রোহিত আনফিট- বলে রাহুল গান্ধীকে গালি খাওয়ালেন কংগ্রেস নেত্রী

আপডেট : ১৩ মার্চ ২০২৫, ০৪:৫১ পিএম

ভারতের সংসদে অধিনায়ক রোহিত শর্মাকে নিয়ে আলোচনা থামছেই না। চ্যাম্পিয়নস ট্রফির শিরোপা জয়ের আগে কংগ্রেস মুখপাত্র শামা মোহামেদ একটি মন্তব্য ব্যাপক আলোচনার সৃষ্টি করেছিল। টুর্নামেন্টের মাঝপথে কংগ্রেসের সেই নেত্রী অধিনায়ক রোহিত শর্মাকে ‘মোটা’ এবং ‘বাজে অধিনায়ক’ বলে মন্তব্য করেছিলেন।

এবার সেই মন্তব্যের প্রতিক্রিয়া জানিয়েছেন বিজেপি এমপি সমবীত পাত্র। রোহিতকে নিয়ে কটাক্ষ করায় কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে এক হাত নিয়েছেন সমবীত।

সম্প্রতি ভারতের চ্যাম্পিয়নস ট্রফি জয়ের পর সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে একটি ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে বিজেপি এমপি সমবীত পাত্রকে রোহিত শর্মা নিয়ে কথা বলতে দেখা যায়।

ভিডিওতে দেখা সংসদের এক অধিবেশনে কংগ্রেস মুখপাত্র শামা মোহামেদের সেই মন্তব্যের উত্তর দিতে গিয়ে সমবীত পাত্র বলেন, ‘কংগ্রেস পার্টি বলছে রোহিত শর্মা নাকি আনফিট, রোহিত শর্মা আনফিট নয় রাহুল গান্ধী আনফিট।‘

ভাইরাল সেই ভিডিওটি চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালের আগে বলেই জানা গেছে। কারণ সেই ভিডিওতে বিজেপি এমপি ভারতীয় দল চ্যাম্পিয়নস ট্রফি জিতবে বলেও আশা ব্যক্ত করেন। 

ভারতের এই অধিনায়ককে নিয়ে কংগ্রেসের মুখপাত্র শামা মোহামেদ শুরুতে কটু মন্তব্য করলেও চ্যাম্পিয়নস ট্রফি জয়ের পর ভারতীয় দল এবং রোহিত শর্মাকে প্রশংসায় ভাসিয়ে টুইট করেন। তবে রোহিতের প্রশংসা করেও স্বস্তিতে নেই এই কংগ্রেস নেত্রী। নেটিজেনরা এই নেত্রীকে ইউটার্ন নেওয়ায় পল্টিবাজ রাজনীতিবিদ আখ্যা দিচ্ছেন।

এবারের আইপিএলে হইচই ফেলে দেওয়া সুরিয়াভানশি সবমিলিয়ে ১৬ ইনিংস ব্যাটিং করেছেন। তাতে ১ সেঞ্চুরি ও ৫টি হাফ সেঞ্চুরিতে ৪৮.৫০ গড়ে ৭৭৬ রান করেছেন। স্ট্রাইকরেট চোখ কপালে তোলার মতো- ২৩৭.৩০। যে ৫টি ফিফটি...
ভুক্তভোগী গাড়িচালক ইউসুফের ভাই সালমানের দাবি, তারা গাড়ি থেকে নেমে মাফ চেয়েছিলেন। সালমানের ভাষায়, ‘আমি ও আমার ভাই ইউসুফ রাতের খাবার শেষে ফিরছিলাম। তখন খানাখন্দে জমে থাকা কর্দমাক্ত পানি রাস্তার পাশের...
আবারও বিতর্কের সঙ্গে জড়ালেন ভারতীয় ক্রিকেটার ইয়ুজভেন্দ্র চাহাল। এক অভিনেত্রীকে মেসেজ করেছিলেন এই লেগ স্পিনার। সেই ঘটনা ভাইরাল হতেই এবার উল্টো অভিনেত্রীর বিরুদ্ধে মামলা ঠুকে দিয়েছেন চাহাল। 
বিশ্ব ক্রিকেটে ভারতের প্রভাব ও রাজনৈতিক হস্তক্ষেপ নিয়ে তীব্র সমালোচনা করেছে উইজডেন ক্রিকেটার্স অ্যালমানাক। প্রকাশনাটির নতুন সংস্করণে বলা হয়েছে, ক্রিকেট পরিচালনা ক্রমেই নিয়ন্ত্রণমূলক ও পক্ষপাতদুষ্ট...
পথসভায় জাতীয় নাগরিক পার্টির মূখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, সরকার অটো পাসের মতো করে সরকার চালাতে চায়। আবু সাঈদের রক্তের উপর দাঁড়িয়ে জনগণের সেবা না করে, বাংলাদেশে আর কাউকে অটো পাসের...
কারা অধিদপ্তরের সহকারী মহাপরিদর্শক জান্নাত-উল-ফারহাদ জানান, গত বৃহস্পতিবার গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে মোছা. রিম্পা নামের এক নারী বন্দি পালিয়ে যান। রোববার তাকে মোহাম্মদপুর থেকে...
আওয়ামী লীগ সরকারের আমলে পাসপোর্ট থেকে বাদ দেওয়া ‘ইসরায়েল ব্যতীত’ (Except Israel) শব্দগুচ্ছ আবারও যুক্ত হচ্ছে। আজ রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক আদেশে এ তথ্য জানা গেছে। এ ছাড়া নতুন...
আগামী বছর যেসব নতুন এয়ারক্রাফট যুক্ত হবে, সেগুলোতে থাকবে ওয়্যারলেস স্ট্রিমিং, ইন-ফ্লাইট ইন্টারনেট এবং প্রতিটি সিটে মোবাইল চার্জিং সুবিধা। পৃথিবীর অনেক এয়ারলাইন্স যেখানে এই সেবার জন্য অতিরিক্ত...
লোডিং...

এলাকার খবর