রোনালদোকে দেখিয়ে দেখিয়ে হলো রোনালদোরই উদযাপন

আপডেট : ২১ মার্চ ২০২৫, ১০:৩৮ এএম

একের পর এক আক্রমণ করে যাচ্ছিল ডেনমার্ক, আর গোলপোস্টে চীনের প্রাচীর তুলে বল ঠেকিয়ে যাচ্ছিলেন পর্তুগিজ গোলকিপার দিয়োগো কস্তা। এর মধ্যে প্রথমার্ধে ক্রিস্টিয়ান এরিকসেনের একটা পেনাল্টিও ঠেকান কস্তা। অন্যদিকে ক্রিস্টিয়ানো রোনালদো-ব্রুনো ফের্নান্দেসরা যেন নিজেদের হারিয়ে খুঁজছেন। ম্যাচের ৭৭ মিনিট পর্যন্ত ডেনমার্ক-পর্তুগালের ম্যাচের সারমর্ম ছিল এটাই।

উয়েফা নেশনস লিগের কোয়ার্টার ফাইনালের ম্যাচটা ড্রয়ের পথেই হাঁটছিল। এমন সময় ৭৮ মিনিটে পর্তুগালের জালে বল জড়িয়ে কোপেনহেগের পার্কেন স্টেডিয়ামের উচ্ছ্বাস কয়েকগুণ বাড়িয়ে দেন রাসমুস হয়লুন। ম্যানচেস্টার ইউনাইটেডে খেলা ২২ বছর বয়সী এ স্ট্রাইকারের গোলটাই শেষপর্যন্ত ম্যাচের ব্যবধান গড়ে দিয়েছে। তাতে ১-০ গোলের জয়ে টুর্নামেন্টের সেমিফাইনালের পথে এক পা দিয়ে রাখল ডেনমার্ক।

গতকাল বহুকাঙ্ক্ষিত গোলের পর রোনালদোর সামনেই তাঁর বিখ্যাত ‘সিউউউ’ উদযাপন করেন হয়লুন। অবশ্য এ নিয়ে ম্যাচ শেষে কথাও বলেছেন ডেনিস তারকা। হয়লুন জানিয়েছেন, পর্তুগিজ কিংবদন্তিকে উপহাস করার জন্য এমন উদযাপন করেননি তিনি।

অবশ্য হয়লুন যে রোনালদোর বড় ভক্ত, সেটা এর আগে অনেকবারই জানিয়েছেন। এইতো কয়েকদিন আগেও এক সাক্ষাৎকারে বলেছিলেন, ‘রোনালদোর জন্যই আমি ফুটবলের প্রেমে পড়েছিলাম।’ গতকাল ম্যাচ শেষেও প্রায় একই কথার পুনরাবৃত্তি করেছেন।

‘সিউউউ’ উদযাপন প্রসঙ্গে হয়লুন বলেছেন, ‘এটা আমার আইডলকে অনুসরণ করেই। এটা মোটেও তাঁকে ব্যঙ্গ করা বা এ জাতীয় কিছু ছিল না। আমার নিজের ও ফুটবল ক্যারিয়ারের ওপর তাঁর প্রভাব অনেক। যদিও অনুভূতিটা মিশ্র, কিন্তু তাঁর ও পর্তুগালের বিপক্ষে গোল করাটা বিশাল ব্যাপার।’

কখন থেকে রোনালদোর ভক্ত বনে গেছেন, সেটাও জানিয়েছেন হয়লুন, ‘আমার মনে আছে,২০১১ সালে একটা ম্যাচ দেখতে গিয়েছিলেন, ওই ম্যাচে ক্রিস্টিয়ানো ফ্রি-কিকে একটা গোল করেছিলেন। এরপর থেকেই আমি রোনালদোর বড় ভক্ত বনে গেছি।’ 

রোনালদো ভক্ত হয়লুনের কাজটা অবশ্য এখনো শেষ হয়নি। আগামী রোববার রাতে ফিরতি লেগের ম্যাচে পর্তুগালের মাঠে মুখোমুখি হবে দুদল। টুর্নামেন্টের সেমিফাইনালে উঠতে সে ম্যাচে অন্তত ড্র করলেও চলবে ডেনিশদের।

কয়েক দিন আগেই প্রথমবারের মতো সৌদি প্রো লিগের শিরোপা জিতেছেন আল নাসেরের হয়ে। এবারে যুক্তরাষ্ট্রের ফোর্বস ম্যাগাজিনের জরিপে আরও একবার বিশ্বের সর্বোচ্চ উপার্জনকারী অ্যাথলেটের স্বীকৃতি পেলেন পর্তুগিজ...
সৌদি আরবে গিয়ে তিন বছর অপেক্ষার পর প্রথম মেজর শিরোপা জয়ের খুব কাছে যাওয়ার রাতে একটি মাইলফলক ছুঁয়েছেন রোনালদো। গতকালের ম্যাচে জোয়াও ফেলিক্সের হ্যাটট্রিকের পাশাপাশি আল নাসরের অন্য গোলটি ছিল রোনালদোর।...
গতকাল বুধবার প্রো লিগের ম্যাচে আল আহলিকে ২-০ ব্যবধানে হারিয়েছে নাসর। ৭৬ মিনিট রোনালদোর গোলের পর ম্যাচের শেষ দিকে ব্যবধান দ্বিগুণ করেন কিংসলে কোমান। সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে এটি আল নাসরের টানা...
বিশ্বকাপের আর দুই মাসের চেয়েও কম সময় বাকি। এর আগে পর্তুগিজ সমর্থকদের জন্য অস্বস্তির সংবাদ সামনে এসেছে। আল নাসরের হয়ে অসুস্থতা নিয়ে খেলে বিপাকে পড়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো।
দীর্ঘ এক বছরের বেশি সময় কারাবন্দি থাকার পর অবশেষে সব মামলায় জামিন পেয়ে মুক্তি পেয়েছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী। গতকাল বুধবার রাত সোয়া ১০টায় কাশিমপুর কারাগার থেকে...
কুয়েতের আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলায় চার বাংলাদেশি আহত হয়েছেন। বুধবার কুয়েতে বাংলাদেশ দূতাবাস এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।
শিশু রামিসা ধর্ষণ ও হত্যার মামলায় যুক্তিতর্ক উপস্থাপন হবে আজ বৃহস্পতিবার। আগামী সপ্তাহেই এ মামলার রায় হতে পারে। 
এক মাস পর পণ্য রপ্তানি আবার কমল। গেল মে মাসে আগের বছরের একই মাসের তুলনায় রপ্তানি হ্রাস পেয়েছে ৭ শতাংশ। বুধবার রপ্তানি উন্নয়ন ব্যুরোর হালনাগাদ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
লোডিং...

এলাকার খবর