আর্জেন্টিনার মতো বিজয় উল্লাসে বিতর্কের জন্ম দিল স্পেনও

আপডেট : ১৭ জুলাই ২০২৪, ০৯:৩৯ পিএম

কলম্বিয়াকে হারিয়ে কোপা আমেরিকা শিরোপা ধরে রেখেছে আর্জেন্টিনা। তবে উদযাপন করতে গিয়ে বিতর্ক জন্ম দিয়েছেন এনসো ফার্নান্দেস। এ নিয়ে ক্ষমাও চাইতে হয়েছে তাঁকে। 

এদিকে ইংল্যান্ডকে হারিয়ে অপরাজিত ইউরো চ্যাম্পিয়ন হয়েছে স্পেন। নিজ দেশে ফিরে বিজয় উল্লাসে মাতার সঙ্গে সঙ্গেই নতুন বিতর্কের জন্ম দিয়েছেন স্প্যানিশ ফুটবলাররাও। যার নেপথ্যে রয়েছেন আলভারো মোরাতা ও রুদ্রি। 

ইউরোর জয়ের পর গত সোমবার মাদ্রিদে দর্শকদের সঙ্গে বিজয় উল্লাস উদযাপন করতে গিয়ে রদ্রি হঠাৎ মন্তব্য করেন, ‘জিব্রাল্টার স্পেনের অন্তর্ভূক্ত।’ 

এই মিডফিল্ডারের করা এই মন্তব্যই বিতর্কের জন্ম দিয়েছে। ম্যানচেস্টার সিটির হয়ে খেলা এই ফুটবলারকে এমন মন্তব্যের পর তার সতীর্থ মোরাতা স্মরণ করিয়ে দেন তিনি ইংলিশ ক্লাবের হয়ে খেলেন। তবে রদ্রি প্রতি উত্তরে জানান, আমি এইসব পরোয়া করিনা। 

মূলত স্পেনের দক্ষিণাঞ্চলে জিব্রাল্টার নামের ছোট ভুখণ্ডটি অষ্টাদশ শতাব্দী থেকে ব্রিটিশ শাসনাধীন। যা নিয়ে অনেক আগে থেকেই বিতর্ক ছিল। তবে দুই দেশের সরকারের সমঝোতার মাধ্যমে সেই বিতর্কে অনেক আগেই শেষ গিয়েছে। 

তবে রদ্রির এমন মন্তব্য ভালো ভাবে নেয়নি জিব্রাল্টার সরকার। দেশটির ফুটবল অ্যাসোসিয়েশন উয়েফার কাছে আনুষ্ঠানিক অভিযোগ জানাতে যাচ্ছে।

জিব্রাল্টার ফুটবল অ্যাসোসিয়েশন এই ঘটনাকে অপমানজনক বলে ব্যাখ্যা দিয়েছে। দেশটির ফুটবল অ্যাসোসিয়েশন এক বিবৃতিতে জানায়, ‘এটি ক্রীড়াঙ্গনের দারুণ একটি উদযাপনের মাঝে সম্পূর্ণ অপ্রাসঙ্গিক একটি বৈষম্যমূলক রাজনৈতিক বক্তব্য যা জিব্রাল্টারিয়ানদের জন্য আপত্তিকর।‘

অবশ্য ম্যাচের শুরুতে (৪র্থ মিনিটে) সারিডজের গোলে এগিয়ে গিয়েছিল ন্যাশভিলে। তবে ১৯ মিনিটে মেসির দারুণ এক কর্নারে নাশভিলের রিড বেকার-হোয়াইটিংয়ের মাথায় লেগে বল নিজেদের জালে জড়ায়। মেসির কর্নারে আত্মঘাতী...
উল্লেখযোগ্য বিষয় হলো, ২০২৩ বালন দ’র জয়ের পর সর্বশেষ দুই আসরে সংক্ষিপ্ত তালিকাতেও ছিলেন না লিওনেল মেসি। তবে সর্বশেষ বিশ্বকাপে আর্জেন্টিনাকে ফাইনালে তোলার পথে মেসির অবিশ্বাস্য পারফরম্যান্স এবং ইন্টার...
শুধু বদলির ক্ষেত্রেই নয়, দ্রুত খেলা শুরু করতে এবার থ্রো-ইন ও গোল-কিকের ক্ষেত্রেও কড়াকড়ি থাকছে। রেফারি চাইলে থ্রো-ইন বা গোলকিক নেওয়ার সময় ৫ সেকেন্ডের কাউন্টডাউন দিতে পারবেন। থ্রো-ইন নিতে নির্ধারিত...
সান্তোসের পক্ষ থেকে এক বিবৃতিতে নিশ্চিত করা হয়েছে, নেইমার ডান পায়ের হ্যামস্ট্রিংয়ে মাঝারি মাত্রার (গ্রেড ২বি) চোট পেয়েছেন। এ কারণে ক্লাবের জার্সিতে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ম্যাচ খেলা হবে না...
দেশের মানুষ দুষ্ট চক্রের মধ্যে আবদ্ধ হয়ে পড়েছে, যা থেকে বের হওয়া দরকার বলে মন্তব্য করেছেন জাতীয় রাজস্ব বোর্ড–এনবিআরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আহসান হাবিব। রোববার, রাজধানীতে ঢাকা ট্যাকসেস বার...
দেশের শেয়ারবাজারে আড়াই বছরে কোনো নতুন কোম্পানির আইপিও আবেদন জমা পড়েনি। এমনকি নিয়ন্ত্রক সংস্থা- বিএসইসির কাছে অনুমোদনের অপেক্ষায় নেই একটি আবেদনও। এতে পুঁজিবাজার সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর মধ্যে...
ঠাকুরগাঁও সীমান্তে গুলি করে হত্যা
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলা সীমান্তে বিএসএফের গুলিতে নিহত আসাদুল হকের মরদেহ প্রায় ৪০ ঘণ্টা পর বিজিবির হাতে হস্তান্তর করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী–বিএসএফ। রোববার রাত সাড়ে ৮টায় পীরগঞ্জের...
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন যুক্তরাষ্ট্রভিত্তিক জ্বালানি প্রতিষ্ঠান শেভরনের উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দল। সাক্ষাতে দেশে গ্যাস অনুসন্ধানের বিষয়টি আলোচনায় উঠে আসে। নতুন...
লোডিং...

এলাকার খবর