অবসরে যাওয়ার আগে কাউকে কিছু জানাবেন না রোনালদো

আপডেট : ২৭ আগস্ট ২০২৪, ০৩:০৯ পিএম

সর্বশেষ ইউরোতে ফ্রান্সের বিপক্ষে কোয়ার্টার ফাইনালে পর্তুগালের হারের পর প্রশ্নটা জোরেশোরেই উঠেছিল- ক্রিস্টিয়ানো রোনালদো অবসর নেবেন কবে? বয়স ৩৯ পেরিয়েছে, ফর্মটাও নেই আগের মতন, গতিও কমেছে। এরপরেও নামটা রোনালদো বলেই হয়তো পর্তুগিজ সমর্থকেরা ভরসা রেখেছিলেন সর্বকালের অন্যতম সেরা এ ফুটবলারের ওপর। কিন্তু ইউরোতে পুরোপুরি নিষ্প্রভ ছিলেন রোনালদো। পুরো টুর্নামেন্ট ‘ওপেন প্লে’ থেকে কোনো গোলই করতে পারেননি তিনি।

চারদিকে যখন সমালোচনার ঝড় বইছিল, সে অবস্থাতেও রোনালদো জানিয়েছিলেন, জাতীয় দলের হয়ে খেলে যেতে চান তিনি। আগামী সেপ্টেম্বরে শুরু হচ্ছে ২০২৫ উয়েফা নেশনস লিগের গ্রুপ পর্বের লড়াই। এ প্রতিযোগিতার জন্য ৩৯ বছর বয়সী রোনালদোকে নিয়েই দল ঘোষণা করেছেন পর্তুগিজ কোচ রবের্তো মার্তিনেস।

দলে জায়গা পাওয়ার পর আবারও অবসর নিয়ে নিয়ে কথা বলেছেন রোনালদো। নতুন কথা আর বললেন কোথায়? পর্তুগিজ চ্যানেল এনওডব্লিউয়ে গিয়ে পুরোনো বুলিই আবার নতুন করে আউড়েছেন সাবেক রেয়াল মাদ্রিদ তারকা। জানিয়েছেন, জাতীয় দল থেকে অবসরের খবর আগে কাউকেই জানাবেন না তিনি।

রোনালদোর ভাষায়, ‘জাতীয় দল থেকে কবে অবসর নেব, এটা আগে কাউকেই বলব না। এটা হবে আমার স্বতঃস্ফূর্ত সিদ্ধান্ত। চিন্তা-ভাবনা করেই নিতে হবে। এ মুহূর্তে আমার চাওয়া, আসন্ন ম্যাচগুলোতে জাতীয় দলকে সাহায্য করা। আমাদের সামনে নেশনস লিগ আছে এবং আমি সেখানে সত্যিই খেলতে চাই।’

খেলোয়াড়ি জীবনে অবসরের পর রোনালদো কোচিংয়ে যাবেন, প্রায়ই এমন গুঞ্জন শোনা যায়। তবে সে গুঞ্জনকে উড়িয়ে দিয়েছেন পর্তুগিজ নাম্বার সেভেন, ‘প্রথম সারির বা কোনো দলের কোচ হওয়ার ভাবনা এই মুহূর্তে আমার নেই। এমনকি এটা ভাবনাতেও কখনও আসে না। এটা নিয়ে আমি কখনো ভাবিওনি। সেখানে (কোচিং) আমার ভবিষ্যৎ দেখতে পাচ্ছি না। আমি নিজেকে ফুটবলের বাইরে অন্য কিছু করতে দেখছি। কিন্তু ভবিষ্যতে কী হবে, সেটা একমাত্র ঈশ্বরই ভালো জানেন।’

আল ইত্তিফাকের মাঠে খেলতে গিয়ে গতকাল রাতের ম্যাচের শুরুতেই বড় ধাক্কা খেয়েছিল নাসর। ম্যাচের বয়স ১৩ মিনিট হতেই লাল কার্ড দেখে মাঠ ছাড়েন দলটির গোলকিপার বেন্তো। ১০ জনে পরিণত হওয়া নাসর স্বাভাবিকভাবেই...
পর্তুগিজ সুপারস্টার ক্রিস্টিয়ানো রোনালদো তাঁর বর্ণাঢ্য ফুটবল ক্যারিয়ারের সায়াহ্নে আছেন। তবে শেষের সময়টা এত দ্রুত তিনি জানিয়ে দিবেন তা হয়তো কেউ ভাবেননি। পর্তুগাল ও আল-নাসরের এই মহাতারকা ইঙ্গিত...
রোনালদোর এই হৃদয়স্পর্শী কমেন্টে এখন পর্যন্ত ৬৫ লাখ রিয়্যাক্ট পড়েছে। যা ইনস্টাগ্রাম ইতিহাসে কোনো কমেন্টে সর্বোচ্চ রিয়্যাক্টের নতুন রেকর্ড। অবশ্য ইনস্টাগ্রামে কমেন্টে রিয়্যাক্টের আগের রেকর্ডেও জড়িয়ে...
রোনালদো যে এই সপ্তাহে বিয়ে করতে যাচ্ছেন, দ্য সানসহ বেশ কয়েকটি ব্রিটিশ সংবাদমাধ্যম কয়েকদিন আগেই সেটা জানিয়েছিল। এর মধ্যে পর্তুগালের মাদেইরার ঐতিহাসিক ফুনচাল ক্যাথেড্রালের নাম ব্যাপকভাবে আলোচনায় এসেছিল।
দেশের মানুষ দুষ্ট চক্রের মধ্যে আবদ্ধ হয়ে পড়েছে, যা থেকে বের হওয়া দরকার বলে মন্তব্য করেছেন জাতীয় রাজস্ব বোর্ড–এনবিআরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আহসান হাবিব। রোববার, রাজধানীতে ঢাকা ট্যাকসেস বার...
দেশের শেয়ারবাজারে আড়াই বছরে কোনো নতুন কোম্পানির আইপিও আবেদন জমা পড়েনি। এমনকি নিয়ন্ত্রক সংস্থা- বিএসইসির কাছে অনুমোদনের অপেক্ষায় নেই একটি আবেদনও। এতে পুঁজিবাজার সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর মধ্যে...
ঠাকুরগাঁও সীমান্তে গুলি করে হত্যা
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলা সীমান্তে বিএসএফের গুলিতে নিহত আসাদুল হকের মরদেহ প্রায় ৪০ ঘণ্টা পর বিজিবির হাতে হস্তান্তর করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী–বিএসএফ। রোববার রাত সাড়ে ৮টায় পীরগঞ্জের...
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন যুক্তরাষ্ট্রভিত্তিক জ্বালানি প্রতিষ্ঠান শেভরনের উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দল। সাক্ষাতে দেশে গ্যাস অনুসন্ধানের বিষয়টি আলোচনায় উঠে আসে। নতুন...
লোডিং...

এলাকার খবর