‘তোমরা আবার আমাকে হারিয়ে দেবে না তো?’, কিশোরদের উদ্দেশে মোদি

আপডেট : ২৮ এপ্রিল ২০২৬, ০২:২৮ পিএম

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির গ্যাংটক সফর সম্পূর্ণ ভিন্ন কারণে আলোচনায় এসেছে। মঙ্গলবার স্থানীয় কিশোর-কিশোরীদের সঙ্গে একটি প্রীতি ম্যাচে অংশ নেন মোদি। আজ সকালের এ প্রদর্শনী ম্যাচের অনুশীলন থেকে শুরু করে ম্যাচ খেলা, পরে তাদের সঙ্গে ছবিও তোলেন ভারতের প্রধানমন্ত্রী।

প্রদর্শনী এ ম্যাচের বেশ কিছু ছবি ও ভিডিও এরই মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যম এক্স হ্যান্ডেলে নিজেই শেয়ার করেছেন মোদি। সেখানে একটি ভিডিওতে কিশোর-কিশোরীদের উদ্দেশে মোদিকে বলতে শোনা যায়, ‘তোমরা আবার আমাকে হারিয়ে দেবে না তো?’  

কিশোরদের সঙ্গে এ প্রদর্শনী ম্যাচকে ভারতে খেলাধুলা ও ফিটনেস ইস্যুকে উৎসাহিত করার প্রধানমন্ত্রীর ধারাবাহিক উদ্যোগের একটি অংশ হিসেবে উল্লেখ করেছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি। ম্যাচ শেষে এক্স হ্যান্ডেলে দেওয়া পোস্টের ক্যাপশনে মোদি লিখেছেন, ‘সিকিমে গ্যাংটকের এক সুন্দর সকালে আমার ছোট্ট বন্ধুদের সঙ্গে কিছুটা সময় ফুটবল খেলার মতো আনন্দের আর কিছু নেই!’

উল্লেখ্য, মোদির সিকিমে যাওয়ার কথা ছিল গতবছরই। রাজ্য হিসেবে সিকিমের ৫০ বছর পূর্তিতে বছরব্যাপী উদযাপনের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেওয়ার কথা ছিল ভারতের প্রধানমন্ত্রীর। তবে বৈরী আবহাওয়ার কারণে সে সময় অংশ নিতে পারেননি মোদি। পশ্চিমবঙ্গের বাগডোগরা থেকেই ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানে বক্তব্য দেন তিনি।

উদ্বোধনী অনুষ্ঠানে না যেতে পারলেও এবার গ্যাংটকে দুই দিনের সফরে সমাপনী অনুষ্ঠানে যোগ দেন মোদি। সেই সফরের এক ফাঁকে কিশোর-কিশোরীদের সঙ্গে ফুটবল খেলে সফরে ভিন্ন মাত্রা যোগ করেন তিনি।

যে ম্যাচ কেউ খেলতে চায় না, সে ম্যাচেই হলো ১০টি গোল। এবারের বিশ্বকাপটা এমনই। প্রতিটি ম্যাচেই থাকছে কিছু না কিছু চমক। গতকাল রাতে রুদ্ধশ্বাস এক ম্যাচে ফ্রান্সকে ৬-৪ গোলে হারিয়ে সান্ত্বনা পুরস্কার...
জিম্বাবুয়ে সফরে টেস্ট ও ওয়ানডে সিরিজ হারের পর টি-টোয়েন্টি সিরিজে জয় পেয়েছে সফররত বাংলাদেশ। আজ রোববার বুলাওয়েতে সিরিজের তৃতীয় ম্যাচে স্বাগতিকদের ৪ উইকেটে হারিয়ে ২-১ ব্যবধানে সিরিজ জয় নিশ্চিত করেছে...
ফিফা বিশ্বকাপের ফাইনালে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে হারিয়ে স্পেন শিরোপা জিতবে বলে বিশ্বাস করেন ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার রোনালদো নাজারিও। তাঁর মতে, এই টুর্নামেন্টে স্পেন তাদের প্রায়...
আজ আরও একবার বিশ্বকাপ জয়ের দ্বারপ্রান্তে মেসি। টানা দ্বিতীয় বিশ্বকাপ জয়ে মেসির সামনে বাধা স্পেন। বাংলাদেশ সময় আজ রোববার রাত ১টায় শিরোপা নির্ধারণী ম্যাচে খেলতে নামবেন মেসিরা।
পথসভায় জাতীয় নাগরিক পার্টির মূখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, সরকার অটো পাসের মতো করে সরকার চালাতে চায়। আবু সাঈদের রক্তের উপর দাঁড়িয়ে জনগণের সেবা না করে, বাংলাদেশে আর কাউকে অটো পাসের...
কারা অধিদপ্তরের সহকারী মহাপরিদর্শক জান্নাত-উল-ফারহাদ জানান, গত বৃহস্পতিবার গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে মোছা. রিম্পা নামের এক নারী বন্দি পালিয়ে যান। রোববার তাকে মোহাম্মদপুর থেকে...
আওয়ামী লীগ সরকারের আমলে পাসপোর্ট থেকে বাদ দেওয়া ‘ইসরায়েল ব্যতীত’ (Except Israel) শব্দগুচ্ছ আবারও যুক্ত হচ্ছে। আজ রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক আদেশে এ তথ্য জানা গেছে। এ ছাড়া নতুন...
আগামী বছর যেসব নতুন এয়ারক্রাফট যুক্ত হবে, সেগুলোতে থাকবে ওয়্যারলেস স্ট্রিমিং, ইন-ফ্লাইট ইন্টারনেট এবং প্রতিটি সিটে মোবাইল চার্জিং সুবিধা। পৃথিবীর অনেক এয়ারলাইন্স যেখানে এই সেবার জন্য অতিরিক্ত...
লোডিং...

এলাকার খবর