নেপথ্যে কী? সেই পুরোনো কাহিনি। এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) প্রেসিডেন্ট মহসীন নাকভির হাত থেকে ট্রফি নেবে না ভারত। কারণটা সহজেই অনুমেয়। নাকভি একই সঙ্গে ভারতের...
এশিয়া কাপে এবারো ভারত বাধা পার হতে পারেনি বাংলাদেশ। গ্রুপ রানার্সআপ হয়ে সেমিফাইনালে হারমানপ্রিতের দলের কাছে আত্মসমর্পন, দুবাইয়ে মাঠে হৃদয়ভাঙ্গা হতাশা শেষ হলো বাংলাদেশের মিশন। 
ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সূত্র এএনআইকে বলেছে, ‘ভারত-বাংলাদেশ সিরিজটি জানুয়ারিতে অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। সরকারের সঙ্গে আলোচনা এখনও চলছে, অন্যদিকে বিসিবি এখন আগামী বছরের শুরুর দিকে...
মুম্বাইয়ে একটি অনুষ্ঠানস্থল থেকে গাড়িতে করে বের হওয়ার সময় বলিউড অভিনেতা টাইগার শ্রফের গাড়ি লক্ষ্য করে ছোড়া হয়েছে তিন থেকে চার রাউন্ড গুলি। এ ঘটনায় অক্ষত রয়েছেন তিনি। তবে তাঁর গাড়িচালক ও কাছাকাছি...
ভারতের আগরতলা থেকে কলকাতাগামী একটি এয়ার অ্যাম্বুলেন্সের প্রধান দরজা মাঝ আকাশে আংশিক খুলে যাওয়ায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে। রোববার দুপুরে এ ঘটনা ঘটে। অবতরণের পর...
বর্তমানে আবদুল গনি রোডে অবস্থিত সচিবালয়। রাজধানীর শেরেবাংলা নগরে পুরোনো বাণিজ্যমেলার মাঠে বাংলাদেশ সচিবালয় স্থানান্তরের প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদিত হয়েছে। ২০২৯ সালে নতুন জায়গায় অফিস শুরু হবে।...
এবার অমর একুশের বইমেলা শুরু হবে ৭ জানুয়ারি থেকে। মাসব্যাপী এ আয়োজন চলবে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত। বাংলা একাডেমির এক বিজ্ঞপ্তিতে বইমেলার এ সময়সূচি জানানো হয়েছে। রোববার বাংলা একাডেমির মহাপরিচালক...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর