বাবাকে হারানোর শোক কাটিয়ে মাঠে ফিরলেন মেসি, ঠেকাতে পারলেন না মায়ামির বিদায়

আপডেট : ১৩ আগস্ট ২০২৬, ১০:৩৪ এএম

গত শনিবার বাবা হোর্হে মেসিকে চিরতরে হারান লিওনেল মেসি। বাবা হারানোর শোক কাটিয়ে মাত্র চারদিনের মাথায় আবারও মাঠে ফিরেছেন আর্জেন্টাইন মহাতারকা। তবে মেসির আবেগঘন প্রত্যাবর্তনটা সুখকর হয়নি। লিগস কাপের ম্যাচে মেক্সিকান ক্লাব লিওনের কাছে ৩-২ গোলে হেরেছে ইন্টার মায়ামি। তাতে এ টুর্নামেন্টের প্রথম পর্ব থেকেই বিদায় নিতে হয়েছে ফ্লোরিডার ক্লাবটিকে।

গত শনিবার রোসারিওর একটি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন হোর্হে মেসি। সেদিন রাতেই রোসারিওতে যান মেসি। বাবার শেষকৃত্য শেষে মঙ্গলবার রাতে ফ্লোরিডায় ফেরেন মেসি। এরপর বাংলাদেশ সময় আজ বৃহস্পতিবার সকালে লিগস কাপের ম্যাচ খেলতে মাঠে নামেন।

অবশ্য এ ম্যাচের আগে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি আবেগঘন পোস্টে ফুটবল চালিয়ে যাওয়া নিয়ে অনিশ্চয়তার কথা জানিয়েছিলেন মেসি। ওই পোস্টে মেসি লেখেন, ‘তোমাকে ছাড়া কী করব, জানি না। কীভাবে এগিয়ে যাব, সেটাও জানি না। আমি শুধু ফুটবলই খেলেছি, আর এখন দীর্ঘদিন আর খেলতে চাই কি না, তা নিয়েও আমার সংশয় রয়েছে।’

নিজের মনে দ্বন্দ্ব তৈরি হলেও মায়ামির বাঁচা-মরার ম্যাচে ঠিকই মাঠে নামেন মেসি। কিন্তু দলকে বিপদের হাত থেকে উদ্ধার করতে পারেননি।

অবশ্য ঘরের মাঠ ন্যু স্টেডিয়ামে প্রথমার্ধে বেঞ্চে ছিলেন মেসি। এ সময় ড্যানিয়েল পিন্টারের গোলে এগিয়ে বিরতিতে যায় মায়ামি। বিরতির পর পিন্টারের পরিবর্তে মাঠে নামেন মেসি। তবে আর্জেন্টাইন কিংবদন্তি মাঠে নামলেও দ্বিতীয়ার্ধে তেমন কিছু করতে পারেনি মায়ামি। উল্টো দুর্দান্ত প্রত্যাবর্তন ঘটিয়ে শেষ পর্যন্ত ৩-২ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে লিওন। এতে লিগস কাপের প্রথম পর্ব থেকেই বিদায় ঘটে

এর আগে মেসি মায়ামিতে যোগ দেওয়ার পর ২০২৩ সালে লিগস কাপের শিরোপা জিতেছিল মায়ামি। ২০২৫ সালেও উঠেছিল ফাইনালে। আর এবার বাদ পড়ল প্রথম রাউন্ড থেকেই।

মায়ামি বাদ পড়লেও সেদিকে তেমন ভ্রূক্ষেপ নেই ক্লাবটির! বরং মেসি যে শোক কাটিয়ে মাঠে ফিরেছেন, সেটাই আপাতত বড় তাদের কাছে। এ প্রসঙ্গে মায়ামির এক ফুটবলার ক্রীড়া বিষয়ক সংবাদমাধ্যম ইএসপিএনকে বলেছেন, ‘ও (মেসি) খুব কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছে। কিন্তু আমাদের এবং ক্লাবের প্রতি ওর যে দায়বদ্ধতা, সেটা প্রশংসনীয়। আজ সে আমাদের জন্য যা করেছে, তা অবিশ্বাস্য। জীবনে এমন কিছু আগে কখনো দেখিনি।’

