একদিকে হারল দল, ওদিকে গ্যালারির দোতলা থেকে নিচে পড়লেন সমর্থক

আপডেট : ১১ জুন ২০২৫, ০১:২১ পিএম

গত পরশু বিশ্বকাপ বাছাইয়ের ইউরোপিয়ান অঞ্চলে দুর্দান্ত এক ম্যাচ উপহার উপহার দিয়েছে বেলজিয়াম ও ওয়েলস। ঘরের মাঠে ২৭ মিনিটের মধ্যে ৩-০ গোলে এগিয়ে যায় বেলজিয়াম। কিন্তু সে ম্যাচেই সমতা নিয়ে আসে ওয়েলস। ৮৮ মিনিটে স্বাগতিক সমর্থকদের স্বস্তি দিয়ে দলকে ৪-৩ ব্যবধানের জয় এনে দেন কেভিন দি ব্রুইনা।

ওয়েলসের এক সমর্থকের পুরো দিনটাই বাজে কাটল এতে। গত সোমবার দলের ম্যাচ দেখতে গিয়ে গ্যালারির দোতলা থেকে পড়ে গেছেন তিনি।

ব্রাসেলসের কিং বাউদুইন স্টেডিয়ামের দোতলা থেকে নিচে পড়ে গিয়েছিলেন স্কট রিস নামের এক সমর্থক। কদিন আগেই নেশনস লিগের ফাইনালে এভাবে পড়ে গিয়ে মৃত্যু হয়েছিল এক দর্শকের। তবে ২৯ বয়সী রিসের কপাল ভালো, বড় কোনো সমস্যা হয়নি তাঁর।

রিসকে দ্রুত হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হয়। ফেসবুকে অয়েলস সমর্থকদের এক গ্রুপে রিস জানিয়েছেন, পিঠে ছোট একটা হাড় ভেঙেছে তাঁর।। তবে সুস্থ আছেন এবং হাসপাতাল থেকে তাঁকে ছেড়ে দেওয়া হয়েছে। নিজের পোস্টে এটাও যগ করেছেন, ‘আশা করি সবাই দারুণ এক রাত কাটিয়েছেন।’ বলা হচ্ছে ওয়েলসের তৃতীয় গোল উদ্‌যাপন করতে গিয়েই গ্যালারি থেকে পড়ে যান রিস। 

ওয়েলস ফুটবল অ্যাসোসিয়েশন রিসের পড়ে যাওয়ার ঘটনাটি নিশ্চিত করেছে। এবং এটাও জানিয়েছে  স্টেডিয়ামেই সচেতন ছিলেন রিস এবং কথা বলছিলেন। তবু বাড়তি চেক আপের জন্য হাসপাতালে নেওয়া হয়েছে। সমর্থক গ্রুপের সঙ্গে কথোপকথনে রিস গতকাল বলেছেন, ‘ভালো আছি তবে সকালে একটু ব্যথা লেগেছে।’ 

কামরির (ওয়েলসের নিজস্ব নাম)  ফুটবল সমর্থকদের অ্যাসোসিয়েশনের পল করকেরাই বিবিসিকে জানিয়েছেন, ‘গোলের পর আমরা উদ্‌যাপন করছিলাম। ৩-০ তে পিছিয়ে পড়ার পর আমরা সমতা ফিরিয়েছি। অনেকে ধাক্কাধাক্কি, লাফালাফি হচ্ছিল।’

করকেরাই বলেছেন, রিসকে পড়ে যেতে না দেখলেও মেডিক, নার্স ও পুলিশ অফিসারদের ঘটনাস্থলে যেতে দেখেছেন। রিস এমন জায়গায় পড়েছিলেন, যেখানে কোনো সমর্থক ছিলেন না, ‘(রিস) ক্রাচ নিয়েছে, আগামী কয়েক সপ্তাহ নড়াচড়া করতে পারবে না। কিন্তু এরপর একদম সুস্থ হয়ে যাবে।’

ফিফা সভাপতি জিয়ানি ইনফান্তিনোর পক্ষে অবস্থান নেওয়ায় সংস্থাটির অধীনে বিশ্বকাপসহ সব ধরনের প্রতিযোগিতা বয়কট করতে পারে ইউরোপের দলগুলো। ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফার একটি বিবৃতিতে...
বজ্রাহত হয়ে মৃত্যু হয়েছে ২০১০ শীতকালীন অলিম্পিকে পদক জয়ী অ্যাথলেট অদুন গ্রনভলদের। নরওয়েজিয়ান স্কি ফেডারেশন গত বুধবার নিশ্চিত করেছে ৪৯ বছর বয়সী স্কি ক্রস পদক জয়ীর মৃত্যুর খবর। ২০১০ ভ্যানকুভার গেমসে...
আজই শুরু হচ্ছে মেয়েদের ইউরো। এদিকে ইউরোপে চলছে তাপপ্রবাহে। তীব্র গরমে এরই মধ্যে ইতালিতে দুজনের মৃত্যু হয়েছে। তাই নিজেদের নিয়ম ভেঙে ইউরোতে সমর্থকদের পানির বোতল নিয়ে ঢোকার অনুমতি দিয়েছে উয়েফা।...
নর্থ মেসিডোনিয়ান ফুটবলার আন্দ্রেই লাজারোভ গত রোববার এক নাইটক্লাবের আগুনে দুর্ভাগ্যজনকভাবে মৃত্যুবরণ করেছেন। অগ্নিকাণ্ডের ঘটনায় ৫৯ জন নিহত ও ১৫৫ জন আহত হয়েছেন। জানা গেছে ২৫ বছর বয়সী ফুটবলার...
দেশের মানুষ দুষ্ট চক্রের মধ্যে আবদ্ধ হয়ে পড়েছে, যা থেকে বের হওয়া দরকার বলে মন্তব্য করেছেন জাতীয় রাজস্ব বোর্ড–এনবিআরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আহসান হাবিব। রোববার, রাজধানীতে ঢাকা ট্যাকসেস বার...
দেশের শেয়ারবাজারে আড়াই বছরে কোনো নতুন কোম্পানির আইপিও আবেদন জমা পড়েনি। এমনকি নিয়ন্ত্রক সংস্থা- বিএসইসির কাছে অনুমোদনের অপেক্ষায় নেই একটি আবেদনও। এতে পুঁজিবাজার সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর মধ্যে...
ঠাকুরগাঁও সীমান্তে গুলি করে হত্যা
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলা সীমান্তে বিএসএফের গুলিতে নিহত আসাদুল হকের মরদেহ প্রায় ৪০ ঘণ্টা পর বিজিবির হাতে হস্তান্তর করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী–বিএসএফ। রোববার রাত সাড়ে ৮টায় পীরগঞ্জের...
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন যুক্তরাষ্ট্রভিত্তিক জ্বালানি প্রতিষ্ঠান শেভরনের উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দল। সাক্ষাতে দেশে গ্যাস অনুসন্ধানের বিষয়টি আলোচনায় উঠে আসে। নতুন...
লোডিং...

এলাকার খবর