পৃথিবীর তিন ভাগ জলের কয় ভাগ ব্যবহার করে মানুষ?

আপডেট : ০৩ জানুয়ারি ২০২৪, ০৬:২৫ পিএম

ছোটবেলায় ঢুলে ঢুলে কে না পড়েছে—পৃথিবীর তিন ভাগ জল, আর এক ভাগ স্থল। তো আদতে জল ও স্থলের অনুপাত হিসাব করলে, তা এর কাছাকাছিই হবে। পৃথিবীর উপরিতলের ৭১ শতাংশ জলবেষ্টিত। বাকিটা স্থল। এই বিপুল জলরাশির কতটুকু ব্যবহার করতে পারে মানুষ?

ভেবে দেখতে গেলে মনে হতে পারে, পুরোটাই তো, নাকি? উত্তর হচ্ছে— না। ন্যাশনাল জিওগ্রাফিক জানাচ্ছে—বরফ আচ্ছাদিত অংশ বাদ পড়ে যায় এমনিতেই। এ ছাড়া নোনা পানিই বেশি।

ফলে পৃথিবীর মোট জলরাশির মাত্র আড়াই শতাংশ মানুষের ব্যবহারযোগ্য। তবে সেটুকুরও নাগাল মানুষ পায় না।

মানুষের নাগালের মধ্যে রয়েছে পৃথিবীর মোট জলরাশির মাত্র ১ শতাংশ। বিজ্ঞানীরা তো আর এমনি এমনি বলেননি যে, আর যদি কোনো বিশ্বযুদ্ধ হয়, তবে তা পানির জন্য হতে পারে।

সম্প্রতি ভারতে একটি ভিডিও নিয়ে তৈরি হয়েছে ব্যাপক তোলপাড়। এতে এক যুবককে হিন্দু রীতি অনুযায়ী তিন নারীকে বিয়ের আচার পালন করতে দেখা যাচ্ছে। অভিনব এই বিয়ে নিয়ে শুরু হয়েছে ব্যাপক আলোচনা-সমালোচনা।
ইতালি থেকে পোল্যান্ডগামী ট্রাক থেকে ১২ টন কিটক্যাট চকলেট চুরি। ৪ লক্ষাধিক চকলেট বার নিখোঁজ, তদন্তে নেসলে।
কোনো দক্ষতা কখনও বৃথা যায় না, তবে সেই দক্ষতার অপব্যবহার আর অতিবিশ্বাস কখনও কখনও বিপদও ডেকে আনে! জাপানের জনপ্রিয় স্টান্টম্যান-অভিনেতা ইয়াসুতোমো ইহারার ক্ষেত্রে যেন তাই ঘটেছে! সিনেমার শুটিংয়ে রপ্ত...
পুরানো একটি মামলায় গ্রেপ্তার হয়েছেন প্রেমিক। তাঁর মুক্তির দাবিতে অভিনব এক পন্থা বেছে নিয়েছেন এক তরুণী। সোজা গিয়ে উঠেছেন একটি মোবাইল টাওয়ারে।
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের ফাঁকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কুশল বিনিময় করেছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।
ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার শিবগাতি স্ট্যান্ড এলাকায় যাত্রীবাহী বাস ও প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে প্রাইভেট কারের দুই যাত্রী নিহত হয়েছেন। এছাড়া বাস ও প্রাইভেটকারের...
জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির জেরে বাসের পর এবার বাড়ল লঞ্চের ভাড়া। লঞ্চের নতুন ভাড়া আজ বুধবার থেকেই কার্যকর।
লজিস্টিক জটিলতার কারণে ২০২৬ সালের রেড সি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব স্থগিত করেছে সৌদি আরব। আগামী ৩ থেকে ১২ ডিসেম্বর জেদ্দায় উৎসবটির ষষ্ঠ আসর বসার কথা ছিল। তবে নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২০২৭ সালের...
লোডিং...

এলাকার খবর