তিনি আরও বলেন, ‘ওর পরিবার এবং ওকে ধন্যবাদ। সবসময় তাদের পাশে থাকতে হবে।’

বাবার মৃত্যুতে ফুটবল ক্যারিয়ারের ইতি টানার ইঙ্গিত দিয়েছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী তারকা লিওনেল মেসি। ফুটবলের সর্বকালের অন্যতম সেরা হিসেবে বিবেচিত ৩৯ বছর বয়সী এই তারকা সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম...
ডারউইনে সিরিজের প্রথম টেস্টে মুখোমুখি হওয়ার আগে সংবাদ সম্মেলনে শান্ত বলেছেন, 'নির্বাচকের সাথে এটাই কথা হচ্ছিল যে, ২৩ বছর আগের মতো এই দল এখন আর নেই। এই দলের ওপর উনার বিশ্বাস আছে। আমরা খেলোয়াড় হিসেবে...
বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্ট
বাংলাদেশের বিপক্ষে টেস্ট দিয়েই প্রায় এক বছরের বেশি সময় পর একসাঙ্গে মাঠে নামতে যাচ্ছেন অস্ট্রেলিয়ার ‘বিগ থ্রি’ পেসার- প্যাট কামিন্স, জশ হ্যাজলউড ও মিচেল স্টার্ক। এর বাইরে অস্ট্রেলিয়ার একাদশে আছেন...
রোনালদো যে এই সপ্তাহে বিয়ে করতে যাচ্ছেন, দ্য সানসহ বেশ কয়েকটি ব্রিটিশ সংবাদমাধ্যম কয়েকদিন আগেই সেটা জানিয়েছিল। এর মধ্যে পর্তুগালের মাদেইরার ঐতিহাসিক ফুনচাল ক্যাথেড্রালের নাম ব্যাপকভাবে আলোচনায় এসেছিল।
অনলাইনে যাচাইযোগ্য শিক্ষা সনদের বিপরীতে জন্ম তারিখ সংশোধনের আবেদন এখন থেকে মাঠ পর্যায়ের কর্মকর্তারাই নিষ্পত্তি করবেন। আজ বৃহস্পতিবার এ সংক্রান্ত পরিপত্র জারি করেছে নির্বাচন কমিশন।
মামলার জট কমানো এবং জামিন প্রক্রিয়া আরও সহজ ও স্বচ্ছ করতে ২৮ জেলায় ই-বেল বন্ড পদ্ধতি চালু করেছে আইন মন্ত্রণালয়। আজ বৃহস্পতিবার সকালে সচিবালয় চতুর্থ পর্যায়ে আরও ১২ জেলায় অনলাইন ই-বেইল বন্ড পদ্ধতি...
রাজশাহীর কাটাখালী পৌরসভার বাখরাবাজ এলাকায় বিদ্যুতের অতিরিক্ত ভোল্টেজের কারণে তিনটি মহল্লার প্রায় অর্ধেক বাড়ির টিভি-ফ্রিজসহ বিভিন্ন ইলেকট্রনিক্স ডিভাইস পুড়ে গেছে। গত সোমবার রাত ২টার দিকে ওই এলাকায়...
কলম্বিয়ায় ৭ দশমিক ৪ মাত্রার ভূমিকম্পে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ২৬৫ জনে। আহত সাড়ে ৩ হাজারের বেশি। এখনও নিখোঁজ ৫০০ জন। এদিকে, বুধবার অর্থনৈতিক জরুরি অবস্থা ঘোষণা করেছেন কলম্বিয়ার প্রেসিডেন্ট দে লা...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর