একাদশে ফিরেই মেসির জোড়া গোল, গড়লেন লিগস কাপের নতুন রেকর্ড

আপডেট : ০৬ আগস্ট ২০২৬, ১০:১৩ এএম

বিশ্বকাপের পর ক্লাবের জার্সিতে লিওনেল মেসির শুরুটা ভালো ছিল না। গত রোববার মেজর লিগ সকারে (এমএলএস) কলম্বাসের বিপক্ষে বদলি নেমে ৩৯ মিনিট খেলেও কোনো গোল পাননি মেসি। ওই ম্যাচে মায়ামিও শেষ পর্যন্ত জয় পায়নি। ২-২ গোলের ড্র নিয়েই মাঠ ছাড়তে হয়েছিল ফ্লোরিডার ক্লাবটিকে।

তবে বৈশ্বিক টুর্নামেন্টের পর প্রথমবার শুরুর একাদশে নেমেই চমক দেখিয়েছেন আর্জেন্টাইন মহাতারকা। লিগস কাপের ম্যাচে মেক্সিকান ক্লাব সান লুইসের বিপক্ষে জোড়া গোল করেছেন মেসি। সতীর্থকে দিয়ে করিয়েছেন আরও একটি গোল। মেসির দুর্দান্ত পারফরম্যান্সে মায়ামি ম্যাচটা জিতেছে ৪-২ ব্যবধানে।

বাংলাদেশ সময় আজ বৃহস্পতিবার সকালে হওয়া এ ম্যাচের জোড়া গোলে নতুন রেকর্ডে উঠেছে মেসির নাম। লিগস কাপ ইতিহাসে এখন সর্বোচ্চ গোলদাতা আর্জেন্টাইন অধিনায়ক। ২০২৩ সাল থেকে টুর্নামেন্ট নতুন রূপে শুরুর পর মেসি এই প্রতিযোগিতায় ১৪ গোল করলেন। তাতে ছাড়িয়ে গেলেন লস অ্যাঞ্জেলেস এফসির দেনি বুয়াঙ্গার ১৩ গোলকে। লিগস কাপে সর্বোচ্চ গোলদাতা হতে মেসির খেলতে হলো মোটে ১২ ম্যাচ। এর মধ্যে ৫ ম্যাচেই জোড়া গোল করেছেন মেসি।

ম্যাচের শেষটা ভালো হলেও শুরুটা মোটেও ভালো ছিল না মায়ামির। মায়ামির ন্যু স্টেডিয়ামে শুরুতেই পিছিয়ে পড়েছিলেন মেসিরা। ৪র্থ মিনিটে ডেভিড রদ্রিগেসের হেডে এগিয়ে যায় মেক্সিকান ক্লাব সান লুইস। তবে গোল হজমের পর দ্রুতই ম্যাচে ফেরে মায়ামি। ১২ মিনিটে সমতা ফেরান মেসি। বাঁ দিক থেকে নোয়াহ অ্যালেনের বাড়ানো ক্রসে দারুণ ক্ষিপ্রতায় দুর্দান্ত এক ভলিতে বল জালে পাঠান তিনি।

নিষেধাজ্ঞার কারণে লুইস সুয়ারেস না থাকায় মেসির সঙ্গে মায়ামির আক্রমণভাগ সামলেছেন নোয়াহ অ্যালেন। প্রথমার্ধের মাঝামাঝি সময়ে অ্যালেনের পাস থেকে টেলাসকো সেগোভিয়া গোল করে মায়ামিকে এগিয়ে দেন। সেই গোলেও অবদান রাখেন মেসি, যোগ করেন একটি অ্যাসিস্ট।

এরপর প্রথমার্ধেই নিজের দ্বিতীয় গোল করেন মেসি। এবারও অ্যালেনের দারুণ সহায়তায় দুই ডিফেন্ডারকে কাটিয়ে কাছ থেকে বল জালে পাঠান তিনি। এই গোলেই লিগস কাপের সর্বোচ্চ গোলদাতার তালিকায় এককভাবে সবার ওপরে নাম ওঠে মেসির। প্রথমার্ধ শেষে ৪-১ ব্যবধানে এগিয়ে ছিল মায়ামি।

দ্বিতীয়ার্ধে বৃষ্টির কারণে কিছু সময় খেলা বন্ধ থাকে। এর আগে রাফা লোরিয়েন্তে দূরপাল্লার দুর্দান্ত শটে সান লুইসের হয়ে ব্যবধান কমান। তবে শেষ পর্যন্ত আর ঘুরে দাঁড়াতে পারেনি তারা।

বিশ্বকাপে যাওয়ার আগে মায়ামিকে টানা চার ম্যাচে জয় এনে দিয়েছিলেন মেসি। সেই ধারাই ক্লাব ফুটবলে ফিরেও ধরে রাখলেন তিনি। ২০২৩ সালে মায়ামিতে যোগ দেওয়ার পর প্রথমবারের মতো লিগস কাপ শিরোপা জিতিয়েছিলেন মেসি। এবারও আর্জেন্টাইন কিংবদন্তির নেতৃত্বে শিরোপার স্বপ্ন দেখছে ফ্লোরিডার ক্লাবটি। লিগস কাপে মায়ামির পরবর্তী ম্যাচ শনিবার মন্টেরের বিপক্ষে।

এ কারণে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে যাচ্ছে পিসিবি। দুই বছর বিদেশি লিগে খেলার অনুমতি না পাওয়া কিংবা পিএসএলে কোনো ধরনের দায়িত্ব পালনে নিষেধাজ্ঞার মুখে পড়তে পারেন তারা।
১০ বছরের সম্পর্ক। অবশেষে পরিণয়ের অপেক্ষায়। ঘণ্টা বাজতে চলেছে বিয়ের। ক্রিস্টিয়ানো রোনালদো আর জর্জিনা রদ্রিগেজ—ফুটবল বিশ্বের সবচেয়ে আলোচিত জুটি, অবশেষে বাঁধা পড়তে যাচ্ছেন এক সুতোয়। নিজ জন্মভূমি...
পাঞ্জাবে হওয়া আন্তঃজেলা ওয়ানডে ম্যাচে অমৃতসার সিনিয়র দলের হয়ে তার্ণ তারণ সিনিয়র দলের বিপক্ষে এই ইনিংস খেলেন আভিষেক। ২৫ বছর বয়সী ব্যাটসম্যানের এমন ইনিংসে ভর করে আগে ব্যাটিং করে নির্ধারিত ৫০ ওভারে ৮...
আগামী কয়েক মাস ইনফান্তিনোর জন্য হতে পারে সবচেয়ে কঠিন সময়। তাকে অনাস্থা ভোটের মুখে পড়তে হতে পারে, আগামী মার্চের নির্বাচনে হারতে পারেন, কিংবা নিজেই প্রার্থিতা প্রত্যাহার করতে পারেন।
জুলাই গণঅভ্যুত্থানের দুই বছর পূর্তি উদ্যাপন উপলক্ষে মুনসুন কালচারাল অ্যালায়েন্সের উদ্যোগে মানিক মিয়া অ্যাভিনিউতে আয়োজিত হলো ‘বর্ষা বিপ্লবের গান’ শীর্ষক কনসার্ট।  আয়োজকরা জানান, জুলাই আন্দোলনে...
গাজীপুরের কালিয়াকৈরে যাত্রীবেশে অটোরিকশা চালককে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। গতকাল...
চাঁদপুর সদর উপজেলার মহামায়া এলাকায় শাহজাহান পাটওয়ারী সাজু (৫০) নামের এক প্রবাসীকে পিটিয়ে হত্যার করা হয়েছে। অভিযোগ উঠেছে, সাবেক ইউপি চেয়ারম্যানের নির্দেশে ৩০ থেকে ৪০ জন ব্যক্তি নিহত প্রবাসীর...
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ আমলে ব্যাংক খাতের এক তৃতীয়াংশ অর্থ লোপাট হওয়ায় ২ কোটি আমানতকারী এখন বিপাকে পড়েছেন বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান। আজ রাজধানীতে তিনি এ কথা...
লোডিং...

এলাকার খবর