বাবাকে হারানোর পর মেসির প্রথম গোল, তবুও জিততে পারল না মায়ামি

আপডেট : ২০ আগস্ট ২০২৬, ০৯:৩০ এএম

সময়টা মোটেও ভালো যাচ্ছিল না ইন্টার মায়ামির। সব ধরনের প্রতিযোগিতায় আজকের আগে খেলা সর্বশেষ ৩ ম্যাচেই হেরেছিল ফ্লোরিডার ক্লাবটি। মায়ামির মতো সময়টা পক্ষে ছিল না লিওনেল মেসিরও। বিশ্বকাপ ফাইনালে হারের পর গত ৮ আগস্ট বাবা হোর্হে মেসিকে চিরতরে হারান আর্জেন্টাইন অধিনায়ক।

বাবাকে হারানোর পর আজ বুধবার ভোরে প্রথম গোলের দেখা পেয়েছেন আর্জেন্টাইন কিংবদন্তি। এরপরও জিততে পারেনি মায়ামি। মেজর লিগ সকারের ম্যাচে ফিলাডেলফিয়া ইউনিয়নের সঙ্গে ২-২ গোলে ড্র করেছে গুইয়ের্মো হয়োসের শিষ্যরা।

এ ড্র-য়ে ২০ ম্যাচে ৩৯ পয়েন্ট নিয়ে এমএলএস ইস্টার্ন অঞ্চলের পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থানেই থাকল মায়ামি। অন্যদিকে

লিওনেল মেসি বাবার মৃত্যুর পর প্রথম গোল পেলেও, বুধবার মেজর লিগ সকারে (এমএলএস) ফিলাডেলফিয়া ইউনিয়নের বিপক্ষে ২-২ গোলে ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে ইন্টার মায়ামিকে। সমান ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে টেবিলের ১৩তম স্থানে ফিলাডেলফিয়া।

সুবারু পার্কে হওয়া এ ম্যাচে ভাসিলেভের গোলে ১১ মিনিটেই পিছিয়ে পড়েছিল মায়ামি। তবে সমতায় ফিরতে খুব বেশি অপেক্ষা করতে হয়নি তাদের। ২১ মিনিটে লুইস সুয়ারেসের হেডে বল পেয়ে সেটি জালে জড়ান ড্যানিয়েল পিন্টার। এর ৫ মিনিট পর মেসির গোলে এগিয়ে (২-১) যায় মায়ামি।

ইয়ান ফ্রাইয়ের বাড়ানো বল নিয়ন্ত্রণে নিয়ে বক্সের ডানপ্রান্ত থেকে কাট ইন করে বাঁকানো শটে দূরের কোণ দিয়ে জালে বল জড়ান আর্জেন্টাইন মহাতারকা। বাবাকে হারানোর পর এটাই মেসির প্রথম গোল।

গোলের পর সতীর্থদের সঙ্গে খুব বেশি উদযাপন করেননি মেসি। শুধু হালকা হাসি দিয়ে সতীর্থদের সঙ্গে মুহূর্তটি ভাগ করে নেন তিনি। এরপর আকাশের দিকে দুই হাত তুলে বাবাকে স্মরণ করেন মায়ামি অধিনায়ক।

কিন্তু এমন উপলক্ষ্যের দিনের শেষটা সুন্দর হয়নি মায়ামির। ৫৮ মিনিটে নেইল পিয়েরের গোলে সমতায় ফেরে ফিলাডেলফিয়া। শেষ পর্যন্ত আর কোনো গোল না হওয়ায় পয়েন্ট ভাগাভাগি করেই সন্তুষ্ট থাকতে হয় দুদলকে।

ঘরের মাঠ কাম্প নেউয়ের এ ম্যাচে ৩০ মিনিটে আবদেলকারিম ও ৪৫ মিনিটে রাফিনিয়ার পেনাল্টি গোলে ২-০ ব্যবধানে এগিয়ে প্রথমার্ধ শেষ করে বার্সা। তবে বিরতির পর ব্যবধান কমায় (২-১) আল আহলি। শেষ দিকে অবশ্য ব্যবধান...
তা রদ্রিকে পেতে বার্সার কত খরচ হলো? ইএসপিএন জানিয়েছে, রদ্রিকে প্রাথমিকভাবে বার্সার খরচ হয়েছে ৬ কোটি ইউরো। বাংলাদেশি অর্থমূল্যে যা প্রায় ৮৪৭ কোটি টাকা। তবে এখানেই শেষ নয়। বার্সায় রদ্রির পারফরম্যান্স...
তুরস্কের সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, শেখ জিহাদ হামাদার বেশ কিছুদিন ধরেই যোগাযোগ ছিল কার্লোসের। প্রায় চার সপ্তাহ আগে ব্রাজিলে তাঁর সঙ্গে দেখা করতে যান রেয়াল মাদ্রিদের সাবেক ডিফেন্ডার। সেই...
কিন্তু সময় বদলায়। বদলায় ক্রিকেটের বাস্তবতাও। যে স্টার স্পোর্টস একসময় বাংলাদেশকে নিয়ে ঠাট্টা করেছিল, সেই স্টার স্পোর্টসই এখন বাংলাদেশের ক্রিকেটারদের নিয়ে তৈরি করছে প্রশংসার গল্প। আর সেই গল্পের...
আজ অনুষ্ঠিত হতে যাচ্ছে দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচন। ৩৫ বছরের মধ্যে এই প্রথম রাষ্ট্রপতি পদে প্রতিদ্বন্দ্বিতাকে ঐতিহাসিক বলছেন রাষ্ট্রপতি নির্বাচনের নির্বাচনী কর্তা ও প্রধান নির্বাচন কমিশনার...
কলকাতার নিউমার্কেট এলাকাসহ পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে হোটেলে আগুনের ঘটনা বিচ্ছিন্ন কিছু নয়। মাত্র তিন দিনের মধ্যেই এমন দুটি অগ্নিকাণ্ড ঘটেছে। এতে কলকাতার হোটেলগুলোর জরাজীর্ণ অবস্থা, অগ্নিনির্বাপণ...
ভারতের পশ্চিমবঙ্গের কলকাতার হোটেলে অগ্নিকাণ্ডে ৯ জনের মৃত্যুর ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এই ঘটনার পেছনে তিনি তৃণমূল কংগ্রেস সরকারের অবহেলাকে দায়ী করেছেন।
ইরানের সাথে সব ধরনের বাণিজ্য ও আর্থিক লেনদেন অনির্দিষ্টকালের জন্য বন্ধ করেছে সংযুক্ত আরব আমিরাত। দেশটি থেকে দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়ার অভিযোগে এ পদক্ষেপ নিয়েছে আমিরাত। তবে একে ভুয়া দায়...
লোডিং...

এলাকার খবর