ম্যাচের আগে ইরানের অধিনায়ককে বিমানবন্দরে আটকে দিল যুক্তরাষ্ট্র

আপডেট : ২৬ জুন ২০২৬, ০১:১১ পিএম

এবারের বিশ্বকাপ খেলতে গিয়ে ইরানকে কম ভোগান্তি পোহাতে হচ্ছে না। ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের সামরিক সংঘাত ঘিরে ইরানের বিশ্বকাপে অংশগ্রহণই অনিশ্চয়তার মুখে পড়েছিল। সেই অনিশ্চয়তা কাটিয়ে ইরান বিশ্বকাপে অংশ নিলেও একের পর এক বিপত্তিতে পড়ছে দলটি।

শুরুতে ভিসা জটিলতা, যুক্তরাষ্ট্রে ক্যাম্প করার অনুমতি না পাওয়ার মতো বিষয়গুলো তো ছিলই। এবার ইরানের ফুটবল দলের অধিনায়ক মেহেদী তারিমকে যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে আটকে দেওয়া অভিযোগ উঠেছে। ইরানের জাতীয় ফুটবল দলের অভিযোগ, মিসরের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে তিজুয়ানা আন্তর্জাতিক বিমানবন্দরে অধিনায়ক মেহেদী তারেমি ও সহকারী কোচ সাঈদ আল হোইকে আটকে রাখা হয়। এতে ম্যাচ খেলতে দলের সিয়াটলে যাত্রা বিলম্বিত হয়েছে।

এ ঘটনার নিন্দা জানিয়ে বিবৃতিতে ইরান ফুটবল ফেডারেশন জানিয়েছে, তারেমি ও সহকারী কোচকে দীর্ঘ সময় আটকে রেখে জিজ্ঞাসাবাদ করা হয়। ফেডারেশন আরও জানায়, বিমানবন্দর কর্তৃপক্ষ অধিনায়ক ও সহকারী কোচকে ছাড়াই দলের বাকি সদস্যদের যাত্রা করতে বলেছিল। তবে দলের বাকিরা ওই দুজনকে ছাড়া সিয়াটলের উদ্দেশ্যে রওনা দিতে অস্বীকৃতি জানান। বরং তারা বিমানবন্দরের টার্মিনালেই অবস্থান করেন।

অথচ এই ঘটনার কয়েক ঘণ্টা আগেই যুক্তরাষ্ট্র কর্তৃপক্ষ ইরানকে আশ্বাস দিয়েছিল, কোনো ধরনের জটিলতা ছাড়াই ইরান ফুটবল দলকে যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি দেওয়া হবে।

সে কারণে ইরান ফুটবল ফেডারেশন এ ঘটনাকে ‘অযৌক্তিক’ ও ‘ইচ্ছাকৃত হয়রানি’ হিসেবে উল্লেখ করেছে। ফেডারেশনের দাবি, এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়।

ইরান ফুটবল ফেডারেশন আরও অভিযোগ করেছে, শুধু এবারই নয়, এর আগে গ্রুপপর্বে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচের পর মেক্সিকোতে ফেরার পথে লস অ্যাঞ্জেলেস বিমানবন্দরেও পাসপোর্ট ও ভিসা যাচাইয়ের অজুহাতে তারেমি ও আল-হোইকে কয়েক ঘণ্টা ধরে আটকে রাখা হয়েছিল।

ইরানের ফেডারেশনের মতে, টুর্নামেন্টের গুরুত্বপূর্ণ ম্যাচের আগে বারবার এ ধরনের বিলম্ব দলের প্রস্তুতিতে বড় ধরনের ব্যাঘাত ঘটিয়েছে। তবে এ অভিযোগের বিষয়ে এখনো প্রকাশ্যে কোনো প্রতিক্রিয়া জানায়নি যুক্তরাষ্ট্রের কর্তৃপক্ষ।

উল্লেখ্য, আগামীকাল শনিবার সকালে গ্রুপ পর্বে নিজেদের তৃতীয় ও শেষ ম্যাচে মিসরের মুখোমুখি হবে ইরান। নকআউটের টিকিট পেতে এ ম্যাচটি ইরানের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। বর্তমানে ২ ম্যাচে ২ পয়েন্ট নিয়ে জি গ্রুপের দুইয়ে আছে ইরানিরা।

গত দুই দিনে টুর্নামেন্টের ১২ গ্রুপের মধ্যে ৬ গ্রুপের সব ম্যাচ শেষ হয়েছে। তাতে সব মিলিয়ে এখন পর্যন্ত রাউন্ড অব থার্টি টু-র ১৯ দল নিশ্চিত হয়েছে। বাকি ১৩ দলের নাম পেতে অপেক্ষা করতে হবে আর দুদিন
নিউজার্সিতে এবারের বিশ্বকাপের অন্যতম সেরা অঘটনের জন্ম দিল ইকুয়েডর। জার্মানিকে ২-১ গোলে হারিয়ে, নকআউট পর্বে উঠলো দক্ষিণ আমেরিকার দেশটি। হেরেও অবশ্য গ্রুপ চ্যাম্পিয়ন জার্মানি। 
আলোচিত ঘটনাটি ম্যাচের ২২ মিনিটের। স্কটল্যান্ড রক্ষণের ভুলে বল পেয়েছিলেন ভিনিসিয়ুস। জ্যাক হেন্ড্রির কাছ থেকে বল কেড়ে নিয়ে দারুণ ফিনিশিংয়ে জালে বল জড়ান তিনি। তবে ভিএআর সেই গোলটি বাতিল করে। সে সময়...
ঘরের মাঠ আজতেকা স্টেডিয়ামে চেক প্রজাতন্ত্রকে ৩-০ গোলে হারিয়েছে মেক্সিকো। তাতে দেশটির নাম উঠেছে ইতিহাসে। বিশ্বকাপে এই প্রথম গ্রুপ পর্বের তিন ম্যাচেই জিতল মেক্সিকো।
ভারত থেকে সম্প্রতি কাউকে পুশ-ইন করতে দেওয়া হয়নি বলে দাবি করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। একইসঙ্গে তিনি বলেছেন, যদি সেদেশে কোনো বাংলাদেশি থাকে, তবে যাচাই–বাছাইয়ে ফেরানো হবে।
গুমের শিকার ব্যক্তিদের পরিবারগুলোকে ভাতা দেওয়া রাষ্ট্রীয় দায়িত্ব। চলতি বাজেটে গুমের শিকার ও পরিবারের সদস্যদের জন্য ভাতার ব্যবস্থা করা হবে। এমন কথা জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী ও বিএনপি মহাসচিব...
নতুন লাইনআপ নিয়ে এবারই প্রথমবার মঞ্চে পারফর্ম করতে যাচ্ছে তাঁরা। ফলে ভক্তদের মধ্যে তৈরি হয়েছে বাড়তি উন্মাদনা। গত মার্চে অর্থহীনের সঙ্গে পথচলার ইতি টানেন ড্রামার মার্ক ডন ও গিটারিস্ট এহতেশাম আলী...
চাঁদপুরের কচুয়ায় স্বামীর বিরুদ্ধে এক গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার রাতে উপজেলার পাথৈর ইউনিয়নের হাটমুড়া গ্রামের প্রধানীয়া বাড়িতে এ ঘটনা ঘটে।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর