চ্যাম্পিয়নস লিগ ফাইনালের আগেই অন্য ক্লাবে চাকরি পাকা করে রেখেছিলেন ইন্তের কোচ

আপডেট : ১৮ জুন ২০২৫, ০২:৫৪ পিএম

চ্যাম্পিয়নস লিগের ফাইনালে পারি সাঁ জার্মেইর (পিএসজি) কাছে ৫-০ গোলে বিধ্বস্ত হওয়ার পর ইন্তের মিলানোর দায়িত্ব ছাড়েন সিমিওনে ইনজাগি। এরপর দায়িত্ব নেন সৌদি প্রো লিগের ক্লাব আল হিলালের। ফিফা ক্লাব বিশ্বকাপে আজ নিজেদের প্রথম ম্যাচে রেয়াল মাদ্রিদের মুখোমুখি হবে সৌদি ক্লাবটি। এ ম্যাচ দিয়ে ইনজাগি যুগে প্রবেশ করছে হিলাল।

গুরুত্বপূর্ণ এ ম্যাচের আগে রীতিমতো বোমা ফাটিয়েছেন আল হিলালের সিইও এস্তেভে কাইসাদা। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির সঙ্গে আলাপকালে কাইসাদা জানিয়েছেন, চ্যাম্পিয়নস লিগের ফাইনালের আগেই ইনজাগিকে প্রস্তাব দেয় হিলাল। শুধু তাই নয়, মৌখিকভাবে তখনই সৌদি ক্লাবের প্রস্তাবে রাজি হয়েছেন ইনজাগি- এমনটাই জানিয়েছেন হিলালের প্রধান নির্বাহী।

কাইসাদার ভাষায়, ‘দেখলে মনে হতে পারে, ব্যাপারটা হঠাৎ করে হয়ে গেছে। কিন্তু এটা কঠোর পরিশ্রমের ফসল। উনি (ইনজাগি) একটা বড় ম্যাচ (চ্যাম্পিয়নস লিগের ফাইনাল) খেলতে যাচ্ছিলেন এবং চুক্তিটা ফাইনালের পর করতে চেয়েছিলেন। সে সময়ই চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছিলেন। তবে (ইন্তেরের চুক্তির) সম্মানের খাতিরে আমাদের অপেক্ষা করার জন্য অনুরোধ করেন। সেটা ছিল একেবারেই যৌক্তিক।’

গত মৌসুমটা কোচ জর্জ জেসুদের অধীনে খুব একটা ভালো কাটাতে পারেনি হিলাল। প্রো লিগে দ্বিতীয় হয়ে মৌসুম শেষ করেছে দলটি। এছাড়া এএফসি চ্যাম্পিয়নস লিগে স্বদেশী আল আহলির কাছে হেরে বাদ পড়েছে টুর্নামেন্টের সেমিফাইনাল থেকে। এ ঘটনার কিছুদিন পরে জেসুসকে ছাঁটাই করে হিলাল। আর চ্যাম্পিয়নস লিগের ফাইনালের পর ইন্তেরের কোচ ইনজাগিকে হিলালের নতুন কোচ হিসেবে ঘোষণা দেয় তারা। 

রোমের স্তাদিও অলিম্পিকোতে ম্যাচের শুরুটা ছিল রেয়াল মাদ্রিদের জন্য হতাশার। ২০ মিনিটে ডে রুনের গোলে এগিয়ে যায় রোমা। এরপর কিলিয়ান এমবাপ্পে গোল করে রিয়ালকে সমতায় (১-১) ফেরালেও দ্বিতীয়ার্ধে দনিয়েল...
উল্লেখযোগ্য বিষয় হলো, ২০২৩ বালন দ’র জয়ের পর সর্বশেষ দুই আসরে সংক্ষিপ্ত তালিকাতেও ছিলেন না লিওনেল মেসি। তবে সর্বশেষ বিশ্বকাপে আর্জেন্টিনাকে ফাইনালে তোলার পথে মেসির অবিশ্বাস্য পারফরম্যান্স এবং ইন্টার...
শুধু বদলির ক্ষেত্রেই নয়, দ্রুত খেলা শুরু করতে এবার থ্রো-ইন ও গোল-কিকের ক্ষেত্রেও কড়াকড়ি থাকছে। রেফারি চাইলে থ্রো-ইন বা গোলকিক নেওয়ার সময় ৫ সেকেন্ডের কাউন্টডাউন দিতে পারবেন। থ্রো-ইন নিতে নির্ধারিত...
এমবাপ্পে পিএসজি ছেড়ে রেয়াল মাদ্রিদে যোগ দেওয়ার দুই মৌসুম পার হয়ে গেলেও চ্যাম্পিয়নস লিগের শিরোপার দেখা পাননি। অন্যদিকে এমবাপ্পে প্যারিস ছাড়ার পরই তাঁর সাবেক ক্লাব পিএসজি দুবার ইউরোপ সেরা হয়েছে। এর...
ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশনে বিনা টিকিটের যাত্রী আটক করাকে কেন্দ্র করে হামলায় স্টেশন মাস্টার ও এক টিকিট কলেকটর আহত হয়েছেন। এ ঘটনায় স্টেশনের কর্মচারীদের মধ্যে দেখা দিয়েছে আতঙ্ক। বৃহস্পতিবার দুপুরে এ...
নরসিংদীর রায়পুরায় মাদকাসক্ত ছেলের অত্যাচারে অতিষ্ঠ হয়ে তাকে হাত-পা বেঁধে ধারালো অস্ত্র দিয়ে হত্যার অভিযোগ উঠেছে বাবা অলিউর রহমান ও পরিবারের অন্য সদস্যদের বিরুদ্ধে। বৃহস্পতিবার ভোরে উপজেলার...
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দুর্নীতির সব মামলার অগ্রগতি দ্রুত দৃশ্যমান হবে বলে জানিয়েছেন দুদক মহাপরিচালক। তিনি বলেন, এ বিষয়ে দুদকসহ যৌথ তদন্ত দল কাজ করছে। 
ডেঙ্গুর টিকা আনার বিষয়টি চিন্তা করা হচ্ছে না বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী মো. সাখাওয়াত হোসেন। আজ বৃহস্পতিবার রাজধানীতে সাংবাদিকদের এক প্রশ্নে এ কথা জানান তিনি।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর