অন্যদের আগুন থেকে বাঁচাতে গিয়ে ফুটবলার নিজেই মারা গেলেন 

আপডেট : ১৮ মার্চ ২০২৫, ০৭:৫৪ পিএম

নর্থ মেসিডোনিয়ান ফুটবলার আন্দ্রেই লাজারোভ গত রোববার এক নাইটক্লাবের আগুনে দুর্ভাগ্যজনকভাবে মৃত্যুবরণ করেছেন। অগ্নিকাণ্ডের ঘটনায় ৫৯ জন নিহত ও ১৫৫ জন আহত হয়েছেন। জানা গেছে ২৫ বছর বয়সী ফুটবলার বিল্ডিংয়ে থাকা অন্যদের বাঁচাতে গিয়ে নিজে আটকা পড়েছিলেন।

ডেইলি মেইল জানিয়েছে মেসিডোনিয়ান শহর কোচানির পালস নাইটক্লাবে ডিএনকের একটি কনসার্ট ছিল সেদিন। এক হাজারের বেশি ভক্ত হাজির হয়েছিলেন। সামাজিক যোগাযোগমাধ্যমের ভিডিওতে দেখা গেছে ভেন্যুতে আতশবাজির ব্যবহার হয়েছিল। 

এরপরই আগুন লাগে এবং ভয়াবহ আকার ধারণ করে। স্থানীয় সময় রাত ৩টায় লাগে সে আগুন। টুইটারে এক পোস্টে জানানো হয়, ‘নাইটক্লাব অগ্নিকাণ্ডে নিহতদের একজন আন্দ্রেই লাজারোভ, এফসি শ্কুপির একজন ফুটবলার। অন্যদের আগুন থেকে বাঁচার ব্যবস্থা করতে গিয়ে ধোঁয়ার কারণে প্রাণ হারান তিনি। সত্যিকারের নায়কেরা সাহস দিয়ে গড়া।’

উত্তর মেসিডোনিয়ার যুবদলে খেলা লাজারোভ এতদিন ক্রোয়েশিয়ান লিগে খেললেও এই মৌসুমেই শ্কুপিতে যোগ দিয়েছিলেন। তাঁর মৃত্যুতে শোক জানিয়ে বিবৃতি দিয়েছে ক্লাব, ‘গভীর দুঃখের সঙ্গে আমরা জানাচ্ছি কোচানির হৃদয়বিদারক অগ্নিকাণ্ডের ঘটনায় নিহতদের মধ্যে আমাদের ফুটবলার আন্দ্রেই লাজারোভও ছিলেন। একজন বীরের মতো অন্যদের আগুন থেকে বাঁচানোর সময় মৃত্যু হয়েছে লাজারোভের। অন্যদের আগুন থেকে সরিয়ে নিরাপদে পাঠানোর সময় ধোঁয়ায় ঢাকা পড়েন তিনি। জীবনের শেষ মুহূর্তেও এই সাহসিকতা ও মানবিকতা দেখানোর জন্য আজীবন মানুষ তাঁকে মনে রাখবে। এটা আমাদের ক্লাব, তাঁর সতীর্থ ও ফুটবল সমাজের জন্য অপূরণীয় ক্ষতি। এই মর্মান্তিক ঘটনায় যে ভয়ংকর কষ্ট হচ্ছে তা বলে বোঝানো যাচ্ছে না।’

ফিফা সভাপতি জিয়ানি ইনফান্তিনোর পক্ষে অবস্থান নেওয়ায় সংস্থাটির অধীনে বিশ্বকাপসহ সব ধরনের প্রতিযোগিতা বয়কট করতে পারে ইউরোপের দলগুলো। ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফার একটি বিবৃতিতে...
বজ্রাহত হয়ে মৃত্যু হয়েছে ২০১০ শীতকালীন অলিম্পিকে পদক জয়ী অ্যাথলেট অদুন গ্রনভলদের। নরওয়েজিয়ান স্কি ফেডারেশন গত বুধবার নিশ্চিত করেছে ৪৯ বছর বয়সী স্কি ক্রস পদক জয়ীর মৃত্যুর খবর। ২০১০ ভ্যানকুভার গেমসে...
আজই শুরু হচ্ছে মেয়েদের ইউরো। এদিকে ইউরোপে চলছে তাপপ্রবাহে। তীব্র গরমে এরই মধ্যে ইতালিতে দুজনের মৃত্যু হয়েছে। তাই নিজেদের নিয়ম ভেঙে ইউরোতে সমর্থকদের পানির বোতল নিয়ে ঢোকার অনুমতি দিয়েছে উয়েফা।...
গত পরশু বিশ্বকাপ বাছাইয়ের ইউরোপিয়ান অঞ্চলে দুর্দান্ত এক ম্যাচ উপহার উপহার দিয়েছে বেলজিয়াম ও ওয়েলস। ঘরের মাঠে ২৭ মিনিটের মধ্যে ৩-০ গোলে এগিয়ে যায় বেলজিয়াম। কিন্তু সে ম্যাচেই সমতা নিয়ে আসে ওয়েলস। ৮৮...
দেশের মানুষ দুষ্ট চক্রের মধ্যে আবদ্ধ হয়ে পড়েছে, যা থেকে বের হওয়া দরকার বলে মন্তব্য করেছেন জাতীয় রাজস্ব বোর্ড–এনবিআরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আহসান হাবিব। রোববার, রাজধানীতে ঢাকা ট্যাকসেস বার...
দেশের শেয়ারবাজারে আড়াই বছরে কোনো নতুন কোম্পানির আইপিও আবেদন জমা পড়েনি। এমনকি নিয়ন্ত্রক সংস্থা- বিএসইসির কাছে অনুমোদনের অপেক্ষায় নেই একটি আবেদনও। এতে পুঁজিবাজার সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর মধ্যে...
ঠাকুরগাঁও সীমান্তে গুলি করে হত্যা
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলা সীমান্তে বিএসএফের গুলিতে নিহত আসাদুল হকের মরদেহ প্রায় ৪০ ঘণ্টা পর বিজিবির হাতে হস্তান্তর করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী–বিএসএফ। রোববার রাত সাড়ে ৮টায় পীরগঞ্জের...
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন যুক্তরাষ্ট্রভিত্তিক জ্বালানি প্রতিষ্ঠান শেভরনের উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দল। সাক্ষাতে দেশে গ্যাস অনুসন্ধানের বিষয়টি আলোচনায় উঠে আসে। নতুন...
লোডিং...

এলাকার খবর